চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যেখানে পাইলট-মুশফিকদের ছাড়িয়ে সোহান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:59 অপরাহ্ন 15, জুলাই 2018
in ক্রিকেট, স্পোর্টস
A A
ছবি: ক্রিকইনফো

ছবি: ক্রিকইনফো

উইকেটের পেছনে বিশ্বস্ত হাত থাকা মানে বোলারদের শক্তি বেড়ে যাওয়া। জ্যামাইকা টেস্টে সাকিব আল হাসানের আত্মবিশ্বাস দ্বিগুণ করেছেন উইকেটরক্ষক নুরুল হাসান সোহান। ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংসে তিনটি স্টাম্পিং করে এ তরুণ নাম লিখিয়েছেন রেকর্ডবুকেও!

বাঁহাতি স্পিনের মুখে অসাধারণ ক্ষিপ্রতায় দুটি স্টাম্পিং করেন সোহান। ডেভন স্মিথ ও কেমো পল ফেরেন এই তরুণের দক্ষতায়। তাতে সাকিবের নামের পাশে যোগ হয় দুই উইকেট। পরে অফস্পিনার মেহেদী হাসান মিরাজের বলে জেসন হোল্ডারকে স্টাম্পিং করেন সোহান। যাতে ইনিংসে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ তিনটি স্টাম্পিং করা উইকেটরক্ষক বনে যান।

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের প্রথম উইকেটরক্ষক খালেদ মাসুদ পাইলট ইনিংসে সর্বোচ্চ দুটি স্টাম্পিং করেছিলেন। সেটি ছিল ২০০৪ সালে, হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ইনিংসে।

বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি ম্যাচে উইকেটরক্ষকের দায়িত্ব পালন করা মুশফিকুর রহিম ইনিংসে একটির বেশি স্টাম্পিং করতে পারেননি। একাধিকবার ইনিংসে একটি করে স্টাম্পিংয়ের অভিজ্ঞতা আছে মুশফিকের। লিটন দাসেরও রয়েছে একটি স্টাম্পিংয়ের অভিজ্ঞতা।

টেস্ট ক্রিকেটের ১৪১ বছরের ইতিহাসে ইনিংসে সর্বোচ্চ ৫টি স্টাম্পিংয়ের রেকর্ড ভারতের কিরন মোরের। ১৯৮৮ সালে চেন্নাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫ ব্যাটসম্যানকে ফেরান স্টাম্পিং করে। ৪টি করে স্টাম্পিং করা উইকেটরক্ষক আছেন দুজন।

আর ৩টি করে স্টাম্পিং করা ১৬ উইকেটরক্ষকের তালিকায় নাম তুললেন বাংলাদেশি কেউ। সোহানের কিপিং শুরু থেকেই প্রশংসিত হয়ে আসছিল। ওয়েস্ট ইন্ডিজ সফরে তৃতীয় কিপার-ব্যাটসম্যান হিসেবে দলে জায়গা পান সোহান। নিজের তৃতীয় টেস্ট ম্যাচেই নাম ওঠালেন রেকর্ডের পাতায়।

Tags: নুরুল হাসান সোহানবাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজলিড স্পোর্টস
Previous Post

রাজনীতি করতে যে সাহস লাগে, বিএনপির সেই সাহস নেই: ওবায়দুল কাদের

Next Post

ফাইনালে দুই দলের অপরিবর্তিত একাদশ

Next Post

ফাইনালে দুই দলের অপরিবর্তিত একাদশ

হ্যাজার্ড-লুকাকুদের বরণ করে নিলেন রাজা-রানী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT