চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যেখানে পরিবারের সদস্য আইনজীবী সেখানে বিচারককে বদলি নয়

বিচারকদের বদলি-পদায়ন নীতিমালার খসড়া

এস এম আশিকুজ্জামান by এস এম আশিকুজ্জামান
10:23 পূর্বাহ্ন 04, নভেম্বর 2024
in - সেমি লিড, আদালত
A A
ঢাকার সুপ্রিম কোর্টের ভবন, আকাশে মেঘের ছায়া. Channel i News - চ্যানেল আই নিউজ

পরিবারের সদস্য (স্বামী/ স্ত্রী, পিতা, মাতা, শ্বশুর, শাশুড়ি, ভাই, বোন, পিতামহ, মাতামহ) যেখানে  আইনজীবী পেশায় নিযুক্ত রয়েছেন এমন কোনো কর্মস্থলে কোনো বিচারককে বদলি করা যাবে না।

দেশের অধস্তন আদালতের বিচারকদের বদলি ও পদায়ন নীতিমালার খসড়ায় এমন বিধান উল্লেখ করা হয়েছে।

গত ২১ সেপ্টেম্বর প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ অধস্তন আদালতের বিচারকদের উদ্দেশে অভিভাষণ দেন। সেখানে তিনি বিচার বিভাগ সংস্কারে রোডম্যাপ ঘোষণা করেন। সেদিন প্রধান বিচারপতি বলেছিলেন, বিচারকদের পদায়ন ও পদোন্নতির ক্ষেত্রে কোনো ঘোষিত নীতিমালা নেই। ফলে পদায়ন ও পদোন্নতির ক্ষেত্রে অনেক সময়ই বিচারকেরা বৈষম্যের শিকার হয়েছেন। এ বিষয়ে একটি যথোপযুক্ত নীতিমালা দ্রুত প্রণয়নের আশ্বাস দেন প্রধান বিচারপতি। সে অনুযায়ী প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের দিকনির্দেশনায় সংবিধানের ১০৯ অনুচ্ছেদের উদ্দেশ্য পূরণে হাইকোর্ট বিভাগ কর্তৃক অধস্তন আদালত ও ট্রাইব্যুনালের তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণ যথাযথভাবে পালনের ক্ষেত্রে অধস্তন আদালতের বিচারকদের বদলি ও পদায়ন নীতিমালা-২০২৪ এর (খসড়া) প্রস্তুত করা হয়েছে। এই নীতিমালার বিষয়ে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসে কর্মরত সব জেলা ও দায়রা জজ এবং সমপর্যায়ের বিচারকদের মতামত লিখিত আকারে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের দপ্তর বা ই-মেইল অথবা হোয়াটসঅ্যাপে ৭ নভেম্বরের মধ্যে পাঠাতে বলা হয়েছে।

খসড়া নীতিমালায় বলা হয়েছে
অধস্তন আদালতে কর্মরত কোনো বিচারক প্রতিটি কর্মস্থলে অনধিক তিন বছর দায়িত্ব পালন করবেন। তবে যদি প্রধান বিচারপতির কাছে প্রতীয়মান হয় যে কোনো বিচারক কোনো বিশেষ দায়িত্বে নিয়োজিত আছেন বা কোনো বিচারক বদলি হলে বিচার প্রশাসনে ব্যাঘাত সৃষ্টির সম্ভবনা রয়েছে, সে ক্ষেত্রে ওই বিচারক অনধিক আরও এক বছর ওই কর্মস্থলে নির্ধারিত দায়িত্ব পালন করতে পারবেন। আর চৌকি আদালতে কর্মরত বিচারকের পদায়নের মেয়াদকাল হবে সর্বোচ্চ এক বছর।

কোনো ধরনের ব্যতিক্রম ছাড়া অধস্তন আদালতের বিচারকদের দেওয়ানি ও ফৌজদারি আদালতে পালাক্রমে বদলি করতে হবে বলে খসড়ায় উল্লেখ করা হয়েছে। এছাড়া একই কর্মস্থলে পুনঃপুন বদলি বারিত করার বিষয়ে খসড়ায় বলা হয়, কোনো কর্মস্থলে একজন বিচারককে একাদিক্রমে দুবার বদলি বা পদায়ন করা যাবে না। তবে শর্ত থাকে যে কোনো বিচারক বদলিসূত্রে কোনো কর্মস্থলে যোগদান করার ছয় মাস অতিবাহিত হওয়ার আগে ওই বিচারক পদোন্নতিপ্রাপ্ত হলে তাঁর বর্তমান কর্মস্থলে পদ শূন্য থাকা সাপেক্ষে তাঁকে পদায়ন করা যাবে। পুরো চাকরিজীবনে একজন বিচারককে একই কর্মস্থলে, অর্থাৎ নির্দিষ্ট জেলায় তিনবারের অধিক বদলি বা পদায়ন করা যাবে না বলেও খসড়ায় উল্লেখ রয়েছে।

বিচারকদের বদলির ক্ষেত্রে অনুসরণীয় সাধারণ নীতি সম্পর্কে খসড়ায় বলা হয়, শূন্য পদ ছাড়া কোনো বিচারককে বদলি করা যাবে না। কোনো বিচারককে এমন কোনো কর্মস্থলে বদলি করা যাবে না, যেখানে তার পরিবারের (স্বামী/ স্ত্রী, পিতা, মাতা, শ্বশুর, শাশুড়ি, ভাই, বোন, পিতামহ, মাতামহ) আইনজীবী পেশায় নিযুক্ত রয়েছেন। কোনো বিচারক যে জেলায় ক্রয়সূত্রে ১০ শতাংশের বেশি কৃষি বা অকৃষি ভূমির মালিক, সে জেলায় পদায়ন লাভ করতে পারবেন না। এ ছাড়া স্বামী-স্ত্রী বিচারক হলে একই কর্মস্থলে বদলির অগ্রাধিকার পাবেন, বছরের নভেম্বর মাসের তৃতীয় সপ্তাহে বদলি কার্যক্রম সম্পন্ন হবে এবং অধস্তন আদালতের কোনো বিচারকের প্রেষণের মেয়াদ অনধিক তিন বছর হবে বলে খসড়ায় উল্লেখ রয়েছে।

Tags: নীতিমালাবিচারকসুপ্রিম কোর্ট
Previous Post

জিতেও কেন ‘খুশি’ নন বার্সা কোচ

Next Post

ঢাকায় শাহরুখের জন্মদিন উদযাপন

Next Post
শাহরুখের জন্মদিন উদযাপন, কেক ও বন্ধুদের সঙ্গে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকায় শাহরুখের জন্মদিন উদযাপন

দুটি বাঙালি নারী ঐতিহ্যবাহী পোশাক পরিহিত, একে অপরের পাশে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

মার্কিন নির্বাচন নিয়ে চীনা নাগরিকদের ভাবনা কী?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT