চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যেখানে কাজ করেন, সে জায়গারই বদনাম করেন: কঙ্গনাকে মুখ্যমন্ত্রীর খোঁচা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:04 অপরাহ্ন 26, অক্টোবর 2020
in বিনোদন
A A
দুটি ব্যক্তির ছবি, একজন নারী ও একজন পুরুষ, বাংলায় সংবাদ পরিবেশনের জন্য. Channel i News - চ্যানেল আই নিউজ

উদ্ধব ঠাকরের সঙ্গে বিতর্ক থামছেই না কঙ্গনার। দশমী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে কৌশলে খোঁচা মেরেছেন কঙ্গনা রানাউতকে। নাম উল্লেখ না করে কঙ্গনা প্রসঙ্গে কথা বলেছেন তিনি।

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্ত নিয়ে প্রশ্নের মুখে মহারাষ্ট্র সরকার ও মুম্বাই পুলিশ। এই মামলায় নাম জড়িয়ে সোশ্যাল মিডিয়ায় টার্গেট করা হয়েছে উদ্ধব ঠাকরের পুত্র আদিত্য ঠাকরেকেও। এই প্রসঙ্গে কঙ্গনাকে খোঁচা মেরে উদ্ধব ঠাকরে বলেছেন, ‘যিনি বিহারের ছেলের পক্ষে ন্যায়বিচারের জন্য কাঁদছেন তিনিই মহারাষ্ট্রের ছেলে (আদিত্য ঠাকরে) এবং মুম্বাই পুলিশের চরিত্র বিশ্লেষণ করতে নেমেছেন। সরকার, আমাদের পরিবার এবং আদিত্যের আগে কলঙ্ক মাখানোর চেষ্টা করা হয়েছে। তবে, আমরা যেহেতু পরিষ্কার ছিলাম, তাই এসব নিয়ে ভাবছি না।’

মুম্বাইকে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের সঙ্গে তুলনা করেছিলেন কঙ্গনা। এই প্রসঙ্গ আবার তুলেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘কেউ একজন মুম্বাইকে পাকিস্তান অধিকৃত কাশ্মীর বলেছিলেন। যেখানে কাজ করেন, সে জায়গারই বদনাম করেন।’

উদ্ভব ঠাকরে আরও বলেন, ‘এক ব্যক্তি বলেছেন পুরো মুম্বাই শহর নাকি মাদকের স্বর্গ। এই শহরের সবাই নাকি মাদকাসক্ত। মুম্বাই শহরের সম্মানহানি করা হলে কঠোর আইনি পদক্ষেপ নেয়া হবে।’

ভাইয়ের বিয়ে নিয়ে গত কিছুদিন ধরে বেশ ব্যস্ত ছিলেন কঙ্গনা রানাউত। উদ্ধব ঠাকরের এই মন্তব্যের বিপরীতে এখনও কোনো পাল্টা জবাব দেননি অভিনেত্রী। -টাইমস অব ইন্ডিয়া

Tags: উদ্ধব ঠাকরেকঙ্গনামহারাষ্ট্র
Previous Post

‘জীবন পরিবর্তন’ এর দশ বছরে তারকাদের মিলনউৎসব

Next Post

The Way I Look at Maa Durga

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

The Way I Look at Maa Durga

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

স্তন ক্যান্সার: আমরা সচেতন তো?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT