চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যেখানে ওয়ালশের চেয়েও এগিয়ে বোলার গেইল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:02 অপরাহ্ন 22, জুন 2019
in ক্রিকেট, স্পোর্টস
A A

তার মূল কাজটা হল মারকাটারি ব্যাটিং। তবে দলের প্রয়োজনে বল হাতেও কম যান না ক্রিস গেইল। শনিবার নিউজিল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে বোলিংয়ে এসে ওয়েস্ট ইন্ডিজকে ব্রেক-থ্রু এনে দিয়েছেন ক্যারিবীয় মহাতারকা। তাতেই এক জায়গায় স্বদেশী বোলিং কিংবদন্তি কোর্টনি ওয়ালশকে ছাড়িয়ে গেছেন গেইল।

ম্যানচেস্টারে ব্যাটিংয়ে নেমে ৭ রানে ২ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে নিউজিল্যান্ড। তৃতীয় উইকেটে রস টেলর ও কেন উইলিয়ামসন ১৬০ রানের দুর্দান্ত জুটি গড়ে উইন্ডিজকে হতাশ করেন। বিপদের মুখে অধিনায়ক জেসন হোল্ডার জুটি ভাঙতে ডাকেন গেইলকে। নিজের দ্বিতীয় ও দলীয় ৩৫তম ওভারের তৃতীয় বলে এনে দেন সাফল্য। অধিনায়ক হোল্ডারের ক্যাচ বানান রস টেলরকে।

এরমধ্য দিয়ে ওয়েস্ট ইন্ডিজের বোলারদের মধ্যে নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বোচ্চ উইকেট নেয়ার রেকর্ড গড়েছেন গেইল। ৩০ ম্যাচে কিউইদের বিপক্ষে ২২ উইকেট তার।

তালিকায় এতদিন শীর্ষে ছিলেন পেসার ওয়ালশ। বাংলাদেশ জাতীয় দলের বর্তমান বোলিং কোচ নিউজিল্যান্ডের বিপক্ষে ১৬ ম্যাচে ২১ উইকেট নিয়ে শীর্ষে ছিলেন। এছাড়া ওয়েস্ট ইন্ডিজ বোলারদের মধ্যে নিউজিল্যান্ডের বিপক্ষে জোয়েল গার্নার ২০, মারভান ডিলন ১৬ এবং সুনিল নারিন ১৬ উইকেট করে নিয়েছেন।

Tags: ওয়ালশওয়েস্ট ইন্ডিজগেইলবিশ্বকাপ-২০১৯
Previous Post

‘আর্জেন্টিনা থেকে মেসির বিরতি নেয়া উচিত’

Next Post

সিপিডির আচরণ বিশেষ প্রজাতির ব্যাঙের মতো: তথ্যমন্ত্রী

Next Post

সিপিডির আচরণ বিশেষ প্রজাতির ব্যাঙের মতো: তথ্যমন্ত্রী

পরিকল্পনামন্ত্রীর বক্তব্যে বিএনপি নেতার আপত্তি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT