চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যেকোনো সময় বন্ধ হবে ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:22 অপরাহ্ন 16, মে 2021
in - সেমি লিড, স্বাস্থ্য
A A
বাংলাদেশে করোনাভাইরাসের টিকা নিচ্ছেন একজন বৃদ্ধা মহিলা. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে চলমান ভ্যাকসিন কার্যক্রমের দ্বিতীয় ডোজ ভ্যাকসিন প্রয়োগ যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে বলে আশঙ্কা করছে স্বাস্থ্য অধিদপ্তর।

আজ রোববার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলাম ভার্চ্যুয়াল বিফ্রিংয়ে এই আশঙ্কা প্রকাশ করেন।

অধিদপ্তরের মুখপাত্র বলেন, ‘প্রথম ডোজের ভ্যাকসিন সরকার আপাতত বন্ধ করেছে। সরকারের হাতে যে ভ্যাকসিন আছে, তাতে বড়জোর এক সপ্তাহ চলবে, এর মধ্যে ভ্যাকসিনের ব্যবস্থা না হলে দ্বিতীয় ডোজ দেওয়া বন্ধ থাকবে।’

তিনি বলেন, ‘এখন পর্যন্ত দেশে যত মানুষকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়া হয়েছে, তাদের সবাইকে দ্বিতীয় ডোজ দেওয়ার মতো মজুদ স্বাস্থ্য অধিদপ্তরের হাতে নেই। এখন ১৪ লাখ ভ্যাকসিন সংকট রয়েছে। এরই মধ্যে রাজধানীসহ বিভিন্ন হাসপাতালে টিকাদান বন্ধ রয়েছে। বিএসএমএমইউতে কাল থেকে বন্ধ হয়ে যাবে।’

নাজমুল ইসলাম বলেন, ‘হাসপাতালে টিকার দ্বিতীয় ডোজের মজুদ শেষ হয়ে গেলে ভ্যাকসিন দেওয়া বন্ধ রাখা হবে। কোনো হাসপাতালে যদি আজ ভ্যাকসিনের মজুদ শেষ হয়ে যায়, তাহলে আপাতত সেই হাসপাতালের দ্বিতীয় ডোজ দেওয়া বন্ধ থাকবে। আর আগামীকাল থেকে ওই হাসপাতালে দ্বিতীয় ডোজ দেওয়া সম্ভব হবে না। আমাদের হাতে যে পরিমাণ ভ্যাকসিন আছে এটা দিয়ে হয়তো আরও এক সপ্তাহ চলবে। ভ্যাকসিনের মজুদ শেষ হলে এই টিকাদান কর্মসূচি বন্ধ থাকবে যতক্ষণ না পর্যন্ত আমরা নতুন করে ভ্যাকসিন পাই।’

ভাকসিন সংগ্রহে সরকার আপ্রাণ চেষ্টা করছে জানিয়ে অধ্যাপক নাজমুল ইসলাম বলেন, ‘রাশিয়ার ভ্যাকসিন পেতে সেদেশের সরকারের সঙ্গে আলাপ-আলোচনা চলছে, বিভিন্ন খুঁটিনাটি বিষয়ে পরীক্ষা করে দেখা হচ্ছে। চীন থেকে ভ্যাকসিন আনার বিষয়ে আমরা আলাপ-আলোচনা করছি। আশা করছি, চলতি মাসের শেষের দিকে অথবা সামনের মাসের প্রথমদিকে এ বিষয়ে আপনাদের আরও বিস্তারিত বলতে পারব।’

Tags: করোনাভ্যাকসিনের দ্বিতীয় ডোজ
Previous Post

সব বিশ্ববিদ্যালয়ের ছুটি আরও বাড়লো

Next Post

দেশে ভারতীয় ধরণের করোনায় আক্রান্ত ৫ জন পুরোপুরি সুস্থ

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

দেশে ভারতীয় ধরণের করোনায় আক্রান্ত ৫ জন পুরোপুরি সুস্থ

চ্যানেল আই অনলাইন: স্বাস্থ্য সচেতনতা ও তথ্য প্রচার. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস: শনাক্ত ও মৃত্যু বেড়েছে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT