চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যেকোনো পরিস্থিতিতে উন্নয়ন অব্যাহত রাখার প্রত্যাশা প্রধানমন্ত্রীর

অনলাইন ডেস্ক by অনলাইন ডেস্ক
5:31 পূর্বাহ্ন 09, এপ্রিল 2015
in রাজনীতি
A A

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, গত তিন
মাসের অস্থিতিশীল পরিস্থিতি থেকে উত্তরণ ঘটিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখা হবে। বৃহস্পতিবার
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় পরিদর্শনে এসে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে
দেয়ার অঙ্গীকারও করেন তিনি।

প্রথম দফায় বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়
পরিদর্শন করে বেশ কিছু নির্দেশনা ও পরিকল্পনা দিয়েছিলেন মন্ত্রণালয়ের দায়িত্বে
থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সব কাজের কতখানি অগ্রগতি ও বাস্তবায়ন হয়েছে
দ্বিতীয়বার এসে তারই খোঁজখবর নেন তিনি।

একই সাথে তুলে ধরেন ২০২১ সাল নাগাদ বিদ্যুৎ
নিয়ে তার সরকারের পরিকল্পনা। বলেন, আমাদের শতভাগ মানুষ বিদ্যুৎ সুবিধা পাবে। এজন্য
বহুমূখী পরিকল্পনা করেছি। সোলার এনার্জিকে আমরা আরো বেশি কাজে লাগাতে চাই। স্থায়ী বিদ্যুৎ
কেন্দ্র নির্মাণের কাজও এগিয়ে চলছে। ভারত থেকে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ ক্রয় করেছি। আগরতলা
থেকে ১০০ মেগাওয়াট পাবো। হয়তো অল্প সময়ের মধ্যেই আমরা ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিতে
পারবো।

গ্রামে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবহার নিশ্চিত
করার নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, তারাই অর্থনীতির মূল চাবিকাঠি।

গত তিন মাসের আন্দোলনের নামে সহিংসতা
নিয়ে তিনি বলেন, ‘জ্বালাও পোড়াও করছে তারা। মানুষকে পুড়িয়ে মারার সাথে সাথে বিদ্যুৎকেন্দ্র
জ্বালিয়ে দিচ্ছে। এটা দেশের জন্য খুবই দুর্ভাগ্যের। দেশের স্বার্থে কেউ এমন
ধ্বংসাত্বক কাজ করতে পারে না। যে মানুষকে নিয়ে রাজনীতি তাদেরই যদি পুড়িয়ে মারা হয়
তাহলে সেটা কেমন রাজনীতি? আমরা আশা করি যে, আমরা এই অবস্থা থেকে উত্তোরণ ঘটিয়ে
আমাদের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে পারবো।’  

এসময় বিদ্যুৎ ব্যবহারে সকলকে সাশ্রয়ী হতেও
আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Previous Post

বোস্টন ম্যারাথনে বোমা হামলায় দায়ী সারনায়েভ

Next Post

ভারতে ৬৮ শতাংশ প্রাপ্ত বয়স্কা নারী অক্ষরজ্ঞানহীন

Next Post

ভারতে ৬৮ শতাংশ প্রাপ্ত বয়স্কা নারী অক্ষরজ্ঞানহীন

কামারুজ্জামানের ফাঁসি স্থগিত করতে জাতিসংঘের আহ্বান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT