চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যেকোনো কিছুই ঘটতে পারে: উইলিয়ামসন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:19 পূর্বাহ্ন 14, জুলাই 2019
in - সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

টানা দুবার বিশ্বকাপের ফাইনালে ওঠা চাট্টিখানি কথা নয়! সেমিতে আবার টুর্নামেন্টের হটফেভারিট ভারতকে হারিয়ে ফাইনালে এসেছে নিউজিল্যান্ড। শিরোপার মঞ্চে অবশ্য পা মাটিতেই রাখছেন কেন উইলিয়ামসন। তবে আত্মবিশ্বাসী থাকছেন। কিউই দলনায়ক বলছেন, শিরোপা নির্ধারণী ম্যাচে যেকোনো কিছুই ঘটতে পারে।

‘আমি মনে করি যেকোনো কিছুই ঘটতে পারে। এটি সত্যিই বিশেষ উপলক্ষ।’

লন্ডনের ঐতিহাসিক লর্ডস স্টেডিয়ামে বিশ্বকাপের দ্বাদশ আসরের ফাইনালে কয়েকঘণ্টা পরই ইংল্যান্ডের মুখোমুখি হবে নিউজিল্যান্ড। ভারতকে হারিয়ে নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়াকে হারিয়ে ইংল্যান্ড ফাইনালের টিকিট কেটেছে সেরা চারে।

চার বছর আগে বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলেছিলেন উইলিয়ামস। এবারের প্রতিপক্ষ ইংল্যান্ডও প্রবল শক্তিশালী। তবে লর্ডসে যেকোনো কিছুই সম্ভব বলে মনে করছেন কেন। সেরাটা দিতে চান বিশেষ দিনে।

‘আপনার মনের মধ্যে বিভিন্ন ধরনের চিন্তা আসতেই পারে। তবে আমি এবং আমার দল যেই অবস্থান থেকে এখানে এসেছে, তাতে করে আমারে পা মাটিতেই আছে। আমরা জেতার জন্য সেরা ক্রিকেট নৈপুণ্যই উপহার দেবো। তবে দিন শেষে এটি একটি ক্রিকেট ম্যাচই’

লিগপর্বে ইংল্যান্ডের কাছে ১১৯ রানের বড় ব্যবধানে হেরেছিল নিউজিল্যান্ড। তবে সেমিফাইনালে ভারতকে হারিয়ে উজ্জীবিতই রয়েছে কিউইরা। লর্ডসে স্বাগতিক ইংলিশদের ছেড়ে কথা বলতে চায় না উইলিয়ামসনের দল।

Tags: ইংল্যান্ড-নিউজিল্যান্ডউইলিয়ামসনবিশ্বকাপ ফাইনালবিশ্বকাপ-২০১৯
Previous Post

টানা বৃষ্টিতে প্লাবিত নিম্নাঞ্চল, বিপদসীমার ওপর নদ-নদীর পানি

Next Post

হুসেইন মুহম্মদ এরশাদ মারা গেছেন

Next Post
এরশাদ

হুসেইন মুহম্মদ এরশাদ মারা গেছেন

ফাইনালে যে তিন লড়াইয়ে থাকবে চোখ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT