অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালেও প্রতিপক্ষ হিসেবে ভারতকে পেয়েছে বাংলাদেশ। জাতীয় দলের শেষ বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে এই দুই দল মুখোমুখি হয়েছিল। ‘বিতর্কিত’ সেই ম্যাচে বাংলাদেশ হারার পর দুই দেশের ক্রিকেট উত্তেজনা অন্য মাত্রা ছুঁয়েছে।
আগামী শুক্রবার কুইন্সটাউনের জন ডেভিস ওভালে হবে ম্যাচটি।
গ্রুপ ‘সি’ থেকে চ্যাম্পিয়ন হয়ে শনিবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে উঠেছে ইংল্যান্ড। ইংলিশদের জয়ে নিশ্চিত হয় বাংলাদেশের শেষ আটে ওঠাও। এই গ্রুপে টাইগারদের বাকি দুই প্রতিপক্ষ ছিল নামিবিয়া এবং কানাডা। তাদের হারানো গেলেও ইংল্যান্ডের বিপক্ষে উড়ে যায় হৃদয়-আফিফরা। গ্রুপে রানার্সআপ হয় তারা।
বি’ গ্রুপে জিম্বাবুয়ে ও পাপুয়া নিউগিনির সঙ্গী ছিল ভারত ও অস্ট্রেলিয়া। ভারত এই গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়।
গত বছর ঘরের মাঠে আয়োজিত যুব বিশ্বকাপের সেমিফাইনালে খেলেছিলেন মেহেদী হাসান মিরাজ-নাজমুল হাসান শান্তরা। সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজের কাছে হারতে হয়েছিল তাদের।
এবার সেমিফাইনাল খেলতে হলে হারাতে হবে টুর্নামেন্টের অন্যতম ফেভারিট ভারতকে।









