চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়কে হারাল বিসিবি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:06 অপরাহ্ন 26, মার্চ 2019
in ক্রিকেট, স্পোর্টস
A A

মহান স্বাধীনতা দিবসের প্রীতি ম্যাচে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়কে ৫৯ রানে হারিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

মঙ্গলবার শের-ই-বাংলা স্টেডিয়ামে ১৫ ওভারের ম্যাচে বিসিবির দেয়া ১৩৯ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ৪ উইকেট হারিয়ে ৭৯ রানের বেশি তুলতে পারেনি মন্ত্রণালয়ের খেলোয়াড়রা।

বিসিবি একাদশের পক্ষে খেলতে নামেন আকরাম, নাঈমুর, হাবিবুল, মিনহাজুলদের মতো বাংলাদেশ দলের সাবেক অধিনায়কেরা।

মিরপুরের সবুজ গালিচায় ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষে ফেরদৌস আলম করেন সর্বোচ্চ ৩১ রান। এ ডানহাতি ব্যাটসম্যান থাকেন অপরাজিত। সায়েম মেহেদীর ব্যাট থেকে আসে ১২ রান।

যুব ও ক্রীড়া বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও দলীয় অধিনায়ক জাহিদ আহসান রাসেল ১০ রানে অপরাজিত থাকেন। এই তিন ব্যাটসম্যান ছাড়া দুই অঙ্ক পার করতে পারেননি কেউ।

হাসিবুল হোসেন শান্ত, এনামুল হক মনি নেন একটি করে উইকেট।

টস হেরে ব্যাটিংয়ে নেমে সজল চৌধুরীর ফিফটি ও জামাল বাবুল ঝড়ো ইনিংসে নির্ধারিত ওভারে ৪ উইকেট হারিয়ে ১৩৮ রান তোলে বিসিবি। হান্নান সরকার ও বাংলাদেশের প্রথম টেস্ট অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয় ওপেনিং জুটিতে যোগ করেন ৩৫ রান।

১৯ বলে ২০ রান করে হান্নান সাজঘরে ফিরলে ভাঙে জুটি। তিনে নামা মিনহাজুল আবেদিন নান্নু রানআউট হয়ে ফেরেন ৩ বল খেলেই। কোনো রান না করে সাজঘরে ফিরতে হয় তাকে।

কিছুপরই আউট হয়ে যান নাঈমুর। এ ব্যাটসম্যান করেন ২১ রান। সজল ৩০ বলে ৫৬ ও জামাল ১৮ বলে ৩৪ রানের ইনিংস খেলে আউট হন শেষদিকে। তালহা জুবায়ের ১ রান করে থাকেন অপরাজিত।

ম্যাচশেষে খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন নাজমুল হাসান পাপন। বিসিবি সভাপতি বলেন, ‘আমরা স্বাধীনতা দিবসে সবসময়ই ছোটখাটো ম্যাচ আয়োজন করে থাকি। সাধারণত সেটা হয়ে থাকে বর্তমান ও সাবেক ক্রিকেটারদের মধ্যে। এবার ব্যতিক্রম, আমরা খুব আনন্দিত যে, ক্রীড়া মন্ত্রণালয় আমাদের সাথে খেলার জন্য আগ্রহ প্রকাশ করেছে। ম্যাচটি আরও আকর্ষণীয় হয়েছে এই কারণে ক্রীড়া প্রতিমন্ত্রী নিজে খেলেছেন। এ ধরণের আয়োজন আগামীতেও চলবে।’

প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেন, ‘প্রথমবারের মতো বিসিবির সঙ্গে ম্যাচ খেললাম। আমি মনে করি এর মাধ্যমে আমাদের যে সুসম্পর্ক রয়েছে সেটি আরও দৃঢ় হবে এবং উত্তরোত্তর বৃদ্ধি পাবে। এটিকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রতি বছর ম্যাচ আয়োজন করতে চাই। আশা করি ক্রিকেট বোর্ড আমাদের পাশে থাকবে। আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে এ ধরণের ম্যাচ বড় পরিসরে বিসিবির সঙ্গে আমরা আয়োজন করতে চাই।’

Tags: লিড স্পোর্টস
Previous Post

ওয়াশিংটনে ২৬ মার্চকে ‘বাংলাদেশ দিবস’ ঘোষণা

Next Post

শরীর রোনালদোর কথা শোনে!

Next Post

শরীর রোনালদোর কথা শোনে!

বিশ্বকাপের আগে ‘ফিনিশিং’ নিয়ে চিন্তিত মাশরাফী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT