চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুবরাজের বদলে ভারতীয় দলে মুনেশ পান্ডে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:00 অপরাহ্ন 30, মার্চ 2016
in স্পোর্টস
A A

সেমিফইনালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামার আগে ভারতীয়দের জন্য দুঃসংবাদ। ইনজুরির খোঁড়ায় টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছেন অভিজ্ঞ ব্যাটসম্যান কাম অলরাউন্ডার যুবরাজ সিং।  তার জায়গায় দলে ডাকা হয়েছে ব্যাটসম্যান মনিশ পান্ডেকে।

অস্ট্রেলিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে গত ২৭ মার্চ মোহালিতে ব্যাট করার সময় গোড়ালি মচকে যায় তার।

বিশ্বকাপে অপরিবর্তিত একাদশ খেলাচ্ছিল এমএস ধোনির ভারত দল। সেখানে যুবরাজের ছিল গুরুত্বপূর্ণ ভূমিকা। কিন্তু ভারতের টিম ডিরেক্টর রবি শাস্ত্রি বুধবার জানালেন, স্ক্যানে দেখা গেছে যুবরাজের গোড়ালি মচকেছে। ফ্র্যাকচার হয়নি। কিন্তু খেলার মতো অবস্থাও নেই।

শাস্ত্রি চান বিশ্বকাপে এখনো সুযোগ না পাওয়া ব্যাটসম্যান আজিঙ্কা রাহানে সেমিফাইনালে খেলুক। আবার ধোনির মত, নিচের দিকে ভালো ব্যাট করতে পারেন পবন নেগি। বাঁ হাতি স্পিনেও ভালো। তাকে একাদশে নেয়া যেতে পারে। বৃহস্পতিবার তারা একাদশ ঠিক করবেন।

২৬ বছরের মনিশকে তার আগ্রাসী ব্যাটিংয়ের জন্য দলে নেয়া হয়েছে। আইপিলে ভারতীয়দের মধ্যে প্রথম সেঞ্চুরি করার কৃতিত্ব মনিশের। এই বছরের গোড়ায় অস্ট্রেলিয়া সফরে সুযোগ পেয়েছিলেন। ৫ ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন তিনি। এখন পর্যন্ত মনিশ ৪টি ওয়ানডে ও দুটি টি২০ ম্যাচ খেলেছেন।

Tags: টি২০ বিশ্বকাপ
Previous Post

ফাইনালে পৌঁছাতে ব্যাটে জবাব দিচ্ছে ইংল্যান্ড

Next Post

নিউজিল্যান্ডকে উড়িয়ে ফাইনালে ইংল্যান্ড

Next Post

নিউজিল্যান্ডকে উড়িয়ে ফাইনালে ইংল্যান্ড

প্রতিনিয়ত দূষিত হচ্ছে সবধরণের জলাশয়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT