চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যেভাবে যুবকেরা জঙ্গিবাদে উদ্বুদ্ধ হচ্ছে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:19 অপরাহ্ন 22, জুন 2019
in - সেমি লিড, অপরাধ
A A

জঙ্গিবাদে জড়িয়ে পড়া যুবকদের অধিকাংশই ইন্টারনেট থেকে উদ্বুদ্ধ হচ্ছে। সাম্প্রতিক সময়ে জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে গ্রেপ্তারদের কাছ থেকে এমনই তথ্য পেয়েছে পুলিশের এন্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)।

শনিবার ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে ‘সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ প্রতিরোধে নাগরিকদের অংশগ্রহণ’ শীর্ষক দিনব্যাপী কর্মশালায় এমন তথ্য জানানো হয়।

এটিইউ’র অতিরিক্ত উপ-মহাপরিদর্শক মো. মনিরুজ্জামান বলেন, হলি আর্টিজান হামলা পরবর্তি সময়ে জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে বিভিন্ন সময় গ্রেপ্তার ২৫০ জনের মধ্যে জরিপ করা হয়েছে।

এতে দেখা যায়, জঙ্গিবাদে জড়িয়ে পড়া ৫৬ ভাগই মূল ধারার অর্থাৎ সাধারণ শিক্ষা ব্যবস্থা থেকে এসেছেন। যেখানে ২২ ভাগ মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার এবং ইংরেজী মাধ্যম ও অশিক্ষিত রয়েছেন বাকি ২২ ভাগ। সেই হিসেবে জঙ্গিবাদে জড়িয়ে পড়াদের প্রায় ৬০ ভাগই সাধারণ ও ইংরেজি মাধ্যম শিক্ষা ব্যবস্থার। এদের মধ্যে প্রায় ৮২ ভাগই ইন্টারনেট জগতের কোনো মাধ্যম হয়ে জঙ্গিবাদে উদ্বুদ্ধ হয়েছেন।

বাংলাদেশে বর্তমানে তিনটি জঙ্গি সংগঠন সক্রিয় রয়েছে জানিয়ে তিনি বলেন, জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি), আনসারুল্লাহ বাংলা টিম (এবিটি) ও হিজবুত তাহরির এই তিনটি সংগঠন বর্তমানে সক্রিয় থেকে তাদের কার্যক্রম পরিচালনা করার চেষ্টা করছে। এদের কেউ কেউ আবার আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল কায়েদা, আল কায়েদা ইন ইন্ডিয়ান সাবকন্টিনেন্টস (একিউআইএস) এবং ইসলামিক স্টেট অব ইরাক এন্ড সিরিয়া (আইএসআইএস) থেকে অনুপ্রাণিত। বাংলাদেশের জঙ্গিদের সবাই হোমগ্রোন এবং কেউ কেউ আন্তর্জাতিক সংগঠনগুলোর সঙ্গে যোগাযোগের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

জঙ্গিবাদকে রুখতে সকলের সক্রিয় অংশগ্রহন জরুরী মন্তব্য করে তিনি বলেন: জঙ্গিবাদ প্রতিরোধে আমরা সকলের বিশেষ করে যুব সমাজের আরো বেশি অংশগ্রহন চাই। জঙ্গিদের একটা বড় অংশ ভার্চুয়াল জগতের মাধ্যমে জঙ্গিবাদে উদ্বুদ্ধ হচ্ছে। ইন্টারনেট দুনিয়ায় এ ধরনের কার্যক্রম রুখে দেওয়া প্রায় অসম্ভব। তবে আমাদের বিশেষায়িত টিমের সদস্যরা ২৪ ঘণ্টা ভার্চুয়াল জগত মনিটরিং করে যাচ্ছেন। এটি রুখে দিতে তরুণ সমাজের সচেতনতা সবচেয়ে জরুরী।

কর্মশালায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) ইউনিটের উপ-কমিশনার (ডিসি) মোহাম্মদ সাইফুল ইসলাম, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ফুয়াদ হাসান মল্লিকসহ অন্যরা। ইসিটাপের সিনিয়র ল এনফোর্সমেন্ট অ্যাডভাইজার ও প্রোগ্রাম ডিরেক্টর কার্ল ক্লার্ক তরুনদের কাছ থেকে জঙ্গিবাদের বিষয়ে বিভিন্ন মতামত শুনেন এবং ব্রিটিশ হাইকমিশনের সেকেন্ড সেক্রেটারি লুসি ডেলি তার নিজ দেশে সকল ক্ষেত্রে তরুনদের অংশগ্রহণ নিশ্চিত করতে সরকারের নানা পদক্ষেপ তুলে ধরেন।

এন্টি টেরোরিজম ইউনিটের উদ্যোগে কমিউনিটি ডেভেলপমেন্ট ফর পিসের (সিডিপি) সহায়তায় এ কর্মশালায় বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ নেয়।

Tags: এন্টি টেররিজম ইউনিটজঙ্গিবাদ
Previous Post

আধুনিক এই যুগে আমাদের মানবিকতা যেন হারিয়ে না যায়: তথ্যমন্ত্রী

Next Post

আল-আরাফাহ্ ব্যাংকের সাবেক এমডি হাবিবুর রহমান মারা গেছেন

Next Post

আল-আরাফাহ্ ব্যাংকের সাবেক এমডি হাবিবুর রহমান মারা গেছেন

সোহেল তাজের ভাগ্নে সৌরভ হাসপাতালে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT