চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুবককে কেটে ৬ টুকরো, স্ত্রী গ্রেপ্তার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:59 অপরাহ্ন 26, জানুয়ারি 2019
in গাজীপুর, জনপদ
A A

গাজীপুরের শ্রীপুরে এক যুবককে হত্যার পর তার লাশ ৬ টুকরো করা অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় জড়িত সন্দেহে নিহতের স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশের দাবি, হত্যার আলামত ও লাশগুম করতে বটি দিয়ে মরদেহ ৬ টুকরো করে স্ত্রী জীবন্নাহার মেঘনা।

শনিবার দুপুরে সংবাদ সম্মেলেন করে এসব তথ্য তুলে ধরেন গাজীপুরের পুলিশ সুপার শামসুন্নাহার।

পুলিশ সুপার বলেন, শুক্রবার শ্রীপুর পৌর এলাকার গিলারচালা গ্রামের একটি বাঁশ ঝাড়ের ময়লার স্তুপে পড়ে থাকা বস্তার ভেতর থেকে রফিকুল ইসলাম নামের এক যুবকের ৬ টুকরো মরদেহ উদ্ধার করা হয়। ঘটনা জানার ২৪ ঘণ্টার মধ্যে আমরা মূল হত্যাকারীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি।

‘‘পুলিশের জিজ্ঞাসাবাদে নিহতের স্ত্রীর জীবন্নাহার জানিয়েছে, আর্থিক লেনদেন নিয়ে রফিকুলের সঙ্গে তার বিরোধ বাঁধে। এরই জেরে ঝগড়ার এক পর্যায়ে শুক্রবার ভোর সাড়ে ৬টার দিকে রফিকুলকে প্রথমে ইট দিয়ে মাথায় আঘাত করে সে। পরে মৃত্যু নিশ্চিত করার জন্য গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে মরদেহ ঘরের ওয়ার্ডরোবে লুকিয়ে রাখে।’’

জীবন্নাহারকে ‍উদ্ধৃত করে পুলিশ সুপার আরো বরেণ, ‘লাশের পরিচয় কেউ যাতে সনাক্ত করতে না পারে; সেজন্য রাত ১১টার দিকে মরদেহ বটি দিয়ে পা, হাত ও মাথা কেটে ৬ টুকরা করে সে। এক পর্যায়ে মাথা ও হাত ময়লার ড্রামে, শরীর বস্তায় এবং পা টয়লেটের পাশে ফেলে দেয়।’

শামসুন্নাহার বলেন, ঘটনার রহস্য আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি, আরো বিস্তারিত জানার চেষ্টা করছি। এ ঘটনায় আরো কেউ জড়িত রয়েছে; কিনা আমরা তা জানার চেষ্টা করছি।

ঘটনার পর নিহতের বাবা আব্দুল লতিফ বাদি হয়ে শ্রীপুর থানায় মামলা করেছেন।

নিহত রফিকুল ইসলামের মাজিয়া আক্তার রোজা নামে ৪ বছরের একটি মেয়ে রয়েছে।

Tags: গাজীপুরমরদেহসেমি লিড
Previous Post

গুলিবিদ্ধ মরদেহের বুকে লেখা, ‘ধর্ষণের কারণে তার এই পরিণতি’

Next Post

লক্ষ্যে ‘স্থির’ আফিফ

Next Post

লক্ষ্যে ‘স্থির’ আফিফ

ক্রীড়া সংগঠক আমির বাবুর পাশে রাজশাহী কিংস

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT