চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুদ্ধ হলে ইতিহাসের সর্বোচ্চ অস্ত্র প্রয়োগের সঙ্গে বিপুল ধ্বংসলীলা দেখবে বিশ্ব

মাহবুব মোর্শেদ by মাহবুব মোর্শেদ
8:09 পূর্বাহ্ন 16, এপ্রিল 2017
in আন্তর্জাতিক
A A

‘ডে অব সান’ উপলক্ষে নর্থ কোরিয়ার চালানো ক্ষেপণাস্ত্র পরীক্ষা ব্যর্থ হয়েছে বলে দাবি করেছে সাউথ কোরিয়ার সামরিক বাহিনী। এমন সময় এ ঘটনাটা ঘটলো;  যখন মাত্র কয়েক ঘণ্টা আগে দেশটি বিশ্বের সামনে তাদের নতুন শক্তি ‘গেম চেঞ্জার’ ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র প্রদর্শন করেছে। যদিও এখন পর্যন্ত নর্থ কোরিয়ার পক্ষ থেকে এ বিষয়ে পরিস্কার করে কিছু বলা হয়নি।

নর্থ কোরিয়ার পূর্ব উপকূলের সিনপো শহর থেকে এ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো হয় বলে দাবি করা হয়।

যুক্তরাষ্ট্রের যে কোনো ধরণের উস্কানীমূলক পদক্ষেপের বিপরীতে পরমাণু হামলার হুমকি দিয়ে রেখেছে নর্থ কোরিয়া। তবে হামলার জবাব দিতে যে নর্থ কোরিয়া প্রস্তুত তার আভাস মিলেছে এরই মধ্যে। যুক্তরাষ্ট্র ও তার এ অঞ্চলীয় মিত্র সাউথ কোরিয়া এবং জাপানে সঙ্গে নিয়ে নর্থ কোরিয়ার ওপর চড়াও হলেও যুদ্ধ জয় অনেকটাই অসম্ভব।

মনে করা হচ্ছে, যুদ্ধ যদি শুরু হয়েই যায়; মানব ইতিহাসে অস্ত্রের সর্বোচ্চ প্রয়োগের পাশাপাশি বিপুল ধ্বংসলীলা দেখবে বিশ্ব। তাতে যে শুধু নর্থ কোরিয়াই ক্ষতিগ্রস্ত হবে তা নয়। সমানভাবে ক্ষতির শিকার হবে যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররাও।

কারণ হিসেবে বলা হচ্ছে: এ অঞ্চলে অবলীলায় পারমাণবিক অস্ত্রের ব্যবহার করতে পারবে না যুক্তরাষ্ট্র। কেননা, নর্থ কোরিয়ায় পরমাণু বোমা ব্যবহার করলে সমানভাবে ক্ষতির শিকার হবে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের বন্ধুরাষ্ট্র সাউথ কোরিয়া এবং বিশ্বের অন্যতম সুপারপাওয়ার চীন। কিন্তু সেই ঝুঁকি নেই নর্থ কোরিয়ার সামনে! অবশ্য, এরই মধ্যে বিকল্পও চিন্তা করে রেখেছে মার্কিনিরা।

নর্থ কোরিয়ার প্রতিষ্ঠাতা কিম ইল-সাং এর ১০৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমরাস্ত্র প্রদর্শনীতে শক্তির গভীরতা এরই মধ্যে দেখিয়েছে দেশটি, যা বিবিসিতে লাইভ পর্যন্ত করা হয়। নর্থ কোরিয়ার স্বাভাবিকতায় যা বিরল। ধারণা করা হচ্ছে, যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদেরকে নিজশক্তির জানান দিতেই নর্থ কোরিয়ার এত আয়োজন।

দেশটির হাতে রয়েছে সাবমেরিন থেকে উৎক্ষেপণযোগ্য ব্যালাস্টিক মিসাইল, যা কিনা বিশ্বের যে কোনো জায়গায় লক্ষ্যবস্তুকে টার্গেট করতে সক্ষম। এছাড়াও বিশ্বের যে কোনো প্রান্তে পারমাণবিক আঘাত হানতে সক্ষম ক্ষুদ্র সংস্করণের নিউক্লিয়ার ওয়ারহেড অর্জনের দাবি করে রেখেছে দেশটি। তাই মার্কিনিদের আশঙ্কাও কিন্তু কম নয়।

একাধিক গোয়েন্দা সংস্থার বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজ জানিয়েছে, নর্থ কোরিয়ার বিরুদ্ধে অভিযান চালানোর প্রস্তুতি রয়েছে যুক্তরাষ্ট্রের। পারমাণবিক পরীক্ষার পরবর্তী পদক্ষেপ যদি নেয় নর্থ কোরিয়া তাহলে যুক্তরাষ্ট্র প্রচলিত অস্ত্র দিয়েই এ হামলা চালাবে।

কানাডাভিত্তিক গ্লোবাল রিসার্চ এক প্রতিবেদনে বলেছে, উত্তর কোরিয়া ও ইরানে ব্যবহারের জন্য যুক্তরাষ্ট্র এমওএবি-র (মাদার অব অল বোম্বস) চেয়ে বড় বোমা তৈরি করেছে।

পূর্ব প্রস্তুতি হিসেবে, গত সোমবার নর্থ কোরিয়ার জলসীমা অভিমুখে যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র ও ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থা সম্পন্ন নৌবহর পাঠায় যুক্তরাষ্ট্র। জাপানি যুদ্ধজাহাজও এই বহরের সঙ্গে যোগ দেবে এমন ঘোষণাও এসেছে।

এর মধ্যেই মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স প্রথমবারের এশিয়া সফরে রোববার সাউথ কোরিয়া আসছেন।

বর্তমান নাজুক পরিস্থিতিতে সবচেয়ে অস্বস্তিকর অবস্থায় পড়েছে নর্থ কোরিয়ার দীর্ঘদিনের মিত্র চীন। তারা এরই মধ্যে সৃষ্ট সঙ্কট নিরসনে সহযোগিতা চেয়ে রাশিয়ার দ্বারস্থ হয়েছে।

Tags: আমেরিকাচীননর্থ কোরিয়াযুক্তরাষ্ট্র-নর্থ কোরিয়া
Previous Post

মুক্তিযুদ্ধ জাদুঘরের নতুন ভবন উদ্বোধন আজ

Next Post

প্রাণের উচ্ছ্বাসে নিউ ইয়র্কে নববর্ষ বরণ

Next Post

প্রাণের উচ্ছ্বাসে নিউ ইয়র্কে নববর্ষ বরণ

স্থগিত হওয়া দেড় শতাধিক ইউপিতে ভোটগ্রহণ চলছে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT