চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুদ্ধ বিষয়ে যুক্তরাষ্ট্রকে ইরানের নতুন সতর্কবার্তা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:04 অপরাহ্ন 23, জুন 2019
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A

উপসাগরীয় অঞ্চলে যুদ্ধ লাগলে কোন দেশই তা থামানোর সময় এবং সুযোগ পাবে না বলে এক সতর্কবার্তা জানিয়েছেন ইরানের মেজর জেনারেল গোলাম আলী। সেইসঙ্গে তিনি যুক্তরাষ্ট্রের সৈন্যদের জীবন রক্ষায় মনোযোগী হতেও পরামর্শ দেন।

ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার পর রোববার তিনি এ কথা বলেন।

যুক্তরাষ্ট্রকে সতর্ক করে তিনি বলেন, উপসাগরীয় অঞ্চলে যুদ্ধ লাগলে তা অনিয়ন্ত্রিতভাবে ছড়িয়ে পড়বে এবং মার্কিন সৈন্যদের জীবন হুমকিতে পড়বে।

এই কর্মকর্তা বলেন, এই অঞ্চলে অসদাচরণ পরিহার করে যুক্তরাষ্ট্র সরকারের উচিত নিজেদের সৈন্যদের জীবন রক্ষায় দায়িত্বশীল আচরণ করা।

যেকোন ধরনের সামরিক হুমকি ইরান কঠোরভাবে মোকাবিলা করবে জানিয়ে সামরিক সংঘাতের ভয়াবহতা সম্পর্কেও সতর্ক করেন তিনি।

এর আগে ট্রাম্প জানান, ইরান তাদের ড্রোন ভূপাতিত করলে জবাবে তারাও হামলার সব প্রস্তুতি নিয়েছিলো। হামলার জন্য ৩টি স্থান নির্দিষ্টও করা হয়েছিলো। কিন্তু হামলা চালানো হলে অন্তত দেড়শ’ মানুষের মৃত্যু হতো। তাই শেষমেষ হামলা চালানো হয়নি।

২০১৫ সালে ইরান এবং ক্ষমতাধর ছয় দেশের মধ্যে করা পারমাণবিক চুক্তি থেকে নিজেদের প্রত্যাহার করে নেয় ডোনাল্ড ট্রাম্প। তখন থেকেই দুই দেশের মধ্যে উল্লেখযোগ্যভাবে সম্পর্কের অবনতি ঘটতে থাকে। এরপর থেকে ইরানের ওপর নতুন নতুন অবরোধ আরোপ করতে থাকে যুক্তরাষ্ট্র।

Tags: ইরানউপসাগরীয় অঞ্চলযুক্তরাষ্ট্রযুদ্ধ
Previous Post

এক হাজার টাকা দিলেই সোনা বৈধ

Next Post

সরকারি ব্যয়ে অপচয় কমাতে চায় সরকার

Next Post

সরকারি ব্যয়ে অপচয় কমাতে চায় সরকার

করোনা

জনগণ বাঁচলে দেশ বাঁচবে: হাইকোর্ট

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT