চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুদ্ধ বন্ধের উপায় খুঁজতে রাশিয়া-ইউক্রেনমুখী জাতিসংঘ মহাসচিব

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:55 পূর্বাহ্ন 26, এপ্রিল 2022
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
ট্যাংক একটি যুদ্ধক্ষেত্রে চলন্ত অবস্থায়, ধুলা উড়ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

যুদ্ধ বন্ধের উপায় খুঁজতে আজ রাশিয়া ও ইউক্রেন সফরে যাচ্ছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। অন্যদিকে কিয়েভ সফরে গিয়ে ইউক্রেনকে আরও সামরিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ও প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। ইউক্রেনে যেন আর কোনো অস্ত্র সরবরাহ করা না হয় সে জন্য যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে রাশিয়া।

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস প্রথমে মস্কো সফর করে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং পরে কিয়েভে গিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে সাক্ষাৎ করার কথা রয়েছে তাঁর। দুদেশের মধ্যে চলমান যুদ্ধ বন্ধ করা এবং ইউক্রেনের জনগণের পরিস্থিতির উন্নতি এবং দেশটিতে মানবিক সহায়তা কার্যক্রম জোরদার করতে তাঁর এ সফর বলছেন জাতিসংঘের এক মুখপাত্র।

ইউক্রেনে রুশ বাহিনীর অভিযানের মধ্যেই রোববার কিয়েভ সফরে যান মার্কিন পররাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রী। তারা ইউক্রেনকে আরো সামরিক সহায়তার ঘোষণা দেয়ার পরপরই বিদেশী অস্ত্র পরিবহনের জন্য ব্যবহৃত ইউক্রেনের রেলওয়ের ছয়টি সাবস্টেশন ধ্বংস করার দাবি করে রাশিয়া। পশ্চিমা দেশগুলোর অস্ত্র সহায়তা ইউক্রেন যাতে কাজে লাগাতে না পারে সেজন্য এ পদক্ষেপ বলে দাবি করেছে ক্রেমলিন।

তবে ইউক্রেনের কর্মকর্তারা বলছেন, তাদের সামরিক সরবরাহ রুটে আঘাত করতে রেল জংশনগুলিকে লক্ষ্যবস্তু করছে রাশিয়া। হামলার সময় অন্তত পাঁচ বেসামরিক নাগরিককেও হত্যা করা হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে।

যুদ্ধের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়ে রাশিয়া ইউক্রেনের কিছু অংশে নৃশংসতার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। এজন্য ইউক্রেনকে আরো আরও ৭১৩ মিলিয়ন ডলারের সামরিক সহায়তার প্রতিশ্রুতির কথা জানান তিনি।

তবে ইউক্রেনে যেন আর কোনো অস্ত্র সরবরাহ করা না হয় সে জন্য যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে রাশিয়া। ওয়াশিংটনে নিযুক্ত মস্কোর রাষ্ট্রদূত বলেছেন, ‘ মার্কিন যুক্তরাষ্ট্র যখন ইউক্রেনে অস্ত্র ঢেলে দিচ্ছে, তখন তারা এই পরিস্থিতির অগ্রহণযোগ্যতার ওপর জোর দিয়েছেন। বিষয়টিতে উদ্বেগ জানিয়ে ওয়াশিংটনে অফিসিয়াল কূটনৈতিক নোট পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

ইউক্রেন-রাশিয়া যুদ্ধে উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে আগামী মাসের মাঝামাঝি সময়ে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটে একযোগে সদস্যপদ আবেদন জমা দিতে রাজি হয়েছে সুইডেন এবং ফিনল্যান্ড। সুইডিশ সংবাদপত্র এক্সপ্রেসেন সরকারি সূত্রের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে।

Tags: ইউক্রেন ও রাশিয়াজাতিসংঘ মহাসচিব
Previous Post

উপকূলীয় অঞ্চলে লবণসহিষ্ণু ধান চাষ

Next Post

রিয়ালের যা আছে আমাদের তা নেই: গার্দিওলা

Next Post
গার্দিওলা ফুটবল মাঠে প্রশংসা করছেন বা নির্দেশনা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রিয়ালের যা আছে আমাদের তা নেই: গার্দিওলা

রাঙ্গামাটিতে রাতের জনসমাগমের দৃশ্য, আলো ও মানুষজনের উপস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

রাঙ্গামাটিতে বাস চাপায় দুই গোয়েন্দা সদস্য নিহত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT