চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুদ্ধ কিংবা দানিয়েল-তায়েবার অস্ফুট প্রেম

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:00 অপরাহ্ন 05, মার্চ 2021
in বিনোদন
A A
অস্ফুট প্রেমের গল্পের দৃশ্য, নারী ও পুরুষের আলাপচারিতা. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের প্রথম থ্রিডি সিনেমা হতে যাচ্ছে ‘অলাতচক্র’। টেকনিক্যাল এই অংশের প্রচারণার পাশাপাশি এই ছবিটি আরো কয়েকটি কারণে গুরুত্বপূর্ণ। প্রথমত এটি বাংলাদেশের মুক্তিযুদ্ধ সময়ের প্রেক্ষাপট, দ্বিতীয়ত এটি দেশের প্রখ্যাত লেখক আহমদ ছফার বাস্তব জীবনের অভিজ্ঞতায়।

সিনেমাটির মুক্তি সামনে রেখে চলছে প্রচার প্রচারণার কাজ। এরইমধ্যে পোস্টার ও টিজার প্রশংসিত হয়েছে। আর এবার এলো ছবির অফিশিয়াল ট্রেলার। প্রায় সোয়া এক মিনিটের এই ট্রেলার প্রকাশিত হয়েছে জাজ মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে।

নির্মাতা ট্রেলারে খুব বেশি কিছু দর্শককে দেখাননি। তবে যে কয়টি দৃশ্য দেখানো হয়েছে, তাতে অলাতচক্র উপন্যাসটির মতোই বিশাল ক্যানভাসের এক গল্পের ইঙ্গিত পাওয়া গেল।

ট্রেলারের শুরু অলাতচক্রের ক্ল্যাপ বোর্ড দেখিয়ে। ক্যানসার আক্রান্ত তায়েবা হাসপাতালের বিছানায় শুয়ে আছেন, চোখের জল মুছছেন। অন্যদিকে কলকাতায় আশ্রিত লেখক দানিয়েলে লিখে চলেছেন যুদ্ধ দিনের শরণার্থী শিবিরের স্মৃতি! আবার দুজনের মধ্যে অস্ফুট এক প্রেম। দানিয়েলের উদ্দেশে তায়েবার আবদার- ‘আগামিকাল আমার জন্য একটু ভাত মাছ রান্না করে আনতে পারবেন?’

দৃশ্যের পরতে পরতে দেখানো হয়- একনাগাড়ে বৃষ্টির ঝরে পড়া, পুরনো বাড়ি, রেডিওতে আবহাওয়ার পূর্বাভাস, আলো হাতে তায়েবা, হঠাৎ দমকা ঝরো হাওয়ায় আলো নিভে যাওয়া- সবই যেন দর্শকের মধ্যে অন্যরকম ঘোর তৈরী করে।

দানিয়েল ও ক্যানসারে আক্রান্ত তায়েবার মধ্যকার অস্ফুট ভালোবাসা, মানসিক টানাপোড়েন, যুদ্ধ নিয়ে ভিন্ন ভিন্ন গোষ্ঠীর ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি চিত্রায়িত হয়েছে অলাতচক্র উপন্যাসে। সিনেমার ট্রেলারেও ঠিক তেমন ইঙ্গিতই পাওয়া গেল।

অলাতচক্র সিনেমাটি নির্মাণ করেছেন তরুণ নির্মাতা হাবিবুর রহমান। তিনি জানিয়েছেন, মহান মুক্তিযুদ্ধের ৫০ বছর পূর্তি উপলক্ষে মিজ অঁ সিনের নিবেদনে মার্চের ১৯ তারিখে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি।

সিনেমায় তায়েবা চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান, আর দানিয়েল চরিত্রে আছেন শক্তিমান অভিনেতা আহমেদ রুবেল।

১৯৮৫ সালে প্রকাশিত মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস ‘অলাতচক্র’ ছবির শুটিং হয়েছে থ্রিডি ক্যামেরায় ভারতীয় একটি প্রতিষ্ঠানের কারিগরি সহায়তা নিয়ে। সরকারি অনুদানে নির্মিত এই ছবিতে অন্যান্য চরিত্রে আছেন মামুনুর রশীদ, আজাদ আবুল কালাম, শিল্পী সরকার অপু, শফিউল আলম বাবু, নুসরাত জাহান জেরী, সৈয়দ মোশাররফ প্রমুখ।

‘অলাতচক্র’ ছবিটির পরিবেশনা করছে জাজ মাল্টিমিডিয়া, এবং ছবিটির টিভি সহযোগী হিসেবে আছে চ্যানেল আই।

Tags: অলাতচক্রআজাদ আবুল কালামআহমেদ রুবেলকলকাতাজয়া আহসানট্রেলারথ্রিডিনুসরাত জাহান জেরীবাংলাদেশমামুনুর রশীদমুক্তিযুদ্ধলিড বিনোদনশফিউল আলম বাবুশরণার্থীশিল্পী সরকার অপুসিনেমাসৈয়দ মোশাররফহাবিবুর রহমান
Previous Post

ব্রাহ্মণবাড়িয়ায় আইনমন্ত্রীর উপস্থিতিতে সংঘর্ষে আহত ১০

Next Post

বিয়ে নিয়ে মুখ খুললেন শ্রীদেবী কন্যা জাহ্নবী

Next Post
শ্রীদেবী কন্যা জাহ্নবী লাল পোশাকে সুন্দর ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বিয়ে নিয়ে মুখ খুললেন শ্রীদেবী কন্যা জাহ্নবী

বাড়লো শনাক্তের হার, মৃত্যু ৬

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT