চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুদ্ধে সবসময় নিরাপরাধ মানুষ চরম মূল্য দেয়: গার্দিওলা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:44 পূর্বাহ্ন 26, ফেব্রুয়ারি 2022
in ফুটবল, স্পোর্টস
A A
ম্যানচেস্টার সিটি কোচ গার্দিওলা সংবাদ সম্মেলনে. Channel i News - চ্যানেল আই নিউজ

‘মানুষ খুব বেশি আশা করে না। আমি (যুদ্ধের সঙ্গে) জড়িত নই। কিন্তু এই মুহূর্তে এ ব্যাপারে (সমাধানে) পৌঁছানো জটিল। সবসময় নিরপরাধ লোকেরা চরম মূল্য দেয়।’

ইউক্রেনের সঙ্গে প্রতিবেশী রাশিয়ার যুদ্ধ বর্তমানে বিশ্ব রাজনীতির অতি আলোচিত এক বিষয়। চলমান অবস্থা প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গনেও। গত শুক্রবার বিষয়টি নিয়ে এভাবেই নিজের মনোভাবের কথা জানান ম্যানচেষ্টার সিটির কোচ পেপ গার্দিওলা।

যুদ্ধ নিয়ে চরম উদ্বেগ থাকা সত্ত্বেও ম্যানচেষ্টার সিটির হয়ে খেলার জন্য প্রস্তুত আছেন ইউক্রেন জাতীয় দলের মিডফিল্ডার ওলেক্সান্ডার জিনচেঙ্কো। আজ শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগে এভারটনের বিপক্ষে খেলতে নামবে ম্যানসিটি। এই ম্যাচে দলের সঙ্গেই থাকছেন জিনচেঙ্কো। ইউক্রেনের এই ফুটবলার খেলার জন্য প্রস্তুত আছেন বলেই জানিয়েছেন কোচ পেপ ।

‘তিনি (জিনচেঙ্কো) উদ্বিগ্ন। যে দেশে তার জন্ম, পরিবার ও বন্ধু-বান্ধব, সেখানে মানুষ হত্যার ঘটনা কেমন লাগবে? দল ও তার ক্লাব কাছাকাছি থেকেই তাকে সমর্থন করবে। অবশ্যই তার প্রতি আমাদের সমর্থন রয়েছে।’

‘নিরাপরাধ মানুষ মারা যাচ্ছে এবং তিনি জানেন আমরা এখানে আছি। তারা বিশ্বজুড়ে খবরের শিরোনাম এবং তিনি উদ্বিগ্ন। তবে তিনি একজন শক্ত মানুষ এবং অবশ্যই এটা থাকা সহজ নয়। আজ (শুক্রবার) এবং গতকালের প্রশিক্ষণ সেশনে তিনি দুর্দান্ত ছিলেন। যদি তাকে খেলতে হয় সেক্ষেত্রে তিনি প্রস্তুত।’

‘কেউ যুক্তরাজ্যে আক্রমণ করলে আপনি কি করবেন? আপনি কি অনুভব করবেন? সেটাই অনুভব করবেন যেমনটা তিনি (জিনচেঙ্কো) করছেন। এটি দুঃখজনক। কারণ নির্দোষ মানুষ মারা যাচ্ছে। সারা বিশ্বে মানুষ শান্তিতে বাস করে এবং একটি ঘর চায়, টেবিলে একটি প্লেট চায়, কিছু লোককে ভালবাসতে চায় এবং এটাই যথেষ্ট।’

ইউক্রেনের হয়ে ৪৮টি আন্তর্জাতিক ম্যাচ খেলা জিনচেঙ্কো ২০২১ সালে জাতীয় দলের নেতৃত্ব দিয়েছিলেন। ইউক্রেনে রুশ সামরিক অভিযানের প্রতিবাদে গত বৃহস্পতিবার ম্যানচেস্টারে হওয়া বিক্ষোভ কর্মসূচিতে যোগ দিয়েছিলেন এই ফুটবলার।

অপরদিকে, আগামী রোববার উলভারহ্যাম্পটনের বিপক্ষে খেলতে পারবেন না ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের ইউক্রেনীয় ফরোয়ার্ড আন্দ্রি ইয়ারমোলেনকো।

বিষয়টি নিশ্চিত করে ওয়েস্ট হ্যাম কোচ ডেভিড ময়েস বলেন, ‘ওর অবস্থা ভালো নয়। কয়েকদিন ছুটি পেয়েছেন। এটি তার এবং তার পরিবারের জন্য একটি সত্যিকার অর্থেই কঠিন সময়।’

‘আমি গতকাল (বৃহস্পতিবার) তার সঙ্গে কথা বলেছি। তিনি ভেঙে পড়েছেন। আমরা আশা করি সবকিছু ঠিকঠাক হবে এবং তার পরিবারের সকল সদস্যরা নিরাপদে থাকবেন।’

Tags: ইপিএলইয়ারমোলেনকোইংলিশ প্রিমিয়ার লিগগার্দিওলাজিনচেঙ্কোময়েসম্যানসিটিরাশিয়া ইউক্রেন উত্তেজনালিড স্পোর্টস
Previous Post

ফেসবুক ব্যবহার সীমিত করেছে রাশিয়া

Next Post

কক্সবাজারের রামুতে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

Next Post
নিহত দুইজনের ছবি ও পুলিশি তদন্তের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারের রামুতে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

জাতিসংঘে রাশিয়ার বিরুদ্ধে ভোটে অংশ নেয়নি ভারত, আন্তর্জাতিক আলোচনা।. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতিসংঘে রাশিয়ার বিরুদ্ধে আনা প্রস্তাবের ভোটে অংশ নিল না ভারত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT