চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুদ্ধবিরতির পথ চাই: নেতানিয়াহুকে বাইডেন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:02 পূর্বাহ্ন 20, মে 2021
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
ধ্বংসস্তূপের মধ্যে ক্ষতিগ্রস্ত গাড়ি ও আশেপাশের এলাকা. Channel i News - চ্যানেল আই নিউজ

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে বলেছেন, তিনি গাজা সংঘর্ঘের অবসান চান।

বুধবার হোয়াইট হাউজ জানিয়েছে, বাইডেন যুদ্ধবিরতির পথ চান।

যুক্তরাষ্ট্র ইসরায়েলের কট্টর মিত্র। এর আগে এই সংঘর্ষ নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ যৌথ বিবৃতি দিতে চাইলে তারা বিরোধিতা করে।

ইসরায়েলের গণমাধ্যমগুলো জানিয়েছে, বাইডেনের আহ্বানের জবাবে নেতানিয়াহু বলেছেন, যতক্ষণ না ইসরায়েলের জনগণের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত হচ্ছে ততক্ষণ এমনটা চালিয়ে যাবেন।

বুধবার সকালে সংঘর্ষ শুরু হওয়ার পরে এ নিয়ে চতুর্থ বারের মতো নেতানিয়াহুর সঙ্গে কথা বলেন জো বাইডেন।

এই মধ্যে সেখানকার সংঘর্ষ গড়িয়েছে দশ দিনে। ফিলিস্তিন থেকে ইসরায়েলে রকেট-মিসাইল হামলা চালানো হচ্ছে এবং গাজায় ইসরায়েল বিমান হামলা চালাচ্ছে।

বুধবারও লেবানন থেকে ইসরায়েলে চারটি মিসাইল ছোঁড়া হয় জবাবে ইসরোয়েলের সেনাবাহিনী আর্টিলারি শেল ছোঁড়ে লেবাননের বেশ কিছু অংশকে লক্ষ্য করে।

পূর্ব জেরুজালেমে মুসলিম ও ইহুদিদের পবিত্র স্থান আল আকসা নিয়ে ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যে কয়েক সপ্তাহ ধরে চলমান উত্তেজনার মধ্যে এই পাল্টাপাল্টি হামলা শুরু হয়।

এরই মধ্যে সংঘর্ষে গাজাতে প্রাণ হারিয়েছে ২২৭ জন। তার মধ্যে ১০০ জনেরও বেশি নারী ও শিশু রয়েছে।

ইসরায়েল বলেছে, গাজায় ১৫০ জন জঙ্গিকে তারা হত্যা করেছে। তবে হামাস এখনও তাদের যোদ্ধাদের সঠিক নিহতের সংখ্যা জানায়নি।

আর ইসরায়েলে মারা গেছে ১২ জন। এর মধ্যে ২ জন শিশু। ইসরায়েল বলেছে, তাদের উদ্দেশ্যে ৪০০০ মিসাইল ছুঁড়েছে গাজা।

Tags: ইসরায়েলগাজাজো বাইডেননেতানিয়াহু
Previous Post

ঝুরংয়ের তোলা মঙ্গলের প্রথম ছবি প্রকাশ

Next Post

রোজিনার জন্য নাট্যযাত্রা

Next Post
নাট্যযাত্রার পোস্টার যেখানে রোজিনা চরিত্রে অভিনয় করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রোজিনার জন্য নাট্যযাত্রা

বিশ্বের জনপ্রিয় বলিউড তারকাদের হলিউড ক্রাশের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বলিউড তারকাদের হলিউড 'ক্রাশ'!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT