চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাষ্ট্রে হাই স্কুলে কিশোরের বন্দুক হামলা, বহু হতাহত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:37 অপরাহ্ন 24, জানুয়ারি 2018
in আন্তর্জাতিক
A A
যুক্তরাষ্ট্র-কেন্টাকি-হাই স্কুলে বন্দুক হামলা

যুক্তরাষ্ট্রের কেন্টাকি অঙ্গরাজ্যে একটি হাই স্কুলে গোলাগুলির ঘটনায় দুই কিশোর-কিশোরী নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে কমপক্ষে আরও ১৭ জন।

হামলাকারীর বয়স মাত্র ১৫ বছর। তার পরিচয় প্রকাশ করা হয়নি। তবে সে-ও ওই স্কুলেরই শিক্ষার্থী বলে জানানো হয়েছে। হামলার অভিযোগে সে এখন পুলিশের হেফাজতে রয়েছে।

বিবিসি জানিয়েছে, মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৮টার দিকে এক কিশোর কেন্টাকির পশ্চিমাঞ্চলীয় ছোট শহর বেন্টনের মার্শাল কাউন্টি হাই স্কুলে ঢুকে হঠাৎ এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে। এতে ঘটনাস্থলেই নিহত হয় স্কুলের ১৫ বছর বয়সী শিক্ষার্থী এক কিশোরী। আহত হয় ১৮ জন। হাসপাতালে নেয়ার পর ১৫ বছর বয়সী আরেক কিশোর মারা যায়।

কেন্টাকি স্টেট পুলিশ কমিশনার রিক স্যান্ডার্স জানান, আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।

সন্দেহভাজন ছেলেটিকে গোলাগুলি শুরু মিনিট পনেরোর মধ্যেই আটক করতে সফল হয় পুলিশ। কেন্টাকি পুলিশ জানায়, কোনো রকম সহিংসতা ছাড়াই তাকে ধরা সম্ভব হয়েছে।

কেন্টাকি গভর্নর ম্যাট বেভিন জানান, সন্দেহভাজন হামলাকারীকে আটকের সময় সে বাধা দেয়নি। তার বিরুদ্ধে দু’টি হত্যা ও আরও বেশ কয়েকজনকে হত্যাচেষ্টার অভিযোগ আনা হবে।

গত দু’দিনে যুক্তরাষ্ট্রের স্কুলে এ নিয়ে পরপর দু’টো বন্দুক হামলার ঘটনা ঘটল। এর আগে সোমবার টেক্সাস অঙ্গরাজ্যের ছোট্ট শহর ইটালিতে একটি স্কুলের ক্যাফেটেরিয়ায় ১৬ বছর বয়সী এক কিশোর তারই সতীর্থ ১৫ বছরের এক মেয়েকে গুলি করে পালিয়ে যায়। পরে অবশ্য তাকে গ্রেপ্তার করে পুলিশ।

গুলির শিকার মেয়েটি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। তার অবস্থা উন্নতির দিকে।

Tags: স্কুলে হামলা
Previous Post

প্রকাশ হলো শপথ-সুবহার ‘পিছুটান’

Next Post

এসব আসল নয়, নকল

Next Post
ভেজাল প্রসাধনী

এসব আসল নয়, নকল

প্রোস্টেটের ছবি, বিভিন্ন রঙের হ্যান্ডকাফ ও হ্যান্ডসেকার দেখানো হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভুয়া ডিবি পরিচয়ে ছিনতাই চক্রের তিন সদস্য গ্রেপ্তার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT