চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাষ্ট্রে শিক্ষার্থী পাঠানোর তালিকায় তিন ধাপ এগিয়েছে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:18 অপরাহ্ন 16, নভেম্বর 2021
in শিক্ষা
A A
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের পতাকা ক্রস করা. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রে দ্রুত ও বেশি হারে শিক্ষার্থী প্রেরণকারী তালিকায় তিন ধাপ এগিয়েছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রে শিক্ষার্থী প্রেরণকারী দেশগুলোর মধ্যে বাংলাদেশের বর্তমান অবস্থান ১৪তম, যা গত বছর ছিল ১৭তম। একইসঙ্গে যুক্তরাষ্ট্রে স্নাতক পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থী প্রেরণে বাংলাদেশ একটা অবস্থানে আছে।

যুক্তরাষ্ট্র দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২০ এবং ২০২১ শিক্ষাবর্ষে ৮ হাজার ৫৯৭ জন বাংলাদেশী শিক্ষার্থী লেখাপড়া করার জন্য যুক্তরাষ্ট্রকে বেছে নিয়েছিল। আন্তর্জাতিক শিক্ষা বিনিময়ের উপর সদ্য প্রকাশিত ‘২০২১ ওপেন ডোরস রিপোর্টস অন ইন্টারন্যাশনাল এডুকেশনাল এক্সচেঞ্জ’ প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়েছে।

মহামারি চলাকালীন সময়ে বিশ্বব্যাপী আন্তর্জাতিক শিক্ষার্থীদের সংখ্যা হ্রাস পাওয়ার প্রেক্ষাপটে ২০২০ সালের তুলনায় বাংলাদেশের শিক্ষার্থীদের সংখ্যা মাত্র ২.৭% হ্রাস পেয়েছে। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে শিক্ষাগত বিনিময় বৃদ্ধি একটি কৌশলগত অগ্রাধিকার, কারণ আন্তর্জাতিক শিক্ষা বিনিময়ের মাধ্যমে উভয় জাতি, জনগণ ও পেশাদার নেটওয়ার্কগুলো উপকৃত হয়।

বাংলাদেশে আন্তর্জাতিক শিক্ষা সপ্তাহ ২০২১ উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত যুক্তরাষ্ট্রের নারীদের উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান বিষয়ক এক ভার্চুয়াল সেমিনারে যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স হেলেন লাফেভ বলেছেন, ‘কোভিড-১৯ যখন বিশ্বব্যাপী চ্যালেঞ্জ তৈরি করেছে, সেই সময়ে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বাংলাদেশী শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা গ্রহণ করতে দেখা হৃদয়গ্রাহী ও অনুপ্রেরণামূলক।

মিজ লাফেভ আরও বলেন, এই অনুষ্ঠানটি বাংলাদেশী শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রে লেখাপড়া করার পথ খুঁজে পেতে সহায়তা করবে।

তিনি দর্শকশ্রোতাদের/অংশগ্রহণকারীদের উচ্চ শিক্ষার সুযোগ সম্পর্কে আরো বিস্তারিত তথ্যের জন্য বাংলাদেশের ঢাকা, চট্টগ্রাম ও খুলনায় অবস্থিত চারটি আমেরিকান স্পেসে থাকা এডুকেশন ইউএসএ উপদেষ্টাদের সাথে যুক্ত হওয়ার আহ্বান জানান।

যুক্তরাষ্ট্র দূতাবাস ‘এডুকেশন ইউএসএ বাংলাদেশ’-এর মাধ্যমে বাংলাদেশী শিক্ষার্থী ও স্কলারদের জন্য বেশ কয়েকটি ভার্চুয়াল প্রোগ্রামের আয়োজনের মধ্য দিয়ে এ বছরের আন্তর্জাতিক শিক্ষা সপ্তাহ ২০২১ উদযাপন করছে। বাংলাদেশে অবস্থিত এডুকেশনইউএসএ-এর পরামর্শ কেন্দ্রগুলো কয়েকটি বিষয়ের উপর ওয়েবিনার আয়োজন করবে; যার অন্তর্ভুক্ত রয়েছে — নারীদের কলেজের উপর অধিবেশন, লিবারেল আর্টস শিক্ষা, যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোর বাংলাদেশী শিক্ষার্থী পরিষদগুলোর সাথে কথোপকথন এবং যুক্তরাষ্ট্রে স্নাতক ও স্নাতকোত্তর উভয় শিক্ষার সাথে সম্পৃক্ত অন্যান্য বিষয়সমূহ। বক্তাদের মধ্যে থাকবেন যুক্তরাষ্ট্র দূতাবাসের কর্মকর্তাগণ, যুক্তরাষ্ট্র বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও ভর্তি কার্যক্রমের সাথে যুক্ত কর্মকর্তাগণ, যারা তাদের আলোচনায় কীভাবে ভর্তির আবেদন লিখতে হবে, স্কলারশিপ বা বৃত্তি এবং আর্থিক সহায়তা পাওয়ার জন্য কী করণীয় জানানোর পাশাপাশি সম্ভাব্য বাংলাদেশী শিক্ষার্থীদের সাথে যুক্তরাষ্ট্রে লেখাপড়া করা সংক্রান্ত মনোভাব ও দৃষ্টিভঙ্গি বিনিময় করবেন।

আরো তথ্য জানতে https://www.facebook.com/EdUSABangladesh অথবা ইমেইল [email protected] এ যোগাযোগের পরামর্শ দিয়েছে দূতাবাস।

Tags: বাংলাদেশযুক্তরাষ্ট্র
Previous Post

সৌদিতে কর্মরত বাংলাদেশিদের নিজের লোক মনে করেন প্রিন্স ফয়সাল

Next Post

আমরা আবার ঘুরে দাঁড়াবো: সুজন

Next Post
বাংলাদেশ ক্রিকেটার মুশফিকুর রহিম হাসছেন, ক্যাপ ও Sunglasses পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

আমরা আবার ঘুরে দাঁড়াবো: সুজন

শিক্ষক-শিক্ষার্থীদের শেষ বিদায়, হাসান আজিজুল হকের জন্য প্রার্থনা. Channel i News - চ্যানেল আই নিউজ

শিক্ষক-শিক্ষার্থীদের ভালোবাসায় হাসান আজিজুল হককে শেষ বিদায়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT