চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাষ্ট্রে রেকর্ড সংখ্যক বাংলাদেশী শিক্ষার্থী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:20 পূর্বাহ্ন 19, নভেম্বর 2015
in অন্যান্য, শিক্ষা
A A

মাত্র পাঁচ বছরের ব্যবধানে উচ্চশিক্ষা গ্রহণের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে যাওয়া বাংলাদেশী শিক্ষার্থীর সংখ্যা দ্বিগুণ বেড়ে ২০১৪-১৫ সালে রেকর্ড ৫ হাজার ৪৫৫ জনে দাড়িয়েছে। ২০০৯-২০১০ সালে ২ হাজার ৬১৯ জন থেকে ধারাবাহিকভাবেই বৃদ্ধি পেয়ে চলতি বছর মেধা অর্জনের একটি অসাধারণ গল্প সৃষ্টি করেছেন বাংলাদেশী শিক্ষার্থীরা।

যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দফতরের শিক্ষা এবং সাংস্কৃতিক বিষয়ক দফতর ও আন্তর্জাতিক শিক্ষা প্রতিষ্ঠানের যৌথভাবে প্রকাশিত বার্ষিক ওপেন ডোরস রিপোর্ট অন ইন্টারন্যাশনাল এডুকেশন এক্সচেঞ্জ-এর প্রতিবেদন থেকে বাংলাদেশী শিক্ষার্থীদের এই রেকর্ডের তথ্যটি পাওয়া গেছে। 

দক্ষিণ ও মধ্য এশিয়ায় ভারত (১,৩২,৮৮৮) এবং নেপাল (৮,১৫৮) এর পর তৃতীয় দেশ হিসেবে বাংলাদেশ ৫,০০০ শিক্ষার্থীর সংখ্যা অতিক্রম করলো। ২০১৪-১৫ সালে যুক্তরাষ্ট্রে শিক্ষা গ্রহণে যাওয়ার হার আগের বছরের তুলনায় ১৩.৬ শতাংশ বৃদ্ধি পায়।  

“এই রেকর্ড সংখ্যক শিক্ষার্থী মেধা অর্জনের একটি গল্প।”, উল্লেখ করে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বলেন, “যখন আমি বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো পরিদর্শন করি, আমি যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয় থেকে হওয়া অ্যালামনাইদের ইতিবাচক প্রভাব দেখতে পাই।  যুক্তরাষ্ট্র থেকে ফেরত আসা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, অধ্যাপক এবং উপাচার্যদের নিয়ে আসা জ্ঞান দ্বারা বাংলাদেশের লাখো শিক্ষার্থী উপকৃত হয়।”

আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাছে যুক্তরাষ্ট্র একটি জনপ্রিয় দেশ হিসেবে পরিচিত। ২০১৪-১৫ সালে আগের বছরের তুলনায় বিদেশী শিক্ষার্থীর হার দশ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রায় দশ লাখের কাছাকছি বা ৯,৭৪,৯২৬ জনে পৌঁছায়।

বাংলাদেশের শিক্ষার্থীরা যারা যুক্তরাষ্ট্রে পড়া-শোনা করতে আগ্রহী ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস তাদেরকে যুক্তরাষ্ট্রের উচ্চ-শিক্ষার একমাত্র আনুষ্ঠানিক উৎস এডুকেশন ইউএসএ’র মাধ্যমে সহায়তা করে। 

আমেরিকান সেন্টার ঢাকা (বারিধারা), দ্য এডওয়ার্ড এম. কেনেডি সেন্টারে (ইএমকে) এবং চট্টগ্রামের আমেরিকান কর্নার (চট্টগ্রাম ইন্ডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়) শিক্ষার্থীদের জন্য নতুন শুরু হওয়া পরামর্শ কেন্দ্রে। পরামর্শদাতারা ভিডিও চ্যাটের মাধ্যমে খুলনা, রাজশাহী এবং সিলেটে আমেরিকান কর্নার লাইব্রেরিতেও পরামর্শ প্রদান করে থাকেন।  

এডুকেশন ইউএসএ বাংলাদেশের ফেইসবুক পেইজে ২০১৫ সালের আগস্টে কার্যক্রম শুরু হয়েছে এবং ইতিমধ্যেই ৬০,০০০ অনুসারী রয়েছে।

Tags: বাংলাদেশী শিক্ষার্থী
Previous Post

চিকিৎসা অসমাপ্ত রেখেই শনিবার ফিরছেন খালেদা

Next Post

সাকা-মুজাহিদের রায় প্রকাশ, ফাঁসির ক্ষণ গণনা শুরু

Next Post

সাকা-মুজাহিদের রায় প্রকাশ, ফাঁসির ক্ষণ গণনা শুরু

সাকা চৌধুরীর বিষয়ে যা বললো বিএনপি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT