চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাষ্ট্রে ভিসা আবেদনে লাগবে ফেসবুক-টুইটারের তথ্য

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:46 পূর্বাহ্ন 02, জুন 2019
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
যুক্তরাষ্ট্রে-ভিসা-ভিসার আবেদন-সামাজিক যোগাযোগ-তথ্য

এখন থেকে যুক্তরাষ্ট্রে ভিসা আবেদন করতে হলে প্রায় সব আবেদনকারীকে তাদের ফেসবুক-টুইটারসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের তথ্য দিতে হবে।

দেশটির পররাষ্ট্র বিভাগ প্রণীত নতুন আইনের অংশ হিসেবে এ ঘোষণা দেয়া হলো।

শনিবার পররাষ্ট্র বিভাগ প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, এখন থেকে যুক্তরাষ্ট্রের ভিসা আবেদনে অন্তত ৫ বছর ধরে ব্যবহার করা ই-মেইল, ফোন নম্বর এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের তথ্য যুক্ত করতে হবে।

মার্কিন সরকার জানিয়েছে, নাগরিকদের সুরক্ষা ও অভিবাসন প্রক্রিয়াকে ঝুঁকিমুক্ত করতে তারা এ সিদ্ধান্ত নিয়েছে।

গত বছর প্রথম এই আইনটি প্রণয়নের প্রস্তাব করা হয়েছিল। ওই সময়ই বিভাগ কর্তৃপক্ষ হিসেব করে বের করেছিল,পাস হলে বছরে আনুমানিক এক কোটি ৪৭ লাখ মানুষ এর ফলে প্রভাবিত হবে।

বিবিসি জানিয়েছে, কূটনৈতিক ও বিশেষ ভিসার ক্ষেত্রে এ বিষয়ে শৈথিল্য থাকবে। তবে শিক্ষা বা কর্মসংস্থানের জন্য যুক্তরাষ্ট্র যেতে ইচ্ছুক আবেদনকারীদের এসব তথ্য দিতেই হবে।

পররাষ্ট্র বিভাগ বলেছে, ‘মার্কিন নাগরিকদের সুরক্ষার জন্য আমরা ক্রমাগত আমাদের স্ক্রিনিং প্রক্রিয়ার উন্নয়নের চেষ্টা করছি, যুক্তরাষ্ট্রে সবার ভ্রমণ বৈধ ও আইনানুগ হয়।’

এর আগ পর্যন্ত শুধু চিহ্নিত কিছু দেশের নাগরিকদের জন্যই এই অতিরিক্ত তথ্য দেয়া লাগত; যেমন যেসব দেশে সন্ত্রাসী বা জঙ্গি গোষ্ঠীর নিয়ন্ত্রণ রয়েছে সেসব দেশ থেকে যুক্তরাষ্ট্রে ভিসা আবেদন করলে এসব তথ্য দিতে হয়।

Tags: আমেরিকার ভিসাভিসাযুক্তরাষ্ট্রে ভিসা
Previous Post

যথাযোগ্য মর্যাদায় পবিত্র শবে কদর পালিত

Next Post

ওমরাহ পালন করলেন প্রধানমন্ত্রী

Next Post

ওমরাহ পালন করলেন প্রধানমন্ত্রী

রান্নাঘর ঈদের জন্য প্রস্তুত তো?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT