যুক্তরাষ্ট্রের কেন্টাকিতে বন্দুক হামলায় ৫ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ৬ জন। হামলাকারীরও মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
কেন্টাকির লুইভিল শহরের ইস্ট মেইন এলাকায় ওই হামলা হয়। ঘটনার পরপরই ওই এলাকায় ঘিরে ফেলে বিপুল সংখ্যক পুলিশ। কয়েকটি বাণিজ্যিক ভবনও ঘেরাও করে পুলিশ।
ওই এলাকায় জনসাধারণের চলাচলে অস্থায়ীভাবে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ঘটনাস্থলের কাছেই লুইভিলের বেসবল স্টেডিয়াম এবং মোহাম্মদ আলী সেন্টার। হামলার কারণ জানার চেষ্টা করছে আইনশৃঙ্খলা বাহিনী।









