চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাষ্ট্রে প্রাপ্তবয়স্ক ও পঞ্চাশোর্ধদের জন্য বুস্টার ডোজের অনুমোদন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:42 অপরাহ্ন 20, নভেম্বর 2021
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
বিজ্ঞানী হাতে করোনা ভ্যাকসিনের সিডি মোডার্না বোতল ও সিরিঞ্জ. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্র শুক্রবার তাদের দেশের ১৮ ও এর বেশি বয়সের সকল মানুষকে ফাইজার ও মডার্নার তৈরি কোভিড ভ্যাকসিনের বুস্টার ডোজ দেয়ার অনুমোদন দিয়েছে।

এ দিকে মহামারি করোনাভাইরাসে বিশ্বের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এ দেশে নতুন করে ভাইরাসের শীতকালীন ঢেউ শুরু হয়েছে। খবর এএফপি’র। দেহে রোগ প্রতিরোধ ক্ষমতার কথা বিবেচনা করে কেবলমাত্র ৬৫ বছর বয়স্কদের পাশাপাশি এ রোগে মারাত্মকভাবে আক্রান্ত উচ্চ ঝুঁকিতে থাকা ব্যক্তি ও পেশাগতভাবে ব্যাপক ঝুঁকির মুখে রয়েছেন এমন লোকজনকে বুস্টার ডোজ দেয়ার অনুমোদন ছিল।

যুক্তরাষ্ট্রের ফুড ও ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) এর ভারপ্রাপ্ত কমিশনার জানেট উডকক বলেন, সেন্টার্স ফর ডিজিজেজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) গঠিত বিশেষজ্ঞ প্যানেল যুক্তরাষ্ট্রের ১৮ ও পঞ্চাশোর্ধ বয়সের সকল মানুষকে বুস্টার ডোজ দেয়ার অনুমোদন দিয়েছে। এমন কি কোন কোন ক্ষেত্রে অবস্থার পরিপ্রেক্ষিতে ব্যবস্থা নিতেও বলা হয়েছে।

সিডিসি পরিচালক রোশলি ওয়ালানস্কি এ প্যানেলের সুপারিশমালা স্বাক্ষর করে বলেন, ‘আমরা শীতকালে পদার্পণ করছি এবং এসময় করোনাভাইরাস মোকাবেলা আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করতে বুস্টার ডোজ জনস্বাস্থ্য সুরক্ষার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অস্ত্র হবে।’

এফডিএ জানায়, ফাইজার ও মডার্নার উভয় ডোজ টিকা নিয়েছেন এমন কয়েক হাজার লোককে বুস্টার ডোজ দিয়ে প্রাপ্ত ফলাফলের ওপর ভিত্তি করে তারা এমন সিদ্ধান্ত গ্রহণ করে।

এ ক্ষেত্রে যারা দুই ডোজ টিকা নিয়েছেন কেবলমাত্র তারা ছয় মাস পর বুস্টার ডোজ নেয়ার সুযোগ পাবেন।

Tags: করোনাভাইরাসযুক্তরাষ্ট্র
Previous Post

ভারি বৃষ্টিপাতে বিপর্যস্ত অন্ধ্র প্রদেশ

Next Post

হারলেই সিরিজ হাতছাড়া, অপরিবর্তিত একাদশ নিয়ে আগে ব্যাটিং

Next Post
বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক সাইফের অভিষেকের জন্য ট্রফি উন্মোচন. Channel i News - চ্যানেল আই নিউজ

হারলেই সিরিজ হাতছাড়া, অপরিবর্তিত একাদশ নিয়ে আগে ব্যাটিং

ঢাকায় মেট্রোরেলের নতুন কোচের পরীক্ষামূলক ট্রেন চলাচল. Channel i News - চ্যানেল আই নিউজ

মেট্রোরেল: উত্তরা-আগারগাঁও পর্যন্ত ৯০ শতাংশ কাজ শেষ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT