চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাষ্ট্রে ধসে পড়া ভবনে নারী-শিশুসহ নিখোঁজ ৩০, নিহত ১

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:26 অপরাহ্ন 25, জুন 2021
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
নিরাপত্তা কর্মীরা ধসে পড়া ভবনের ধ্বংসাবশেষের সামনে কাজ করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

লাতিন আমেরিকার বেশ কয়েকটি দেশের কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার সারফাইডের ভবন ধসে পড়ায় তাদের অন্তত ৩০ জন নাগরিক নিখোঁজ রয়েছেন।  যারা ধসে পড়ার সময় ভবনটিতে অবস্থান করছিলেন।

লাতিন আমেরিকার বিভিন্ন দেশের কর্তৃপক্ষের বরাত দিয়ে মার্কিন গণমাধ্যম সিএনএন একটি পরিসংখ্যান দিয়েছে।

এতে দেখা যায়, প্যারাগুয়ের ফার্স্ট লেডি সিলভানা লোপেজ মোরেইরার বোন, ভগ্নিপতি এবং তাদের তিন সন্তানসহ ৬ জন, কলম্বিয়ার ৬ জন নাগরিক, ভেনিজুয়েলার ৬ জন আর্জেন্টিনার ৯ জন এবং উরুগুয়ের ৩ জন নাগরিক নিখোঁজ রয়েছেন।

এখন পর্যন্ত তাদের কোনো খোঁজ মেলেনি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার ধসে পড়া ভবনে ১ জন নারী নিহতের খবর দিয়েছে উদ্ধারকর্মীরা।

উদ্ধার দলের এক কর্মকর্তা জানান, ভবন ধসের পর ধ্বংস্তুপ থেকে ৩৭ জনকে টেনে তোলা হয়েছে। ১১ জনকে গুরুতর অবস্থা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।  মোট ১০২ জনকে উদ্ধার করার খবর মিললেও আরও অনেকে নিখোঁজ রয়েছেন।

কর্তৃপক্ষ বলছেন, ১০২ জন সম্পর্কে আমরা খবর পেয়েছি। তারা নিরাপদ। কিন্তু আরও কিছু মানুষের কোনো হদিস নেই। তারা জীবিত আছে নাকি মারা গেছেন, তার কোনো নিশ্চয়তা নেই। তবে আমরা আশাবাদী। আমরা উদ্ধার তৎপরতা বন্ধ করছি না।

ভবনটিতে ঠিক কত পরিমাণ মানুষ অবস্থান করছিলেন, তার সঠিক সংখ্যা এখনো জানা যায়নি।  আর ভবনটি ধসে পড়ার কারণও এখনো জানা যায় নি।

কর্তৃপক্ষ বলছেন, তারা এখনো ‍ধসে পড়ার কারণ নিয়ে ভাবছেন না। তাদের সকল মনোযোগ নিখোঁজদের উদ্ধারে তৎপর থাকা।

চ্যামপ্লেইন টাওয়ার্স সাউদ নামের ১২ তলার ভবনটি নিয়ে গবেষণা করেছিলেন ফ্লোরিডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইনস্টিটিউট অব এনভায়রনমেন্টের একজন অধ্যাপক শিমন উডোভিনস্কি।

তিনি সিএনএনকে জানিয়েছেন, গত বছর তিনি একটি গবেষণায় দেখিয়েছিলেন চ্যামপ্লেইন টাওয়ারস সাউদ কনডো ১৯৯০ এর দশক থেকে ডেবে যাওয়ার ইঙ্গিত দিয়ে আসছে।

তার গবেষণায় দেখা গেছে, বহুতল ভবনটি ১৯৯৩ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত বছরে দুই মিলিমিটার করে ডেবেছে। তবে অধ্যাপক উডোভিনস্কি জানান, শুধু ডেবে যাওয়ার কারণে এভাবে ভবন ধসে যেতে পারে না, এটি একটি মাত্র প্রভাবক হতে পারে।

Tags: ফ্লোরিডাযুক্তরাষ্ট্র
Previous Post

করোনায় টাঙ্গাইল জেলা আ’লীগের সহ-সভাপতি শামীমের মৃত্যু

Next Post

‘মেয়েটিকে অনেকটা নেহা কক্করের মতো লাগে!’

Next Post
তিন তরুণী সুন্দরী, বিভিন্ন পোশাক ও হাসি সহ ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

‘মেয়েটিকে অনেকটা নেহা কক্করের মতো লাগে!’

শরণার্থী যুবকদের বিশ্রাম ও বিশ্লেষণরত অবস্থায় ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ভূমধ্যসাগরে ভাসমান অবস্থায় ২৬৪ বাংলাদেশি উদ্ধার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT