চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাষ্ট্রে চার মাসব্যাপী ফেলোশিপের আবেদনের শেষ দিন ২৮ অক্টোবর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:07 অপরাহ্ন 08, অক্টোবর 2020
in বাংলাদেশ
A A
ইউএস ডিপার্টমেন্টের অফিস ভবনের ছবি, ব্রিটিশ স্থাপত্যশৈলী. Channel i News - চ্যানেল আই নিউজ
আপনি কি নিজ সমাজে ইতিবাচক পরিবর্তনের জন্য কাজ করতে ইচ্ছুক? যুক্তরাষ্ট্রে পেশাগত দক্ষতা উন্নয়নের সুযোগ পেতে আগ্রহী? কমিউনিটি সলিউশন প্রোগ্রাম (সিএসপি) সক্রিয় সামাজিক নেতৃবৃন্দের জন্য যুক্তরাষ্ট্রে চারমাস অবস্থানসহ বছরব্যাপী পেশাগত দক্ষতা উন্নয়ন সংক্রান্ত ফেলোশিপের আবেদন শেষ হচ্ছে  ২৮ অক্টোবর।
বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস এসব তথ্য জানিয়েছে।
ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস জানায়, ২০২১-২০২২ সালের কমিউনিটি সলিউশন প্রোগ্রাম এর জন্য আবেদনপত্র গ্রহণ করা হচ্ছে। সিএসপি হলো নিজ নিজ জনসমাজের জটিল অর্থনৈতিক, পরিবেশগত, রাজনৈতিক ও সামাজিক চ্যালেঞ্জ মোকাবেলায় কর্মরত সামাজিক নেতৃবৃন্দের জন্য একটি বছরব্যাপী পেশাগত দক্ষতা উন্নয়ন কার্যক্রম। এ কার্যক্রমের আওতায় রয়েছে যুক্তরাষ্ট্রে একটি সমাজ-ভিত্তিক প্রতিষ্ঠান, সরকারী দপ্তর, বা আইন প্রণয়ণকারী প্রতিষ্ঠানের সাথে চার-মাস ব্যাপী ফেলোশিপ এবং যুক্তরাষ্ট্রের অভিজ্ঞতা অর্জনের আগে, চলাকালে ও পরে কমিউনিটি লিডারশিপ ইন্সস্টিটিউট থেকে সশরীরে ও অনলাইন মাধ্যমে প্রত্যেক সিএসপি ফেলোর প্রয়োজনানুযায়ী প্রণীত শিখন ও পাঠ গ্রহণের ব্যবস্থা।
কমিউনিটি লিডারশিপ ইন্সটিটিউট প্রদত্ত যথোপযুক্ত প্রশিক্ষণ, ব্যবহারিকভাবে শেখার অভিজ্ঞতা এবং যুক্তরাষ্ট্রভিত্তিক প্রয়োজনানুযায়ী প্রণীত ফেলোশিপের মাধ্যমে সিএসপি ফেলোগণের যুক্তরাষ্ট্রভিত্তিক সামাজিক কাজের মূল্যবান অভিজ্ঞতা অর্জনসহ তাদের দক্ষতা ও জ্ঞান এবং তাদের নিজ দেশে নেতৃত্বদান ও উন্নয়ন কাজের সক্ষমতা বৃদ্ধি পায়। বাংলাদেশে সমাজভিত্তিক উদ্যোগের জন্য কর্মপরিকল্পনা তৈরির পাশাপাশি যুক্তরাষ্ট্রের সামাজিক উন্নয়নে বহু বছরের অভিজ্ঞতা নিয়ে যুক্ত হওয়ার মাধ্যমে তাঁরা পারস্পরিক সমঝোতার দূত হিসাবেও কাজ করেন।
কমিউনিটি সলিউশন প্রোগ্রাম এর জন্য যোগ্য বিবেচিত হতে অবেদনকারীকে অবশ্যই নিম্নলিখিত আবশ্যকতাগুলো পূরণ করতে হবে:
● জানুয়ারি ২০২১ সালে বয়স হতে হবে ২৫ থেকে ৩৮ বছরের মধ্যে।
● বাংলাদেশ বা সিএসপি’র জন্য যোগ্য অন্য কোন দেশের নাগরিক হতে হবে।
● বাংলাদেশী নাগরিক হলে আপনাকে অবশ্যই বাংলাদেশে অবস্থান ও কর্মরত হতে হবে।
(সিএসপি’র জন্য যোগ্য অন্য কোন দেশের নাগরিক হলে সিএসপি’র আবেদনের জন্য যোগ্য বিবেচিত হতে আপনাকে অবশ্যই আপনার নিজ দেশে অবস্থান ও কর্মরত হতে হবে।) (নিজ দেশের জনসমাজের পক্ষে কর্মরত শরণার্থী ব্যক্তিদের জন্য বিশেষ বিবেচনা করা যেতে পারে।
● পূর্ণকালীন বা খণ্ডকালীন কর্মী অথবা স্বেচ্ছাসেবী হিসাবে সমাজভিত্তিক উন্নয়ন কাজে ন্যূনতম দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
● আবেদনকালে ইংরেজিতে কথা বলা ও লেখার উচ্চ দক্ষতা থাকতে হবে।
কমিউনিটি সলিউশন প্রোগ্রামের নির্বাচন প্রক্রিয়া মেধা ও নিম্নলিখিত মানদণ্ডের ভিত্তিতে পরিচালিত হবে:
● সামাজিক উন্নয়ন প্রকল্পসমূহে পেশাজীবী বা স্বেচ্ছাসেবী হিসাবে বাস্তব কাজের অভিজ্ঞতা;
●সিএসপি’র প্রধান ক্ষেত্রগুলোর এক বা একাধিক বিষয়ে জ্ঞান ও অভিজ্ঞতা;
(পরিবেশগত সমস্যা, সহনশীলতা ও দ্বন্দ্ব নিরসন, স্বচ্ছতা ও দায়বদ্ধতা এবং নারী ও জেন্ডার বিষয়াদি);
● নেতৃত্বদানের অভিজ্ঞতা ও সম্ভাবনা;
● পেশাগত ও কার্যক্রমভিত্তিক লক্ষ্য; এবং
● আন্তঃসাংস্কৃতিক ও ইংরেজি ভাষার দক্ষতা।
যোগ্যতা ও নির্বাচনের মানদণ্ড বিষয়ে আরো তথ্যের জন্য দেখুন:
https://exchanges.state.gov/…/community-solutions/applying
এই কার্যক্রম সম্পর্কে আরো তথ্যের জন্য দেখুন: https://www.irex.org/project/community-solutions
আবেদনের বিস্তারিত নির্দেশনা ডাউনলোড করুন: https://www.irex.org/…/FY20%20Application…। আবেদন প্রক্রিয়া শুরুর আগে আপনি এই কার্যক্রমের জন্য যোগ্য কিনা সেটা নিশ্চিত করতে কার্যক্রমের আবশ্যকতাগুলো পর্যালোচনা করুন। আবেদনের নির্দেশনাসমূহ পর্যালোচনার পর আপনার কোন প্রশ্ন থাকলে ইমেইল করুন: cspapply@irex.org
Tags: যুক্তরাষ্ট্র
Previous Post

ভ্যাট ফাঁকির ৮ কোটি টাকা পরিশোধ করলো পূবালী ব্যাংক

Next Post

দেশের বাইরে থেকেও হাজার হাজার মানুষ ‘জন্মদাগ’ দেখছে: ভিকি জাহেদ

Next Post

দেশের বাইরে থেকেও হাজার হাজার মানুষ ‘জন্মদাগ’ দেখছে: ভিকি জাহেদ

দল, মত, ক্ষমতা নির্বিশেষে ধর্ষকের বিচার দাবিতে সোচ্চার শাকিব

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT