চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ হত্যার প্রতিবাদে চলমান বিক্ষোভে নিহত ১

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:13 পূর্বাহ্ন 22, সেপ্টেম্বর 2016
in আন্তর্জাতিক
A A

যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনার শহর শার্লট-এ পুলিশের গুলিতে কৃষ্ণাঙ্গ
হত্যার প্রতিবাদে চলমান দ্বিতীয় দিনের বিক্ষোভে গুলিতে আরেক ব্যক্তি নিহত
হয়েছে।

তবে স্থানীয় সময় বুধবার রাতে হওয়া এই হত্যাকাণ্ডটি পুলিশের গুলিতে নয়, বিক্ষোভের সময় বেসামরিক ব্যক্তির হাতেই ঘটেছে বলে দাবি করেছে কর্তৃপক্ষ।

এ বিক্ষোভে এক পুলিশ কর্মকর্তাও আহত হয়েছে বলে জানানো হয়।

মঙ্গলবার পুলিশের গুলিতে ৪৩ বছর বয়সী কিথ ল্যামন্ট স্কট নিহত হওয়ার পর থেকেই শহরজুড়ে প্রতিবাদ-বিক্ষোভ ছড়িয়ে পড়ে।

পুলিশ বলছে, কিথ গাড়ি থেকে হাতে অস্ত্র নিয়ে বের হয়ে আবার ঢোকার সময় পুলিশ তাকে হাতে থাকা অস্ত্র ফেলে দিতে বলে।

“কিন্তু বারবার নির্দেশ দেয়া হলেও তিনি তা না করে হ্যান্ডগান হাতে নিয়েই গাড়ি থেকে বেরিয়ে আসেন। তখন এক পর্যায়ে তাকে গুলি করা হয়।”

তবে কিথের পরিবার পুলিশের এই বিবৃতিকে অস্বীকার করে বলেছে, কিথ তখন বই পড়ছিলেন।

কিথের মৃত্যুতে মঙ্গলবারের তীব্র বিক্ষোভ ও সংঘর্ষে ১৬ পুলিশ সদস্য আহত হয়। বুধবার কয়েকশ’ বিক্ষোভকারীকে নিয়ন্ত্রণে রাস্তায় দাঙ্গা পুলিশ নামানো হয়। প্রতিবাদরত জনগণের দিকে ইতোমধ্যে টিয়ার গ্যাস ছুঁড়েছে পুলিশ।

Tags: কৃষ্ণাঙ্গ হত্যাযুক্তরাষ্ট্র
Previous Post

রেকর্ড হলো না রিয়ালের, ড্র করলো বার্সাও

Next Post

সন্ত্রাসীদের সমর্থন না দিতে বিশ্ব সম্প্রদায়কে প্রধানমন্ত্রীর আহ্বান

Next Post

সন্ত্রাসীদের সমর্থন না দিতে বিশ্ব সম্প্রদায়কে প্রধানমন্ত্রীর আহ্বান

রাজধানীতে প্রসার ঘটছে নার্সারি শিল্পের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT