চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাশিয়ায় কর্মরত যুক্তরাষ্ট্রের ৭৫৫ কূটনীতিককে বহিষ্কার করলেন পুতিন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:08 পূর্বাহ্ন 31, জুলাই 2017
in আন্তর্জাতিক
A A

রাশিয়ায় কর্মরত যুক্তরাষ্ট্রের ৭৫৫ জন কূটনীতিককে বহিষ্কার করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তাদেরকে আগামী ১ সেপ্টেম্বরের মধ্যে রাশিয়া ছাড়ার সময় বেঁধে দিয়েছেন তিনি।

প্রয়োজন হলে যুক্তরাষ্ট্রের প্রশ্নে আরও কঠোর হবেন- এমন হুশিয়ারিও দিয়েছেন পুতিন। অবশ্য কয়েকদিন আগে থেকেই এরকম কঠিন সিদ্ধান্ত গ্রহণের হুংকার দিয়ে আসছিলেন তিনি।

আধুনিক বিশ্বের ইতিহাসে একসঙ্গে এত বড় সংখ্যার কূটনীতিক বহিষ্কারের ঘটনা এই প্রথম। যুক্তরাষ্ট্রের কংগ্রেসে রাশিয়ার বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করার ঘটনার পর এমন কঠিন জবাব দিলো মস্কো। রোববার রাতে রশিয়া ওয়ান টিভি চ্যানেলকে এক বিশেষ সাক্ষাৎকার দেন প্রেসিডেন্ট পুতিন।

সেখানে পুতিন বলেন: যুক্তরাষ্ট্র-রাশিয়া সম্পর্ককে খারাপ করবে এমন একটি সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটি বিধিবহির্ভূত নিষেধাজ্ঞার পাশাপাশি রাশিয়ার সঙ্গে সু-সম্পর্ক রয়েছে এমন রাষ্ট্রসহ পৃথিবীর অন্যান্য রাষ্ট্রগুলোকেও নিয়ন্ত্রণের চেষ্টা করছে। এখানে এটি উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে, এই বিষয়ে রাশিয়ার পক্ষ থেকে কোনো ধরনের উস্কানি ছিল না।

কূটনৈতিক বহিষ্কারের এই সিদ্ধান্ত গত শুক্রবারে নেয়া হলেও পুতিনের পক্ষ থেকে নির্দিষ্ট করে বহিষ্কৃত কূটনীতিকদের সংখ্যা প্রকাশ করা হলো। এই সিদ্ধান্তের ফলে দেশটিতে যুক্তরাষ্ট্রের কূটনীতিক সংখ্যা ৪৫৫ তে নেমে আসবে, যা যুক্তরাষ্ট্রে কর্মরত রাশিয়ার কূটনীতিক কর্মকর্তাদের সংখ্যার সমান। বহিষ্কৃতদের মধ্যে রাশিয়ার মার্কিন কূটনৈতিক মিশনে কর্মরত কিছু রাশিয়ার নাগরিকও রয়েছেন। সব মিলিয়ে বহিষ্কৃতদের সংখ্যা ৭৫৫।

এই সিদ্ধান্তের মাধ্যমে মস্কো, ইকাটেরিবারা, ভ্লাডিভিস্টক এবং সেন্ট পিটার্সবার্গে থাকা যুক্তরাষ্ট্রের অ্যাম্বাসি ও কনস্যুলেটসের কর্মকর্তারা ক্ষতিগ্রস্ত হলেন। বহিষ্কৃত কূটনীতিকদের ব্যবহৃত ছুটি কাটানোর স্থান ও পানশালাসমূহ বাজেয়াপ্ত করা হবে বলেও জানানো হয়।

অবশ্য পুতিনের ওই বক্তব্যের মধ্যে কিছু ‘বন্ধুত্বপূর্ণ’ ইঙ্গিতও ছিল। তিনি জানান এই বিষয়ে আরও কঠোর পদক্ষেপ রাশিয়া এখনই নিচ্ছেন না। এসবের পরেও দুই দেশের সম্পর্ক খুব শীঘ্রই পরিবর্তিত হবে না বলেও উল্লেখ করেন তিনি।

তিনি বলেন: আমরা ভেবেছিলাম এমন কোন সিদ্ধান্ত নেয়া হবে যা দুই দেশের পারস্পরিক সম্পর্কে ইতিবাচক প্রভাব ফেলবে, আমরা অনেক সময় ধরে অপেক্ষা করেছি। আমাদের আশা ছিল যে ‘অবস্থা’র পরিবর্তন ঘটবে। কিন্তু পরিস্থিতি দেখে মনে হচ্ছে ‘দুই দেশের সম্পর্ক’ নিকট ভবিষ্যতে ভাল হবার সম্ভাবনা নেই। আমি সিদ্ধান্ত নিয়েছি, সকল প্রশ্নের জবাব দেয়ার সময় এখনই।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরোধিতার মুখেও গত বুধবার রাশিয়ার উপর নতুন নিষেধাজ্ঞা আরোপে হাউজ অব রিপ্রেজেন্টেটিভসে বিল পাস করে। এছাড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর কারণে ইরান এবং নর্থ কোরিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপেও মার্কিন প্রতিনিধি পরিষদের সদস্যরা একমত হন। ক্রিমিয়া ইস্যু ছাড়াও রাশিয়ার প্রতি যুক্তরাষ্ট্রের অন্যান্য অবরোধ রয়েছে।

গত ডিসেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হ্যাকিংয়ের অভিযোগে তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামা ৩৫ রুশ কূটনীতিককে আমেরিকা থেকে তাড়িয়ে দিয়ে দেশটির দুইটি অ্যাম্বাসি বন্ধ করেছিলেন। ২০১৪ সালে ইউক্রেন সংকট শুরুর পর থেকে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছিলো আমেরিকা।

Tags: ট্রাম্প - পুতিনভ্লাদিমির পুতিনমার্কিন যুক্তরাষ্ট্রমার্কিন রাশিয়া সম্পর্করুশ হ্যাকিং
Previous Post

জয় দেখছে ইংল্যান্ড

Next Post

বাংলাদেশে বিরোধী দল অদৃশ্য হচ্ছে: নিউইয়র্ক টাইমস

Next Post
বিরোধীদল

বাংলাদেশে বিরোধী দল অদৃশ্য হচ্ছে: নিউইয়র্ক টাইমস

ফিলিপিন্সে

ফিলিপিন্সে সিটি মেয়রসহ ১৩ জনকে গুলি করে হত্যা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT