চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাষ্ট্রের সাদামাটা বোলিংয়ে ধুঁকল বাংলাদেশ

হৃদয়ের ফিফটিতে দেড়শ পার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:51 অপরাহ্ন 21, মে 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের দুই খেলোয়াড় মাঠে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

টি-টুয়েন্টিতে বাংলাদেশ দলের বড় দুশ্চিন্তার নাম ব্যাটিং। মোটাদাগে বললে টপঅর্ডার আর পাওয়ার প্লে। যুক্তরাষ্ট্রের বোলারদের সামনেও দেখা গেল পুরনো দুর্দশার চিত্র। ৪ ওভারে বিনা উইকেটে ৩৪ রান তুলে ফেলার পরও পাওয়ার প্লে’তে আসে মোটে ৩৭ রান। চার বলের ব্যবধানে লিটন দাস ও সৌম্য সরকারের সাজঘরে ফেরার পর ১১.২ ওভারে স্কোর হয়ে যায় ৬৮/৪। বিপর্যয় থেকে তাওহীদ হৃদয় ও মাহমুদউল্লাহ রিয়াদ টেনে তোলেন। সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে এনে দেন ১৫৩ রানের পুঁজি।

টেক্সাসের হিউস্টনের প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্স মাঠে স্থানীয় সময় সকালের আবহাওয়া ছিল মেঘলা। বোলিংয়ের জন্য অনুকূল কন্ডিশনে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠান যুক্তরাষ্ট্র অধিনায়ক মোনাঙ্ক প্যাটেল। সৌম্য-লিটন ওপেনিংয়ে ভালো সূচনা এনে দিয়ে ফেরার পর ১২ ওভার পর্যন্ত ধুঁকতে হয় বাংলাদেশকে।

এটি দুই দলেরই মুখোমুখি হওয়া প্রথম আন্তর্জাতিক ম্যাচ। শুরুটা দেখেশুনে করেন সৌম্য-লিটন। ২ ওভারে ১১ রান তোলা বাংলাদেশ পরের দুই ওভারে ২৩ রান যোগ করে। পঞ্চম ওভারে জাসদীপ সিংহের তৃতীয় ডেলিভারি নিচু হয়ে এসে প্যাডে লাগে লিটনের। ডানহাতি পেসারের বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন বাংলাদেশ ওপেনার। ১৫ বলে একটি করে চার-ছয়ে করেন ১৪ রান। পরের ওভারের প্রথম বলে সাজঘরে ফেরেন সৌম্য। অফস্পিনার স্টিভেন টেইলরকে ছক্কা মারতে গিয়ে ডিপ মিড উইকেটে সীমানা দড়ির কাছে ধরা পড়েন।  ১৩ বলে তিন বাউন্ডারিতে ২০ রান করেন সৌম্য।

তিনে নামা অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ২২ গজে মানিয়ে নিতে পারেননি। ১১ বলে ৩ রান করে ফেরেন সাজঘরে। হতাশ করেছেন অভিজ্ঞ সাকিব আল হাসান। ১২ বলে ৬ রান করে ফেরেন। ৩৪ রানের মধ্যে চার উইকেট হারানো দলকে পথ দেখান হৃদয়-মাহমুদউল্লাহ। ৪৪ বলে ৬৭ রানের জুটি গড়েন।

বিশ্বকাপ স্কোয়াডের খেলোয়াড়দের নিয়ে গড়া হয় একাদশ। র‌্যাঙ্কিংয়ে ১০ ধাপ পিছিয়ে থাকা দলের বিপক্ষে পূর্ণশক্তি নিয়ে নামে বাংলাদেশ। তারপরও ব্যাটিংটা টি-টুয়েন্টি সুলভ হয়নি।

৪৭ বলে ৫৮ রানের ইনিংস খেলে শেষ বলে আউট হন হৃদয়। ৪টি চার ও ২টি ছয়ের মার ছিল তার ইনিংসে। ২২ বলে দুটি চার একটি ছয়ে ৩১ রান করেন সাইলেন্ট কিলার মাহমুদউল্লাহ। ৫ বলে দুটি চারে ৯ রানে অপরাজিত থাকেন জাকের আলী।

Tags: প্রথম টি-টুয়েন্টিবাংলাদেশ-যুক্তরাষ্ট্রলিড স্পোর্টসহিউস্টন
Previous Post

বাংলাদেশ কৃষি উৎপাদনে সফল হয়েছে: প্রধানমন্ত্রী

Next Post

পাবনায় তেলবাহী লরির চাপায় নিহত ২

Next Post
পাবনায় তেলবাহী লরির চাপায় নিহত ২, আহত ১. Channel i News - চ্যানেল আই নিউজ

পাবনায় তেলবাহী লরির চাপায় নিহত ২

কলকাতা নাইট রাইডার্সের ক্রিকেটাররা উল্লাসে ভাসছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সহজ জয়ে ফাইনালে কলকাতা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT