চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাষ্ট্রের ভূমিকায় কঠোর সমালোচনা প্রধানমন্ত্রীর

রিজভী নেওয়াজ by রিজভী নেওয়াজ
7:54 পূর্বাহ্ন 09, সেপ্টেম্বর 2015
in বাংলাদেশ
A A

বাংলাদেশের বিভিন্ন ইস্যুতে যুক্তরাষ্ট্রের ভূমিকার কঠোর সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ বিষয়ে তিনি ৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার বিরোধীতা, পদ্মা সেতুতে বিশ্বব্যাংকের অর্থায়ন বন্ধ এবং সর্বশেষ, শর্ত পূরনের পরও জিএসপি স্থগিত রাখার কথা মনে করিয়ে দেন।

বুধবার সংসদে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত ত্রিশ মিনিটের প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

যুক্তরাষ্ট্রের ভূমিকার বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষের সাথে তারা অনেক খেলা খেলতে চেয়েছে। সেই ৭১ সালে মুক্তিযুদ্ধের সময় তারা সপ্তম নৌ বহর পাঠিয়েছিলো। সপ্তম নৌবহর পাকিস্থানী হানাদার বাহিনীর পক্ষে আসলেও তারপরও আমরা মুক্তিযুদ্ধে আমরা স্বাধীনতা অর্জন করেছি, বাংলাদেশের মানুষ বিজয় অর্জন করেছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিজয় কিন্ত ঠেকাতে পারে নাই। তাই এখন জামায়াত-বিএনপি ও ব্যাংকের সাবেক এমডি মিলে বাংলাদেশের ভাবমুর্তি নষ্ট করাসহ বহু অপকর্ম তারা করেছে। কিন্ত আমাদের অগ্রযাত্রা বন্ধ করতে পারে নাই।

তিনি আরো বলেন, বিশ্বব্যাংকের কাছে টাকা ধার নেবো, আমরা পদ্মা সেতু বানাবো। সেটাও কিন্তু বন্ধ করেছিলো, কিন্তু পদ্মা সেতু নির্মাণ বন্ধ রাখতে পারে নাই। আমরা নিজস্ব অর্থায়নে করতে পেরেছি।

যুক্তরাষ্ট্রের বাজারে বিশেষ রপ্তানি সুবিধা জিএসপি ফিরে না পাওয়ায় রপ্তানি ক্ষতিগ্রস্ত হয়নি তবে ভাবমূর্তি নষ্ট হয়েছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রশ্নোত্তরে সংসদ সদস্যরা প্রধানমন্ত্রীর কাছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণকে সার্বজনীন করার বিষয়ে পরিকল্পনা জানতে চান।

সাংসদদের প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী বলেন, আইন করে নয়, দেশের মানুষ যদি বঙ্গবন্ধুকে মন থেকে ভালোবাসে তাহলে কেউই তাকে মুছে ফেলতে পারবে না।

বঙ্গবন্ধুর অবদান উল্লেখ করে প্রধানমন্ত্রী দৃঢ় কন্ঠে বলেন, ‘আমরা ছোট একটা দেশ হতে পারি, এই দেশ আমরা রক্ত দিয়ে স্বাধীনতা অর্জন করেছি জাতির পিতার নেতৃত্বে। বাংলাদেশের মানুষ কারো কাছে মাথা নোয়াবে না।’

Tags: প্রধানমন্ত্রীশেখ হাসিনা
Previous Post

শরণার্থী সমস্যা সমাধানে ইউরোপীয় কমিশনের কোটা পরিকল্পনা

Next Post

ক্ষুদে বিতার্কিকরা এক কথায় অসাধারণ

Next Post

ক্ষুদে বিতার্কিকরা এক কথায় অসাধারণ

বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ওপর পুলিশের গুলি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT