চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় আবারও বন্দুকধারীর হামলা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:44 পূর্বাহ্ন 27, আগস্ট 2018
in আন্তর্জাতিক
A A
ফ্লোরিডা- ফ্লোরিডায় আবারও বন্দুকধারীর হামলা-জ্যাকসনভিল

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ভিডিও গেম ক্যাফেতে বন্দুকধারীর গুলিতে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১১ জন। স্থানীয় সময় রোববার ফ্লোরিডার জ্যাকসনভিলে এ ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, বন্দুকধারীর নাম ডেভিড ক্যাজ (২৪)। সে বাল্টিমোরের অধিবাসী ছিল। দু’জনকে গুলি করে হত্যার পর সন্দেহভাজন এই হামলাকারী নিজেই নিজেকে গুলি করে মেরে ফেলে।

গোলাগুলির ঘটনায় আর কাউকে সন্দেহভাজন হিসেবে খোঁজা হচ্ছে না বলেও জানিয়েছে পুলিশ।

বিবিসি জানায়, জ্যাকসনভিল ল্যান্ডিং নামের একটি স্থানীয় সুপরিসর শপিং, এন্টারটেইনমেন্ট ও ডাইনিং কমপ্লেক্সে আয়োজিত হয়েছিল ভিডিও গেম টুর্নামেন্ট। এর মধ্যে একটি গেমিং ক্যাফেতে রোববার হঠাৎ করেই ক্যাজ গোলাগুলি শুরু করলে হতাহতের এ ঘটনা ঘটে।

এ পর্যন্ত হওয়া অনুসন্ধান থেকে পুলিশ জানিয়েছে, নিহত ক্যাজ একটি হ্যান্ডগান ব্যবহার করেছিল। তার কাছে আর কোনো অস্ত্র ছিল না।ফ্লোরিডা- ফ্লোরিডায় আবারও বন্দুকধারীর হামলা-জ্যাকসনভিল

স্থানীয় কয়েকটি গণমাধ্যমের দাবি, গেমিং টুর্নামেন্টে খারাপভাবে হেরে গিয়ে ক্ষিপ্ত হয়ে গুলি চালিয়েছিল ডেভিড ক্যাজ। এ দাবি সম্পর্কে প্রশ্ন করা হলে বিষয়টি নিশ্চিত করতে অস্বীকৃতি জানায় পুলিশ।

আপাতত আর কেউ হামলায় সরাসরি অংশ নিয়েছিল, এমন ধারণা বাতিল করে দিলেও এ ঘটনায় অন্য কেউ জড়িত কিনা, পুলিশ সেটা জানার চেষ্টা করছে।

Tags: ফ্লোরিডাফ্লোরিডা-হামলাবন্দুকধারীর হামলাসেমি লিড
Previous Post

নজরুলের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে হবে: কাদের

Next Post

গুগলে ব্রাডম্যান স্মরণে ডুডল

Next Post

গুগলে ব্রাডম্যান স্মরণে ডুডল

শিমুলিয়া-কাঁঠালবাড়ী

কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে যাত্রীদের চরম দুর্ভোগ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT