চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাষ্ট্রের চার্চে সহস্রাধিক শিশু নির্যাতনের ভয়াবহ তথ্য

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:56 অপরাহ্ন 17, আগস্ট 2018
in আন্তর্জাতিক
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রের একটি রাজ্যে প্রায় ৩০০ ধর্মযাজকের হাতে নির্যাতনের শিকার সহস্রাধিক শিশুর পক্ষাবলম্বন করেছেন খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সর্বোচ্চ ধর্মীয় নেতা পোপ ফ্রান্সিস। ভ্যাটিকান থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

এক বিবৃতিতে বলা হয়, চার্চ এই ভয়াবহ এই ঘটনার মূলোৎপাটন করতে নির্যাতিতদের বক্তব্য শুনতে চায়।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের আইনজীবীরা তথ্য উদঘাটন করেছেন, যে পেনসিলভিয়ায় প্রায় সহস্রাধিক শিশু পাদ্রীদের হাতে নির্যাতিত হয়েছে। যুক্তরাষ্ট্রের কনফারেন্স অব ক্যাথলিক বিশপ এই ঘটনায় ভ্যাটিকানের নেতৃত্বে একটি জরুরি তদন্ত দাবি করেছে।

দলটির প্রেসিডেন্ট কার্ডিনাল ড্যানিয়েল দিনার্দো এই ঘটনাকে বিশপশাসিত নেতৃত্বের বিপর্যয় হিসেবে উল্লেখ করেন।

পেনসিলভিয়ার গ্র্যান্ড জুড়ির রিপোর্ট বলছে, অন্তত ৩০১ জন পাদ্রী গত ৭০ বছর ধরে শিশুদের নির্যাতন করে যাচ্ছে।  রিপোর্টে আরো উঠে আসে, কিছু নির্যাতনকারী স্বয়ং এবং এসব ঘটনাকে ধামাচাপা দেওয়া লোকগুলো পরবর্তীকালে চার্চে কোনো বড় পদে আসীন হয়।

১৮ মাস ধরে পরিচালিত ওই তদন্তে উঠে আসে নানান ভয়াবহ পরিস্থিতি। সেখানে তথ্য মেলে:

একজন পাদ্রী নয় বছর বয়সী ছেলেকে নির্যাতনের পরে তার মুখ পবিত্র জল দিয়ে ধুয়ে ফেলতে বাধ্য করে। আরেকটি বালক নির্যাতিত হওয়ার পরে নির্যাতনকারীর কাছে নিজের পাপ স্বীকার করতে বাধ্য হয়।

তিন ছেলেকে নির্যাতনে অভিযুক্ত একজন পাদ্রী চার্চ থেকে ইতিবাচক চাকরির সনদ নিয়ে ডিজনি ওয়ার্ল্ডে কাজ করতে চলে যায়। সাত বছরের এক মেয়ের টনসিলের অপারেশনের পর তাকে হাসপাতালে দেখতে গিয়ে নির্যাতন করে আরেক পাদ্রী।

আরেক শিশুকে যিশুর ক্রুশবিদ্ধ করার সময়ের মতো করে নগ্ন হতে বাধ্য করা হয়।  ওই অবস্থায় পাদ্রী তার ছবি তোলে। পরে পাদ্রী ওই শিশুকে একটি ক্রুশসহ সোনার চেইন দেন যেন অন্যান্য পাদ্রীরা জানতে পারে যে সে নির্যাতনের শিকার।

আরেক ছেলের উপর ক্রমাগত নির্যাতনের ফলে সে পিঠের ইনজুরিতে পড়ে। ব্যথা কমাতে সে ব্যথানাশক ওষুধে অভ্যস্ত হয়ে যায়। ওভারডোজে একসময় তার মৃত্যু হয়।

Tags: পোপ ফ্রান্সিসসেমি লিড
Previous Post

মেয়ের বাবা হলেন চিত্রনায়ক আমান রেজা

Next Post

সিনেপ্লেক্সে আসছে ‘রাজাধিরাজ রাজ্জাক’

Next Post

সিনেপ্লেক্সে আসছে ‘রাজাধিরাজ রাজ্জাক’

প্রিয়াঙ্কার ঘরে নিকের পরিবার, বাগদান শনিবার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT