চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাজ্যে সরকার গঠনে ব্যস্ত ডেভিড ক্যামেরন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:09 অপরাহ্ন 09, মে 2015
in আন্তর্জাতিক
A A

ব্রিটেনের সাধারণ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় গতবারের মত এবার আর ভাগাভাগি করে সরকার গঠন করতে হচ্ছে না প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনকে। নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পরে নতুন সরকার গঠনের ব্যাপারে ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি।

ব্রিটেনের হাউজ অব কমন্সের ৩৩১ আসন নিয়ে এবার একক ভাবেই সরকার গঠন করবে কনজারভেটিভ পার্টি। এরই মধ্যে ক্যামেরন তার অর্থ, স্বরাষ্ট্র, পররাষ্ট্র, ও প্রতিরক্ষা মন্ত্রীকে স্ব স্ব পদেই বহাল রেখেছেন। বাকি মন্ত্রীসভা গঠনের জন্য তিনি ব্যস্ত সময় পার করছেন। আর একক ভাবে সরকার গঠন করতে পেরে ক্যামেরন বলেছেন,আমরা ব্রিটেনকে একটি সুন্দর জীবনের জন্য আদর্শ দেশ হিসেবে গড়ে তুলবো। যা একটি শক্তিশালী সরকারের পক্ষে করা সম্ভব।

কনজারভেটিভ পার্টির এমন নিরুঙ্কুশ বিজয়েও কিছু শঙ্কাও রয়েছে। স্কটল্যান্ডের আঞ্চলিক দল স্কটিশ ন্যাশনালিস্ট পার্টির ভূমিধ্বস বিজয়ের পরে দলটির সাবেক এক নেতার মন্তব্য, এই নির্বাচনের সাফল্যের পরে স্কটল্যান্ড তার স্বাধীনতার দ্বারপ্রান্তে রয়েছে। শুধু তাই নয় ক্যামেরন প্রতিশ্রুতি দিয়েছিল, নির্বাচনে জিতলে ২০১৭ সালে ইউরোপীয় ইউনিয়নে থাকা না থাকার প্রশ্নে তিনি গণভোটের আয়োজন করবেন। আর এমনটি ঘটলে সেটা ব্রিটেনের ব্যবসা বাণিজ্যের জন্য উদ্বেগজনক বিষয়ই বটে।

কারন ইউরোপীয় ইউনিয়ন থেকে দেশটি বের হয়ে গেলে ইউরোপের বিশাল বাজার হারানোর শঙ্কা রয়েছে দেশটির জন্য।

Tags: ক্যামেরুনব্রিটেন নির্বাচনসরকার গঠন
Previous Post

ঘরের মাঠে রিয়েলের ড্র

Next Post

এবার ঋণ পরিশোধ করার পালা: নাছির

Next Post

এবার ঋণ পরিশোধ করার পালা: নাছির

এবার ঋণ পরিশোধ করার পালা: নাছির

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT