চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টেরেসা মে’র উত্তরসূরী হতে প্রতিদ্বন্দ্বীদের দৌড়ঝাপ, অনিশ্চয়তায় ব্রেক্সিট

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:46 অপরাহ্ন 25, মে 2019
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী টেরেসা মে’র উত্তরসূরী হতে প্রতিদ্বন্দ্বীরা শনিবার তাদের প্রচারণা শুরুর প্রস্তুতি নিচ্ছেন। তবে এতে ব্রেক্সিট প্রক্রিয়াটি অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে।

মে শুক্রবার অশ্রুসিক্ত চোখে পদত্যাগের ঘোষণা দেন। এতে ইউরোপীয় ইউনিয়ন থেকে ইংল্যান্ডের বের হওয়ার প্রক্রিয়াটি অনিশ্চিত হয়ে পড়ল।

এর ফলে সুনির্দিষ্ট শর্ত বা চুক্তি ছাড়াই কয়েক মাসের মধ্যে ইংল্যান্ড জোটটি থেকে ছিটকে যাওয়ার আশঙ্কার মধ্যে পড়ে গেল।

মে’র এই পদত্যাগের ফলে দুই মাসের মধ্যে তার উত্তরসূরী হতে প্রার্থীদের মধ্যে নিশ্চিতভাবেই প্রতিযোগিতা শুরু হয়ে গেছে।

কনজারভেটিভ দলের নেতা হিসেবে মে ৭ জুন পদত্যাগ করবেন। তবে ২০ জুলাই পার্টির সদস্যরা তার উত্তরসূরী নির্বাচন না করা পর্যন্ত তিনি অন্তর্বর্তী প্রধানমন্ত্রী থাকবেন।

ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বের হওয়ার কথা রয়েছে ৩১ অক্টোবর। তবে নতুন নেতা এই প্রক্রিয়াকে আরো বিলম্বিত করতে পারে।

সাবেক পররাষ্ট্রমন্ত্রী বোরিস জনসন ও সাবেক বেক্সিট মন্ত্রী ডোমিনিক রাব ব্রেক্সিটের ব্যাপারে প্রত্যাশা অনুযায়ী চুক্তি না হওয়ায় পদত্যাগ করেন। ব্রেক্সিট ইস্যু জেরে সৃষ্ট রাজনৈতিক সংকটের মধ্যে তারা পদত্যাগ করেন। এই ইস্যুতে প্রধানমন্ত্রীর সঙ্গে তাদের বড় ধরনের মতবিরোধ দেখা দিয়েছিল।

তবে মে’র উত্তরসূরী পার্লামেন্টে মে’র মতো সামান্য সংখ্যাগরিষ্ঠতাই পাবেন। কারণ ইউরোপীয় ইউনিয়নের বিচ্ছেদ চুক্তির শর্ত পরিবর্তনের কোন ইচ্ছে নেই এবং এই শর্তগুলোর কারণে ব্রিটিশ এমপিরা তিন দফা প্রস্তাবটি ফিরিয়ে দিয়েছেন।

ব্রেক্সিটের পক্ষে-বিপক্ষে কেউই আর একটুও ছাড় দিতে ইচ্ছুক নয়।

ব্রিটেনের প্রধান বিরোধী দল লেবার পার্টির নেতা জেমি করবিন বলেন, যেই কনজারভেটিভ পার্টির প্রধান নির্বাচিত হবেন তাকে অবিলম্বে সাধারণ নির্বাচনের আহ্বান জানাতে হবে।

কিন্তু সেটাও একটি ঝুঁকিপূর্ণ পদক্ষেপ হবে। কারণ সোমবার ইউরোপীয় পার্লামেন্ট নির্বাচনের ফলাফল প্রকাশিত হবে। সেখানে বেক্সিট ইস্যুটিই প্রাধান্য বিস্তার করবে।

রাব, পররাষ্ট্রমন্ত্রী জেরে মি হান্ট ও পরিবেশ মন্ত্রী মাইকেল গোভ কনজারভেটিভ পার্টির প্রধান হওয়ার দৌড়ে প্রার্থী হবেন বলে ধারণা করা হচ্ছে।

কনজারভেটিভ পার্টির ১ লাখ সদস্য যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রীকে নির্বাচিত করবেন। মে তার দলের স্থানীয় শাখায় জানান, তিনি পার্লামেন্টে এমপি হিসেবে থাকবেন।

Tags: টেরেসা মেব্রেক্সিট
Previous Post

চলচ্চিত্রের মোদি হাস্যকর, রিভিউতে মিশ্র প্রতিক্রিয়া

Next Post

পুরুষ-নারীর সৌন্দর্য প্রকাশ নিয়ে যা বলছে ইসলাম

Next Post

পুরুষ-নারীর সৌন্দর্য প্রকাশ নিয়ে যা বলছে ইসলাম

অপহরণের ৩ দিন পর আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT