চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাজ্যে জোড়া বোমা হামলায় নিহতের সংখ্যা বাড়ছে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:16 অপরাহ্ন 23, মে 2017
in আন্তর্জাতিক
A A

যুক্তরাজ্যের ম্যানচেস্টারে মার্কিন সঙ্গীতশিল্পী আরিয়ানা গ্রান্ডের পপ কনসার্টে হওয়া জোড়া বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২২-এ দাঁড়িয়েছে বলে জানিয়েছে পুলিশ। নিহতদের মধ্যে শিশুও রয়েছে।

বিবিসি, সিএনএন ও গার্ডিয়ান জানিয়েছে, এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ৫৯ জন। গ্রেটার ম্যানচেস্টার জুড়ে মোট আটটি হাসপাতালে তাদের চিকিৎসা দেয়া হয়েছে।

বিস্ফোরণের পর থেকে মোট ৬০টি অ্যাম্বুলেন্স হতাহতদের বহনের কাজে নিয়োজিত ছিল বলে জানিয়েছে নর্থ ওয়েস্ট অ্যাম্বুলেন্স সার্ভিসেস। এছাড়া অল্প আঘাত পাওয়াদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

বিস্ফোরণের সময় কনসার্টে উপস্থিত অনেকে এখনও নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে পুলিশ এবং তাদের আত্মীয়-স্বজন ওন্ধুরা।

গার্ডিয়ান জানিয়েছে, বিস্ফোরণটি আত্মঘাতী হামলা ছিল বলে নিশ্চিত করেছে পুলিশ। তাদের ধারণা, হামলাকারী একজন মাত্র ব্যক্তি ছিল। বোমা বিস্ফোরণের সাথে সাথে ঘটনাস্থলেই সে মারা যায়।

হামলাটিতে কোনো বড় সন্ত্রাসী নেটওয়ার্কের সম্পৃক্ততা ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

ঘটনার পরপরই পুরো গ্রেটার ম্যানচেস্টার জুড়ে সশস্ত্র পুলিশের টহল বাড়িয়ে দেয়া হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছেন ওই অঞ্চলের চিফ কনস্টেবল ইয়েন হপকিন্স। এছাড়াও সাদা পোশাকেও পুলিশের সদস্য পুরো শহরজুড়ে মোতায়েন করা হয়েছে।

বোমাতে পেরেক জাতীয় স্প্লিন্টার ব্যবহৃত হয়েছে বলে জানান তিনি।

বিশ্বনেতারা ম্যানচেস্টারে এ হামলার ঘটনায় শোক প্রকাশ করেছেন।

মঙ্গলবার ব্রিটিশ সময় সকাল ৯টার দিকে প্রধানমন্ত্রী টেরেসা মে’র সভাপতিত্বে ক্যাবিনেটের জরুরি প্রতিক্রিয়া কমিটি ‘কোবরা’র একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বিস্ফোরণের ঘটনার পর থেকে ম্যানচেস্টার এরিনা সংলগ্ন ভিক্টোরিয়া ট্রেন স্টেশন বন্ধ করে দেয়া হয়েছে। এছাড়া ঘটনাস্থলের আশপাশের বিরাট এলাকা জনসাধারণের জন্য বন্ধ করে রেখেছে পুলিশ।

২০০৫ সালের ৭ জুলাই যুক্তরাজ্যের লন্ডনে হওয়া বোমা হামলার পর এটিই সবচেয়ে বড় হামলা। ওই ঘটনায় ৫২ জন নিহত হয়েছিল।

Tags: ম্যানচেস্টার-বোমা হামলাযুক্তরাজ্য
Previous Post

শাকিব খানকে ছাড়াই ‘রাজনীতি’ নিয়ে মাঠে নামছেন অপু বিশ্বাস

Next Post

মানুষ খুনের নির্দেশ দেয়া বিএনপির গণতন্ত্রের কথা মানায় না: ওবায়দুল কাদের

Next Post

মানুষ খুনের নির্দেশ দেয়া বিএনপির গণতন্ত্রের কথা মানায় না: ওবায়দুল কাদের

এসব হাসপাতালের ইট-বালি খসে পড়লে শান্তি পেতাম

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT