চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাজ্যে করোনার দ্বিতীয় ঢেউ, তিন স্তরের বিধিনিষেধ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:36 পূর্বাহ্ন 19, সেপ্টেম্বর 2020
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউ (সেকেন্ড ওয়েভ) দেখছে যুক্তরাজ্য। দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, এমন কিছু যে ঘটবে তা অনিবার্য ছিল।

তারপরও আর বড় ধরনের লকডাউনে যেতে চান না জানিয়ে তিনি বলেন, তবে সামাজিক দূরত্বের নিয়মগুলি কঠোরভাবে পালনের প্রয়োজন হতে পারে।

‘‘পরিস্থিতি নিয়ন্ত্রণে তাই তিন স্তরের নতুন বিধিনিষেধ বিবেচনা করা হচ্ছে। এই ব্যবস্থায় জাতীয় লকডাউন দেয়া হবে না কিন্তু এক বাড়ি থেকে অন্য বাড়িতে যোগাযোগ বন্ধ করা হবে।’’

সামাজিক দূরত্বকে মূল বিবেচনায় রেখে প্রথম স্তরটি এখন যুক্তরাজ্যের বেশ কিছু অংশে চালু রয়েছে।

দ্বিতীয় স্তরটি ইংল্যান্ডের উত্তর-পূর্বাঞ্চলের কিছু এলাকায় আরোপিত হয়েছে। সেখানে খাওয়া দাওয়ার জায়গা এবং একবাড়ি থেকে অন্য বাড়িতে মেলামেশায় কারফিউ জারি করা হয়েছে। আর তৃতীয় স্তরে অনেক কঠোর লকডাউন ব্যবস্থা থাকবে।

যুক্তরাজ্যে এই ভাইরাসে মোট আক্রান্ত হয়েছে ৩ লাখ ৮৫ হাজারের বেশি মানুষ। প্রাণ হারিয়েছে ৪১ হাজার ৭০০ জন। একদিনে ৪ হাজার ৩০০ জনের বেশি আক্রান্ত হওয়ায় দুশ্চিন্তা বাড়ছে সেখানে।

লকডাউনে যাচ্ছে স্পেনের রাজধানী
যুক্তরাজ্য না গেলেও করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে লকডাউনে যাচ্ছে স্পেনের রাজধানী মাদ্রিদ। ইউরোপে সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা স্পেনে তার মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত মাদ্রিদ।

সোমবার থেকে ৮ লাখ ৫০ হাজার জনসংখ্যার দেশটি কঠোর লকডাউন দিতে যাচ্ছে। উত্তর গোলার্ধের এই দেশে শীত আসার সঙ্গে সঙ্গে দ্বিতীয় ঢেউয়ের আশঙ্কা করছে অনেকে। দেশটিতে বর্তমানে ৬ লাখের বেশি মানুষ এই ভাইরাসে আক্রান্ত। আর প্রাণ হারিয়েছে ৩০ হাজারের বেশি মানুষ।

শনাক্ত আরও ৩ লাখ
বিশ্বে এই ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৬ লাখ ৮৬ হাজার ছাড়িয়েছে। একদিনে এই ভাইরাসে আক্রান্ত হয়েছে ৩ লাখ ১৫ হাজারের বেশি মানুষ। আর প্রাণ হারিয়েছে ৫ হাজার ৪০০ জনেরও বেশি মানুষ।

একদিনে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যুর ঘটনা ঘটেছে ভারতে। সেখানে একদিনে আক্রান্ত ৯২ হাজারের বেশি মানুষ আর প্রাণ হারিয়েছে ১,২২১ জন। যুক্তরাষ্ট্রে এই সংখ্যা ৫১ হাজার আর মৃত ৯৫৮ জন। ব্রাজিলে একদিনে আক্রান্ত প্রায় ৪০ হাজার আর মৃত ৮২৬ জন।

গত বছরের ডিসেম্বরে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া এই ভাইরাসে এখন পর্যন্ত বিশ্বব্যাপী ৯ লাখ ৫৬ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে।

Tags: করোনাকরোনা ভাইরাসকরোনাভাইরাসমাদ্রিদযুক্তরাজ্যস্পেন
Previous Post

চলে গেলেন ‘ফরেস্ট গাম্প’র লেখক উইনস্টন গ্রুম

Next Post

বাহাউদ্দিন নাছিমের আরোগ্য কামনায় প্রার্থনা সভা

Next Post
বাহাউদ্দিন নাছিমের জন্য প্রার্থনা সভায় অংশগ্রহণকারীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

বাহাউদ্দিন নাছিমের আরোগ্য কামনায় প্রার্থনা সভা

Charitraheen 3 Bengali TV drama poster with characters and title in Bengali. Channel i News - চ্যানেল আই নিউজ

চারে পা দিল হইচই, আসছে ২৫টি ওয়েব সিরিজ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT