চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাজ্যে কন্টেইনারে ৩৯ লাশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:15 অপরাহ্ন 23, অক্টোবর 2019
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
এসেক্স-লরির কন্টেইনারে মরদেহ

যুক্তরাজ্যের এসেক্সে একটি লরির কন্টেইনার থেকে ৩৯টি মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক পরীক্ষা থেকে ধারণা করা হচ্ছে, মরদেহগুলোর ৩৮টি প্রাপ্তবয়স্ক ব্যক্তির ও একটি কিশোরের।

বিবিসি জানায়, এসেক্সের গ্রেজ এলাকার ইস্টার্ন এভিনিউতে অবস্থিত ওয়াটারগ্লেড ইন্ডাস্ট্রিয়াল পার্কে মঙ্গলবার রাতে লাশ ভর্তি কন্টেইনারটি পাওয়ার পরই স্থানীয়রা অ্যাম্বুলেন্স সার্ভিসকে খবর দেয়। অ্যাম্বুলেন্স সার্ভিস স্থানীয় সময় মঙ্গলবার রাত পৌনে ২টার একটু আগে জানায় পুলিশকে।

কিছুক্ষণের মধ্যে ওই এলাকায় পৌঁছে লরিটি উদ্ধার করে এসেক্স পুলিশ। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে লরির ২৫ বছর বয়সী চালককে গ্রেপ্তার করা হয়েছে। তিনি নর্দার্ন আয়ারল্যান্ডের অধিবাসী।

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, লরিটি শনিবার বুলগেরিয়া থেকে অ্যাঙ্গেলসির হলিহেড দিয়ে এসেক্সে প্রবেশ করে।

মরদেহ ভর্তি লরি উদ্ধারের পর থেকেই ওয়াটারগ্লেড ইন্ডাস্ট্রিয়াল পার্ক ঘিরে ওই এলাকা বন্ধ করে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী। এসেক্স-লরির কন্টেইনারে মরদেহ

মরদেহগুলো শনাক্ত করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন চিফ সুপারিনটেন্ডেন্ট অ্যান্ড্রু মেরিনার। তবে এতে অনেক সময় লাগবে বলেও জানান তিনি।

এত বিপুল সংখ্যক মরদেহ উদ্ধারের ঘটনায় বিস্ময় প্রকাশ করে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, এই মর্মান্তিক খবরে তিনি বাকরুদ্ধ। নিহত এবং তাদের স্বজনদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে জানিয়েছেন, এ ব্যাপারে নিয়মিত খোঁজ রাখছেন তিনি।

Tags: এসেক্সযুক্তরাজ্যযুক্তরাজ্য-মরদেহ উদ্ধার
Previous Post

কন্যা সন্তানের মা হলেন অভিনয়শিল্পী রুমানা

Next Post

সাকিব-তামিমদের অপেক্ষায় বিসিবি

Next Post

সাকিব-তামিমদের অপেক্ষায় বিসিবি

তিন দিনের ফোক ফেস্টে মঞ্চ মাতাবেন যারা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT