চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাজ্যে কনসার্টে বোমা হামলা: সব দলের নির্বাচনী প্রচারণা স্থগিত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:01 অপরাহ্ন 23, মে 2017
in আন্তর্জাতিক
A A

যুক্তরাজ্যের ম্যানচেস্টার এরিনায় পপ কনসার্টে জোড়া বোমা বিস্ফোরণে আসন্ন সাধারণ নির্বাচনের প্রচারণা স্থগিত ঘোষণা করেছে নির্বাচনে অংশ নেয়া সবগুলো রাজনৈতিক দল।

প্রথমে শুধু কনজারভেটিভ, লিবারেল ডেমোক্র্যাট এবং স্কটিশ ন্যাশনাল পার্টি (এসএনপি) বিস্ফোরণে হতাহতের ঘটনায় শোক প্রকাশ করে নির্বাচনী প্রচারণা স্থগিত ঘোষণা করলেও সর্বশেষ এই সিদ্ধান্তের সঙ্গে যোগ দিয়েছে ব্রিটিশ পার্লামেন্টের প্রধান বিরোধী দল লেবার পার্টি।

লেবার পার্টির প্রধান জেরেমি করবিন জানিয়েছেন, ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরেসা মে’র সঙ্গে আলোচনা করেই সবগুলো দল সিদ্ধান্ত নিয়েছে, পরবর্তী ঘোষণা দেয়ার আগ পর্যন্ত ৮ জুন অনুষ্ঠিতব্য নির্বাচনের সব ধরণের প্রচারণা কার্যক্রম বন্ধ থাকবে।

যুক্তরাজ্যের স্থানীয় সময় সকালে প্রকাশিত এক বিবৃতিতে ম্যানচেস্টারের ভয়াবহ ঘটনায় আতঙ্ক প্রকাশ করে তিনি বলেন, ‘ঘটনায় হতাহতদের পরিবার ও স্বজনদের প্রতি আমার গভীর সমবেদনা।’

করবিন বলেন, ‘আজ পুরো দেশ বিস্ফোরণে প্রাণ হারানোদের প্রতি শোক পালন করবে। আমি ম্যানচেস্টারের মেয়র অ্যান্ডি বার্নহ্যামের সঙ্গে কথা বলেছি। তিনি শহরের পক্ষ থেকে এ ঘটনায় প্রতিক্রিয়ার বিষয়ে বিস্তারিত জানিয়েছেন।’

গতরাতের ঘটনায় জরুরি সেবা এবং উদ্ধারকারী দলগুলোর সাহস ও পেশাদারিত্বের প্রশংসা করে করবিন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সোমবার রাতে মার্কিন সঙ্গীতশিল্পী আরিয়ানা গ্রান্ডের ওই কনসার্ট শেষ হওয়ার প্রায় সঙ্গে সঙ্গে জোড়া বিস্ফোরণে কমপক্ষে ১৯ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ৫৯ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে।

Tags: ম্যানচেস্টার-বোমা হামলাযুক্তরাজ্য
Previous Post

মাস্টারির কত ঠেলা

Next Post

উত্তরাঞ্চলের ১৬ জেলায় পণ্য পরিবহন ধর্মঘট প্রত্যাহার

Next Post
ফাইল ফটো

উত্তরাঞ্চলের ১৬ জেলায় পণ্য পরিবহন ধর্মঘট প্রত্যাহার

কানের লাল গালিচায় সোনম কাপুর

সোনালী রাজকুমারী সোনম

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT