চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাজ্যের সঙ্গে মুক্তবাণিজ্য চুক্তি চায় ডিসিসিআই

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:34 অপরাহ্ন 11, জানুয়ারি 2021
in - সেমি লিড, অর্থনীতি
A A
বিশেষ অতিথি ও অতিথিরা একত্রে চুক্তিপত্র স্বাক্ষর করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের বাণিজ্যকে আরও প্রসারিত করতে যুক্তরাজ্যের সঙ্গে মুক্তবাণিজ্য চুক্তি-এফটিএ সইয়ের প্রস্তাব করেছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)। একই সঙ্গে ব্যবসা-বাণিজ্য উন্নয়নে একটি সমন্বিত নীতিমালা তৈরির কথাও বলেছে সংগঠনটি।

সোমবার সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে এই প্রস্তাব করেন ডিসিসিআইর নেতারা।

এ সময় ডিসিসিআই‌র নবনির্বাচিত সভাপতি রিজওয়ান রাহমান বলেন, ব্রেক্সিট পরবর্তী (ইউরোপীয় ইউনিয়ন থেকে বিচ্ছেদ) সময়ে যুক্তরাজ্যের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ও বিনিয়োগ আরও সম্প্রসারণের লক্ষ্যে মুক্ত বাণিজ্য চুক্তি সইয়ের উদ্যোগ নিতে হবে।

তিনি বলেন, বাংলাদেশ এলডিসি (নিম্ন আয়ের দেশ) থেকে উত্তরণ হলে নানা চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। সেজন্য এখন থেকেই প্রয়োজনীয় কৌশলপত্র প্রণয়নের উদ্যোগ নিতে হবে। এছাড়া রপ্তানি বাড়াতে পণ্যের বহুমুখীকরণের পদক্ষেপ জরুরি।

রিজওয়ান রাহমান বলেন, কোম্পানি আইনের আওতায় একক ব্যক্তি মালিকানাধীন ব্যবসায়িক প্রতিষ্ঠান নিবন্ধনের ক্ষেত্রে মূলধনের পরিমাণ ২৫ লাখ টাকা ও বিক্রয় সীমা এক কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন উদ্যোক্তা তৈরির লক্ষ্যে এ সীমা পুনর্বিবেচনার আহ্বান জানান তিনি।

ডিসিসিআই’র নতুন কমিটিকে স্বাগত জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, বৈশ্বিক অর্থনীতি প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। এ অবস্থায় বিশ্ব বাজারে নিজেদের রপ্তানি পণ্যের স্থান ধরে রাখা ও নতুন বাজার সম্প্রসারণের জন্য পণ্যের বহুমুখীকরণ আবশ্যক। এ ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক গবেষণা কার্যক্রম বৃদ্ধির কোনও বিকল্প নেই।

ক্ষুদ্র ও মাঝারি (এসএমই) খাতকে অর্থনীতির চালিকাশক্তি উল্লেখ করে মন্ত্রী বলেন, বর্তমানে জিডিপিতে এ খাতের অবদান প্রায় ২৬ শতাংশ। এই খাতের বিকাশে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

বৈঠকে ডিসিসিআই’র ঊর্ধ্বতন সহসভাপতি এন কে এ মবিন সহসভাপতি মনোয়ার হোসেন, মহাসচিব আফসারুল আরিফিন, সচিব জয়নাল আবদীন প্রমুখ উপস্থিত ছিলেন।

Tags: বাণিজ্যবাণিজ্যমন্ত্রী টিপু মুনশি
Previous Post

সাংবাদিক মিজানুর রহমান খানের ইন্তেকালে তথ্যমন্ত্রীর শোক

Next Post

মিজানুর রহমান খানের মৃত্যুতে ল’রিপোর্টার্স ফোরামের শোক

Next Post
বাংলাদেশের একজন পুরুষ সাংবাদিক বা ব্যক্তিত্বের ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

মিজানুর রহমান খানের মৃত্যুতে ল’রিপোর্টার্স ফোরামের শোক

শিশুর সামনে গাছে বেঁধে নির্যাতনের দৃশ্য, মা ও দুই শিশু. Channel i News - চ্যানেল আই নিউজ

শিশুর সামনে চুরির অভিযোগ মাকে গাছে বেঁধে নির্যাতন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT