চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাজ্যের কাছে ভ্যাকসিন চাইলেন নেপালের প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:32 অপরাহ্ন 05, জুন 2021
in আন্তর্জাতিক
A A
নেপালের প্রধানমন্ত্রী ভিক্ষুপ্রিয় মুর্মু সাক্ষাৎকারে. Channel i News - চ্যানেল আই নিউজ

নেপালে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ ভয়াবহ হওয়ায় দেশটির প্রধানমন্ত্রী যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনের কাছে জরুরি ভিত্তিতে ভ্যাকসিন চেয়েছেন।

বিবিসিকে নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি বলেন, দুটি দেশের মধ্যে ঐতিহাসিক সম্পর্ক থাকায় বিষয়টি ব্রিটেনের দায়িত্ব ছিল।

ওলি বলেন, যুক্তরাজ্যের জন্য নেপালের গুর্খা সেনাদের আত্মত্যাগের কারণেই যুক্তরাজ্যের উচিত তাদের করোনাসহায়তায় নেপালকে অগ্রাধিকার দেওয়া।

হিমালয়ের এই দেশটিতে গত মাসে প্রতিদিন ৯ হাজার মানুষ করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে।

ওলি বলেন, আমরা যুক্তরাজ্য সরকারকে বিশেষ করে প্রধানমন্ত্রী বরিস জনসনকে নেপালের পরিস্থিতি এবং আমরা কতটা ভোগান্তি পোহাচ্ছি তা উপলব্ধি করাতে চাই।

নেপালে করোনা পরীক্ষার ফল ইতিবাচক আসার হার বিশ্বের সবথেকে বেশি। মে মাসে সেখানে সংক্রমণ আরও বৃদ্ধি পায়, মাসজুড়ে প্রাণ হারায় ৪০০০ এর বেশি মানুষ।

পার্শ্ববর্তী দেশ ভারতের মতো, নেপালেও হাসপাতালের বেড ও অক্সিজেন সরবরাহ নিয়ে ভোগান্তি পোহাচ্ছে। পরিস্থিতির কিছুটা উন্নতি হচ্ছে রাজধানী কাঠমান্ডুর মতো জায়গায় কিন্তু করোনাভাইরাস ছড়িয়ে পড়ছে গ্রামীণ এলাকায়।

তবে এখনও ভারতের সঙ্গে সীমান্ত খোলা রেখেছে নেপাল। ফলে ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়া আটকানো যাচ্ছে না।  এই ভ্যারিয়েন্ট খুব দ্রুত ছড়াচ্ছে কারণ অভিবাসী শ্রমিকরা ঘরে ফিরছে।

এরই মধ্যে কিছু ভেন্টিলেটর ও পিপিই পেয়েছে নেপাল, কিন্তু প্রধানমন্ত্রীর মতে তাদের দরকার ভ্যাকসিন। ৩০ মিলিয়ন জনগোষ্ঠীর মাত্র ৩ শতাংশকে এখন ভ্যাকসিন দেয়া হয়েছে।

ওলি বলেন, আমরা জনগণকে ভ্যাকসিন দিলেই কেবল করোনাভাইরাস নিয়ন্ত্রণ করতে পারবো। তা না হলে খুব কঠিন হবে।

যুক্তরাজ্যের ফরেন অফিসের মুখপাত্র বিবিসিকে বলেন, এই মহামারীর সময়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা নেপালের পাশে দাঁড়াবো। আমরাই দেশটিতে প্রথম স্বাস্থ্য বিশেষজ্ঞ ও জীবন রক্ষাকারী মেডিকেল উপাদান পাঠিয়েছি।  ভ্যাকসিন বিতরণে কোভ্যাক্স উদ্যোগে সবচেয়ে বড় দাতা যুক্তরাজ্য। উন্নয়নশীল দেশগুলোতে এই বছরে বিলিয়ন বিলিয়ন ভ্যাকসিন বিতরণ করা হবে।

সম্প্রতি করোনানিয়ন্ত্রণে গৃহীত পদক্ষেপ নিয়ে বেশ সমালোচিত হয়েছেন প্রধানমন্ত্রী ওলি। গত মাসে করোনা আক্রান্তের সংখ্যা প্রবলভাবে বেড়ে গেলেও তিনি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

Tags: করোনাকরোনা ভাইরাসকরোনাভাইরাসনেপালভ্যাকসিন
Previous Post

আজম খান নেই দশ বছর

Next Post

বিএনপি নির্বাচনের নামে বারবার গণতন্ত্রকে লাশ বানিয়েছিল: কাদের

Next Post
নেতা কাদের সংবাদে বক্তৃতা দিচ্ছেন, পেছনে ফুলের সাজানো ব্যাকড্রপ. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপি নির্বাচনের নামে বারবার গণতন্ত্রকে লাশ বানিয়েছিল: কাদের

মিয়ানমার জান্তার একজন উচ্চপদস্থ কর্মকর্তা, প্যারেডে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আসিয়ানের ওপর আস্থা হারিয়েছে মিয়ানমারের জান্তা বিরোধীরা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT