চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাজ্যের কাছে গোয়েন্দা সহযোগিতা চাইল বাংলাদেশ

মোরছালীন বাবলা by মোরছালীন বাবলা
7:42 অপরাহ্ন 07, আগস্ট 2016
in বাংলাদেশ
A A

জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ মোকাবেলায় গোয়েন্দা তথ্য জানতে যুক্তরাজ্যের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। রোববার সচিবালয়ে ব্রিটিশ হাইকমিশনার এলিসন ব্লেইককে এ অনুরোধ জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

এক ঘণ্টার বৈঠকে আলোচনা হয় বাংলাদেশে অবস্থানরত বিদেশী নাগরিকদের নিরাপত্তা, জঙ্গি ও সন্ত্রাসবাদ দমনে আইন শৃঙ্খলা বাহিনীর পদক্ষেপ এবং যুক্তরাজ্য সরকারের সম্ভাব্য সহযোগিতা বিষয়ে।

বৃটিশ হাইকমিশনার এলিসন ব্লেক বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেছি আমরা বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করতে চাই, যাতে বাংলাদেশকে শুধু বাংলাদেশীদের জন্য নয় বিদেশীদের জন্যও একটি রাষ্ট্র হিসেবে গড়ে তোলা যায়।’

ব্রিটিশ হাইকমিশনার আরও বলেন, ‘আমরা আমাদের নাগরিকদের বাংলাদেশে বেড়াতে এলে সতর্কতা বজায় রাখতে বলেছি। তাদের জন্য ডে ট্র্যাভেল অ্যালার্ট রয়েছে। সেদিকে যেন তারা খেয়াল রাখে।’

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ ইস্যুতে যুক্তরাজ্য সব ধরণের সহযোগিতার কথা বললেও এই মুহূর্তে যুক্তরাজ্যের কাছ থেকে শুধু গোয়েন্দা তথ্য বিষেয় সহযোগিতা চাওয়া হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সন্ত্রাস ও জঙ্গি মোকাবেলায় বাংলাদেশ সরকারের নেওয়া পদক্ষেপগুলো জানতে চেয়েছে যুক্তরাজ্য। মন্ত্রণালয়ের পক্ষ থেকে আইনশৃঙ্খলা বাহিনীর কাজগুলো তাদের সামনে তুলে ধরা হয়েছে।

ব্রিটিশ কাউন্সিল বন্ধের বিষয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নিরাপত্তা কারণে নয় বরং সংস্কার কাজের জন্য বন্ধ আছে ব্রিটিশ কাউন্সিল। আর খুব শিগগির ব্রিটিশ কাউন্সিল খুলে দেয়ার কথা জানিয়েছেন ব্রিটিশ হাই কমিশনার।

বৈঠকে সেসময় পুলিশের আইজি, র‌্যাবের ডিজি এবং কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধানসহ আইন-শৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tags: ব্রিটিশ হাই কমিশনারস্বরাষ্ট্রমন্ত্রী
Previous Post

ভীমরুলের কামড়ে প্রাণ গেলো তিন শিশুর

Next Post

ঘাটাইল পৌরসভায় ‘সুষ্ঠু’ নির্বাচনে নৌকার জয়

Next Post

ঘাটাইল পৌরসভায় ‘সুষ্ঠু’ নির্বাচনে নৌকার জয়

থাইল্যান্ডে গণভোটের রায় নতুন সংবিধানের পক্ষেই

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT