চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাজ্যকে ‘শিক্ষা’ দিতে পাল্টা ব্যবস্থা ভারতের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:39 পূর্বাহ্ন 02, অক্টোবর 2021
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
জনগণ ও নিরাপত্তা কর্মীরা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থান করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাজ্যকে পাল্টা ‘শিক্ষা’ দিতে কোয়ারেন্টাইন নীতিতে পরিবর্তন এনেছে ভারত। নতুন করা নিয়মে, যুক্তরাজ্যের কোনো নাগরিক ভারতে প্রবেশ করলেই তাকে ১০ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হবে। এ নিয়ম আগামী ৪ অক্টোবর থেকে কার্যকর হবে।

এনডিটিভি জানিয়েছে, ভারতে আসার ৮ দিনের মাথায় ব্রিটিশদের আরও একটি করোনা পরীক্ষা করাতে হবে। সেই পরীক্ষায় নেগেটিভ হলে তবেই তারা বাইরে বের হতে পারবেন।

এমনকি, যুক্তরাজ্যের যেসব নাগরিক করোনা টিকার দুই ডোজ সম্পূর্ণ করেছেন, তাদেরকেও এক্ষেত্রেও এই নিয়ম প্রযোজ্য হবে।

এর আগে কোভিশিল্ড টিকার অনুমোদন নিয়ে টানাপোড়েনের মধ্যে গত সোমবার যুক্তরাজ্যে প্রবেশের ক্ষেত্রে ভারতের নাগরিকদের জন্য ১০ দিনের কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করে ব্রিটেনের সরকার। প্রথমে স্বীকৃতি না দিলেও পরে কোভিশিল্ডকে অনুমোদন দেয় ব্রিটেন। তবে এই টিকা নেওয়ার পরও কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করে।

যুক্তরাজ্য সরকার এই সিদ্ধান্ত নেওয়ার চার দিনের মধ্যেই পাল্টা হিসেবে সে দেশের নাগরিকদের জন্য কোয়ারেন্টাইন নীতিতে পরিবর্তন আনল ভারত।

ভারতের কেন্দ্রীয় সরকারের একজন উচ্চপদস্থ কর্মকর্তা এ নিয়ে সম্পর্কে বলেন, ‘ব্রিটিশ সরকার ভারতীয়দের ক্ষেত্রে যে সিদ্ধান্ত নিয়েছে, তার বদলা হিসেবে আমরা কোয়ারেন্টাইন নীতিতে পরিবর্তন এনেছি।’

চলতি বছর ১৬ জানুয়ারি থেকে গণটিকাদান কর্মসূচি শুরু করে ভারত। এই কর্মসূচিতে মূলত ব্যবহার করা হচ্ছে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভারতীয় সংস্করণ কোভিশিল্ড এবং ভারতের নিজস্ব করোনা টিকা কোভ্যাক্সিন।

কোভিশিল্ড টিকাটি প্রস্তুত করছে ভারতভিত্তিক বিশ্বের সর্ববৃহৎ টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া। কিন্তু এই ভ্যাকসিনকে ভ্রমণের জন্য অনুমোদিত ভ্যাকসিনের তালিকা থেকে বাদ দিয়ে তীব্র সমালোচনায় পড়ে যুক্তরাজ্য সরকার।

যুক্তরাজ্যের তৈরি নিয়মকে ‘বৈষম্যমূলক’ হিসেবে উল্লেখ করে পুরোপুরি ভ্যাকসিন গ্রহীতাদের স্বেচ্ছা কোয়ারেন্টাইন বাধ্যবাধকতা তুলে দেওয়ার আহ্বান জানায় ভারত।

এমন সমালোচনার মুখে বিদেশ ভ্রমণ নির্দেশিকা সংশোধন করে অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিনের ভারতীয় সংস্করণকে অনুমোদিত করোনাভ্যাকসিন ডোজ হিসেবে উল্লেখ করে যুক্তরাজ্য। তবে ১০ কোয়ারেন্টাইন বাধ্যতামূলক রাখা হয়।

Tags: কোয়ারেন্টাইনযুক্তরাজ্যশিক্ষা
Previous Post

রাজধানীতে আবাসিক ভবনে বিস্ফোরণ, আহত ২

Next Post

চীনের ৭২তম বার্ষিকীতে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

Next Post
বাংলাদেশের প্রধানমন্ত্রী ও চীনের রাষ্ট্রপ্রধানের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

চীনের ৭২তম বার্ষিকীতে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

জাপা মহাসচিব জিয়াউদ্দিন বাবলু এর ছবি, মৃত্যুর খবর. Channel i News - চ্যানেল আই নিউজ

জাপা মহাসচিব জিয়াউদ্দিন বাবলু মারা গেছেন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT