চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যিশু-অপর্ণা ও মাজনুনকে নিয়ে ‘ভুবন মাঝি’ নির্মাতার থ্রিলার

হাসান আহমেদ by হাসান আহমেদ
1:07 অপরাহ্ন 16, জানুয়ারি 2018
in বিনোদন
A A
অপর্ণা-যিশু

‘ভুবন মাঝি’ শেষে এবার থ্রিলার নিয়ে নামছেন ফখরুল আরেফিন। ফেব্রুয়ারির শেষ দিকে শুটিং শুরু করবেন তিনি। যেখানে কাজ করবেন যিশু সেনগুপ্ত, অপর্ণা ঘোষ ও  মাজনুন মিজান। এর মধ্যে অপর্ণা এবং মাজনুন মিজান নির্মাতার প্রথম চলচ্চিত্রের কুশীলব ছিলেন।

নতুন চলচ্চিত্রের কাজ শুরু করছে এটি চ্যানেল আই অনলাইনকে জানান ফাখরুল আরেফিন। মনস্তাত্ত্বিক থ্রিলার করছেন। যার চিত্রনাট্য করেছেন ভারতের পদ্মনাভ দাশগুপ্ত। কার গল্প অবলম্বনে কিংবা চলচ্চিত্রের নাম কি তা এখনই জানাতে চাননা ভুবন মাঝির পরিচালক। শুধু এটুকু জানান, এ মাসের শেষ দিকে বা আগামী মাসের শুরুতে আনুষ্ঠানিক ভাবে জানাবেন।

আগের বারের মত এবারের চলচ্চিত্রের প্রযোজনায় তার গড়াই ফিল্মস থাকবে জানিয়ে আরেফিন চ্যানেল আই অনলাইনকে জানান, আরও তিনজন প্রযোজক থাকছেন চলচ্চিত্রে। প্রতিবেশী দেশের প্রযোজক রয়েছেন এই তিন প্রযোজকের মধ্যে।

‘পরমব্রত কি থাকছে দ্বিতীয় নির্মাণে?’ প্রশ্নে নির্মাতা বলেন, না। চরিত্র ওকে ডিমান্ড করেনা। তবে কে বা কারা থাকছেন?’ প্রশ্নের রেশ শেষ হওয়ার আগেই নির্মাতার সঙ্গে থাকা তার প্রথম চলচ্চিত্রের অভিনেতা এবং বন্ধু মাজনুন মিজান বলেন, ‘আমি থাকছি। দুটো চরিত্র পেয়েছি। তার মধ্যে কোনটি করা হবে সেটি নিয়ে আলোচনা চলছে। অপর্ণা থাকছে আর কেন্দ্রীয় চরিত্রে থাকছে ওপারের যিশু।’

‘ভুবন মাঝি’র কাণ্ডারি, বন্ধুর উত্তরে হা বা না কিছুই বলেননা। নীরব থাকেন। আর এটাতো প্রায় স্বতঃসিদ্ধ সত্য-মৌনতা সম্মতির লক্ষণ!

Tags: ভুবন মাঝি
Previous Post

ভোট ডাকাতি না হলে গতবারই তাবিথ বিজয়ী হতেন: রিজভী

Next Post

অস্ট্রেলিয়ায় আলো ছড়াচ্ছেন শারাপোভা

Next Post

অস্ট্রেলিয়ায় আলো ছড়াচ্ছেন শারাপোভা

ভ্রাম্যমাণ আদালত: আপিলের অনুমতি পেলো সরকার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT