চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘যারা বড় কথা বলে, তারাও ৮-১০ গোল খাওয়া খেলোয়াড়’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:52 অপরাহ্ন 19, জুলাই 2019
in ফুটবল, স্পোর্টস
A A

গত দুই বছরে বাংলাদেশের ফুটবলে অভূত উন্নতি হয়েছে বলে মনে করেন কাজী মোহাম্মদ সালাহউদ্দিন। জাতীয় ফুটবল দলের সমালোচনা করায় সাবেক ফুটবলারদের একহাত নিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি।

প্রাক-বাছাইপর্বে গত মাসে লাওসের বিপক্ষে স্মরণীয় জয়ে বিশ্বকাপের মূল বাছাইয়ে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ। গ্রুপ ‘ই’তে লাল-সবুজদের প্রতিপক্ষ ওমান, ভারত, আফগানিস্তান এবং ২০২২ বিশ্বকাপের স্বাগতিক কাতার। সবগুলো দলই র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে।

কাতার-ওমানের সঙ্গে খেলে বাংলাদেশ জয় পাবে এমনটা আশা না করলেও লাল-সবুজদের কাছ থেকে দারুণ লড়াই প্রত্যাশা করেন সালাহউদ্দিন। তাকে আশাবাদী করছে গত এশিয়ান গেমসের ফল। সেই আসরে কাতার অনূর্ধ্ব-২৩ দলকে হারিয়ে প্রথমবার এশিয়ান গেমসের নকআউটে উঠেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ ফুটবল দল। পাশাপাশি ওমান শক্তিশালী দল হওয়ায় ভালো অভিজ্ঞতা অর্জন হবে বলেই মনে করেন দেশের ফুটবলের অভিভাবক সংস্থাটির সভাপতি।

সালাহউদ্দিনকে আশাবাদী করছে গত দুই বছরে বাংলাদেশের ফুটবলারদের লড়াকু মনোভাবও। শেষপর্যন্ত লড়ে যাওয়া, হারের আগে হার না মানা, অতীতের মতো অনেক অনেক গোল না হজম না করায় বেশ সন্তুষ্ট তিনি। আর সাবেক ফুটবলারদের কঠোর সমালোচনা করে বলেছেন, ‘১৯৭২ সাল থেকে গত দুই বছর ছাড়া সবাই ৮-১০ গোল করে খেয়ে এসেছে। আমি নিজেও খেয়েছি।’

‘সাবেক খেলোয়াড়রা যারা আলোচনা সভায়, টেলিভিশন টক শোতে বড় বড় কথা বলে, তারাও ৮-১০ গোল খেয়ে এসেছে। তাও আবার সাউথ কোরিয়া-নর্থ কোরিয়ান ক্লাবের সঙ্গে। আমাদের খেলোয়াড়রা সেরা দলগুলোর সঙ্গে খেলবে। তারা ভুল করতেই পারে। দলটা উন্নতি করছে। আশা করছি তারা ভালো করবে।’

Tags: কাজী সালাহউদ্দীনবাংলাদেশ জাতীয় ফুটবল দললিড স্পোর্টস
Previous Post

সাইফউদ্দিনও নেই, ফিরলেন তাসকিন

Next Post

চাঁদে মানুষ: স্বপ্ন আর বাস্তবের ৫০ বছর

Next Post

চাঁদে মানুষ: স্বপ্ন আর বাস্তবের ৫০ বছর

কুষ্টিয়ায় ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT