চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আর্থ-সামাজিক উন্নয়নের প্রভাবে যানজট, নিরসন পরিকল্পনা জানালেন প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:19 অপরাহ্ন 12, সেপ্টেম্বর 2018
in বাংলাদেশ
A A
ফাইল ছবি

ফাইল ছবি

সড়ক দুর্ঘটনা রোধ এবং মহানগরী ঢাকার যানজট নিরসনে সংসদের সামনে সরকারের নানা পরিকল্পনা তুলে ধরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মানুষের আর্থ-সামাজিক উন্নয়নের প্রভাবে রাজধানীতে যানজট বাড়ছে জানিয়ে পদক্ষেপ পরিক্ল্পনার কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলছেন, সড়ক দুর্ঘটনা রোধে পথচারীদের আরও সচেতন হতে হবে। দুর্ঘটনা হলে চালকের ওপর চড়াও না হয়ে পুলিশের কাছে সোপর্দ করলে সড়ক দুর্ঘটনা কমবে বলে মনে করেন প্রধানমন্ত্রী। রাজধানীতে যানজট কমাতে, রিংরোড ও এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনার কথাও জানান তিনি।

জাতীয় সংসদ অধিবেশনের শুরুতেই ছিলো প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্ব।

প্রধানমন্ত্রী বলেন, পৃথিবীর সব দেশের রাজধানী শহরেই যানজটের সমস্যা রয়েছে। যানজট সমস্যা সমাধান ও সড়কের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বিভিন্ন পরিকল্পনা, প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করছে।

প্রধানমন্ত্রী বলেন, ‘যানজট যেমন সমস্যা, তেমনি যানজটে কিন্তু এটাও বুঝায় যে বাংলাদেশের মানুষ অর্থনৈতিকভাবে অনেক উন্নত হচ্ছে। তাদের আর্থিক সচ্ছলতা বাড়ছে এবং তারা গাড়ি ব্যবহার করতে পারছে।’

প্রধানমন্ত্রী আরও বলেন, দেশের মানুষের আর্থ সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে সরকার। আর্থ-সামাজিক উন্নয়নের প্রভাবে রাজধানীতে যে যানজট বাড়ছে তা নিরসনে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করার কথা জানান প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে এবং সড়ক নিরাপত্তায় উপজেলা পর্যায়ে কমিটি গঠন করা হয়েছে। চার বছর মেয়াদি ন্যাশনাল রোড সেইফটি এ্যাকশান প্ল্যান প্রণয়ন করা হয়েছে। দেশের ১২১টি দুর্ঘটনা প্রবণ স্থানে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া ৩৭৩ কিলোমিটার জাতীয় মহাসড়ক চার লেনে উন্নীত করা হয়েছে। বিভিন্ন স্থানে ৪ হাজার ৩৬৭ কিলোমিটার ফ্লাইওভার এবং ওভারপাস নির্মাণ সম্পন্ন হয়েছে।

ফিটনেসবিহীন যানবাহন পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে জানিয়ে সংসদকে তিনি বলেন, গত ১৮ আগস্ট পর্যন্ত ট্রাফিক সপ্তাহ চলাকালে সারাদেশে ২ লাখ ৭৭৯টি যানবাহন ও ৮১ হাজার ৪৬৮ জন চালকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। রাজধানীর যানজট নিরসনে সরকার এলিভেটেড এক্সপ্রেস সড়ক র্নিমাণসহ বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে।

এছাড়া মহাসড়কে বাসের সর্বোচ্চ গতি ৮০ ও ট্রাকের সবোর্চ্চ গতি ৬০ কিলোমিটার এবং অতিরিক্ত ওজন সীমার যানবাহন চলাচল নিয়ন্ত্রণে এলেক্স রোড কন্ট্রোল স্টেশন স্থাপন করা হয়েছে এবং মহাসড়কের পাশে বিশ্রামাগার স্থাপন করা হবে বলে সংসদকে জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, নিরাপদ সড়ক আন্দোলনে শিক্ষার্থীদের ৯টি দাবির বেশিরভাগই পূরণ করেছে সরকার।

মহাসড়কগুলোর পাশে আলাদা নিচু সড়ক করার কথা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যা দিয়ে স্বল্পগতির যানবাহন চলাচল করবে। এতে করে মহাসড়কে দুর্ঘটনা কমবে বলেও মন্তব্য করেন, প্রধানমন্ত্রী।

বিস্তারিত দেখুন ভিডিওতে:

Tags: ধানমন্ত্রী শেখ হাসিনাযানজট নিরসনসড়ক দুর্ঘটনা
Previous Post

অস্ট্রেলিয়ার জাতীয় সংগীতের বিরুদ্ধে এক স্কুলছাত্রীর প্রতিবাদ

Next Post

তৃণমূল ফুটবলে অবদান রাখতে চায় ‘ফুটবল ফিয়েস্তা’

Next Post

তৃণমূল ফুটবলে অবদান রাখতে চায় ‘ফুটবল ফিয়েস্তা’

রোহিঙ্গাদের প্রত্যাবাসনে ভূমিকা রাখবে ওআইসি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT