চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যানজট দূর করবে ‘পার্কিং কই’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:56 অপরাহ্ন 25, মার্চ 2019
in তথ্যপ্রযুক্তি
A A
পার্কিং

রাজধানী ঢাকার অন্যতম সমস্যার একটি যানজট। এর কারণে ঢাকাবাসীকে অন্তত দিনে গড়ে আড়াই ঘণ্টা রাস্তায় থাকতে হয়। এই জট দূর করতেই কাজ শুরু করেছে ‘পার্কিং কই’।

‘পার্কিং কই’ হচ্ছে একটি স্টার্ট আপ যারা অ্যাপের মাধ্যমে গাড়ির আশেপাশে থাকা পার্কিং খুঁজে পেতে সহায়তা দিয়ে থাকে। একজন গাড়ি চালক তার মোবাইল অ্যাপের মাধ্যমে খুব সহজেই দেখতে পারবেন তার আশেপাশে কোথায় ফাঁকা পার্কিং আছে এবং তার ভাড়া কত। এতে করে গাড়ি চালকের রাস্তার পাশে গাড়ি পার্ক করার প্রয়োজন হবে না। ফলে একদিকে যেমন ট্র্যাফিক সমস্যার সমাধান হচ্ছে, অন্যদিকে পুলিশি হয়রানি বা গাড়ির ক্ষয়ক্ষতিজনিত সমস্যাও লাঘব হবে।

কোম্পানিটির সিইও রাফাত রহমান বলেন, আমরা ইতিমধ্যেই আমাদের কার্যক্রম ঢাকা, চট্টগ্রাম এবং সিলেটে শুরু করেছি। খুব শিগগিরই আমরা নেপালে আমাদের প্রথম আন্তর্জাতিক অফিস খোলার মধ্য দিয়ে আমাদের কার্যক্রম সেখানেও শুরু করবো। আশা করি ‘পার্কিং কই’ প্রথম বাংলাদেশি কোম্পানি হিসেবে আন্তর্জাতিক যানজট এবং পার্কিং সম্পর্কিত সমস্যার সমাধানে ভূমিকা রাখতে পারবে।

‘পার্কিং কই’র বিজনেস লীড দিবাকর সাহা দীপ বলেন, পার্কিং কইয়ের মাধ্যমে ইতিমধ্যেই আমরা বেশ ভালো সাড়া পাচ্ছি। আমরা মূলত একটি অব্যবহৃত পার্কিংকে তার পাশেই থাকা একজন ‘পার্কিং কই’ ইউজারের সাথে কানেক্ট করে দেই।

‘‘ধরা যাক, আপনার বাসা গুলশান। কিন্ত আপনি গাড়ি নিয়ে ঘুরতে গেলেন বনানী। ঠিক এই মুহূর্তে আপনার গুলশানের পার্কিংটি ফাকা রয়েছে। আমরা ঠিক ঐ সময়টুকুর জন্যেই আপনার পার্কিংটি অন্য একজন গ্রাহককে দিয়ে দেবো, এভাবে আপনিও ধানমন্ডি গিয়ে অন্য কারও পার্কিং ব্যবহার করতে পারবেন। এতে করে একদিকে যেমন আপনার ঘন্টা প্রতি পার্কিং বাবদ একটা ইনকাম হচ্ছে অব্যবহৃত পার্কিং থেকে অন্যদিকে সামাজিক দায়বদ্ধতাও মেটাতে পারছেন।’’

সিকিউরিটি ইস্যু নিয়ে প্রশ্ন করা হলে কোম্পানির আরেক কো- ফাউন্ডার এবং সিটিও সাব্বির জানান, আমাদের এখানে প্রতিটি গাড়ি বা ইউজার রেজিস্ট্রেশন করার সময় আমরা তার সকল ইনফরমেশন খুব যত্ন সহকারে সংগ্রহ করে থাকি, যাতে পার্কিং প্লেস কিংবা গাড়ি দুটোই সুরক্ষিত থাকে। আমাদের প্রতিটি পার্কিং প্লেসেই নিজস্ব গার্ড এবং সিসিটিভি রয়েছে তাই আমরা শতভাগ নিরাপত্তা নিশ্চিত করতে পারি।

Tags: পার্কিং
Previous Post

গণহত্যা দিবস: স্বীকৃতির পদক্ষেপ নিতে নাসিমের আহ্বান

Next Post

ট্রাইব্যুনালের প্রতিষ্ঠাবার্ষিকীতে গণহত্যা দিবসে গভীর শ্রদ্ধা

Next Post

ট্রাইব্যুনালের প্রতিষ্ঠাবার্ষিকীতে গণহত্যা দিবসে গভীর শ্রদ্ধা

ভয়াল কালরাত স্মরণে ১ মিনিট অন্ধকারে বাংলাদেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT