চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যাকে-তাকে সদস্য পদ দেবে না আওয়ামী লীগ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:18 অপরাহ্ন 11, জুলাই 2019
in - সেমি লিড, রাজনীতি
A A
ওবায়দুল কাদের

ফাইল ছবি

আওয়ামী লীগের চলতি সদস্য সংগ্রহ অভিযানে যাকে-তাকে সদস্য করা যাবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন: সন্ত্রাসী, দুর্নীতিবাজ এবং স্বাধীনতা বিরোধী-সাম্প্রদায়িক শক্তির কেউ আওয়ামী লীগের সদস্য হতে পারবে না।

বৃহস্পতিবার বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত কর্মী সভায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন: দলে এ মুহূর্তে শৃঙ্খলা আনা খুব প্রয়োজন। শৃঙ্খলা ছাড়া কোন দল ভালোভাবে চলতে পারে না। দলের শৃঙ্খলাজনিত যে সকল সমস্যা আছে, সেসব বিষয়ে আমাদের এখনই সতর্ক হতে হবে; সাবধান হতে হবে।

তিনি আরও বলেন: আমাদের মনে রাখতে হবে, আওয়ামী লীগের সদস্য পদ যাকে তাকে আমরা দিতে পারব না। নির্বাচনের জোয়ারে অনেকে আমাদের মিছিল করেছে, আমাদের সঙ্গে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছে। কিন্তু তাদের কতটুকু আমরা তাহলে জায়গা দিতে পারব, আমাদের নীতি আদর্শ কতটুকু তাদের সঙ্গে যায়; সমর্থন করে সেটা আমাদের ভেবে দেখতে হবে৷

কারা কারা সদস্য হতে পারবে না, সে বিষয়ে তিনি বলেন: চিহ্নিত সন্ত্রাসীরা আওয়ামী লীগের সদস্য হতে পারবে না। চিহ্নিত দুর্নীতিবাজ স্বাধীনতাবিরোধী সাম্প্রদায়িক শক্তির কেউ আওয়ামী লীগের সদস্য হতে পারে না। দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল অনেক ভালো।

তিনি আরও যোগ করেন: আমাদেরকে কোয়ালিটির ওপর গুরুত্ব দিতে হবে। কোয়ালিটি আমাদের প্রথম প্রায়োরিটি, আমাদের রাজনীতি এদেশের জনগণের জন্য।

দক্ষিণ আওয়ামী লীগ সভাপতি হাজী আবুল হাসনাতের সভাপতিত্বে কর্মী সভায় আরও বক্তৃতা করেন দক্ষিণ আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আবু আহমেদ মান্নাফি, সাংসদ নূরুল আমীন রুহুল, সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, সাংগঠনিক সম্পাদক মোরশেদ কামাল প্রমুখ।

Tags: আওয়ামী লীগওবায়দুল কাদেরকাদের
Previous Post

দেশ নয় গণতন্ত্র সংকটে বিএনপি: ওবায়দুল কাদের

Next Post

চিলেকোঠার সিনেমায় ইমপ্রেসের ‘খাঁচা’

Next Post

চিলেকোঠার সিনেমায় ইমপ্রেসের ‘খাঁচা’

করোনা

যাবজ্জীবন কারাদণ্ডের মেয়াদ নিয়ে রায় যেকোন দিন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT