চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যাকাত প্রদানকে সহজ করেছে নগদ ইসলামিক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:27 অপরাহ্ন 16, এপ্রিল 2023
in অর্থনীতি
A A
নগদ ইসলামী অ্যাপের মাধ্যমে সহজে যাকাত প্রদান করছে একজন ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

শরিয়াহভিত্তিক মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদ ইসলামিক-এ খুব সহজ উপায়ে দেওয়া যাচ্ছে যাকাত। বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠানের সাহায্যে জাকাত ও দানের টাকা গরিব ও অসহায় মানুষের কাছে পৌঁছে দেওয়া যাচ্ছে নগদ ইসলামিক-এর মাধ্যমে।

নগদ ইসলামিক অ্যাপ বা ওয়েবসাইটের সাহায্যে গ্রাহকরা খুব কম সময়ে সহজেই জাকাতের টাকা হিসাব করতে পারে জাকাত ক্যালকুলেটর ফিচারের সাহায্যে। সেক্ষেত্রে বাৎসরিক আয়, বিনিয়োগ, স্বর্ণ, ঋণ ও সম্পদের তথ্য প্রদান করে খুব সহজে যাকাতের টাকার হিসাব করা যায় নগদ ইসলামিক-এর জাকাত ক্যালকুলেটরে।

যাকাতের হিসাবের পর নগদ ইসলামিক অ্যাপের ডোনেশন অপশনে গিয়ে তালিকাভুক্ত ৫৯টি প্রতিষ্ঠানের মাধ্যমে শরিয়াহভিত্তিক উপায়ে যাকাত দেওয়া যায়। এসব প্রতিষ্ঠান ইসলামি নিয়মানুযায়ী গরিব মুসলমানদের কাছে সমানহারে যাকাত বিতরণ করে থাকে।

বিশ্বস্ত এই প্রতিষ্ঠানগুলো হলো- আল মারকাযুল ইসলামী, আঞ্জুমান মুফিদুল ইসলাম, আস-সুন্নাহ ফাউন্ডেশন, সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট, তাসাউফ ফাউন্ডেশন, বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশন, কে কে ফাউন্ডেশন, মাস্তুল ফাউন্ডেশন, কোয়ান্টাম ফাউন্ডেশন, সাজিদা ফাউন্ডেশন, অভিযাত্রিক ফাউন্ডেশন, ময়মনসিংহ মেডিকেল কলেজ–যাকাত ফান্ড, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল রোগী কল্যাণ সমিতি (যাকাত তহবিল) এবং মুসলিম এইড ইউকে বাংলাদেশ ফিল্ড অফিস।

যাকাত ছাড়াও গ্রাহকেরা সারা বছর আরও বেশকিছু প্রতিষ্ঠানে অনুদান বা ডোনেশন প্রদান করতে পারবেন। এরমধ্যে রয়েছে জাগো ফাউন্ডেশন, হিউম্যান এইড বাংলাদেশ ফাউন্ডেশন, আমরাই কিংবদন্তি ফাউন্ডেশন, চাইল্ড ফাউন্ডেশন, আমার বাংলাদেশ ফাউন্ডেশন, বাংলাদেশ ক্যান্সার এইড ট্রাস্ট, মিশন সেইভ বিডি, অ্যাম্বাসি অব দ্য স্টেট অব প্যালেস্টাইন/বাংলাদেশে ফিলিস্তিনের দূতাবাস, ইটস হিউম্যানিটি ফাউন্ডেশনসহ আরও বেশকিছু প্রসিদ্ধ প্রতিষ্ঠান।

গরিব ও অসহায় মানুষের পাশে থাকার জন্য নগদ ডোনেশন সেবাটিকে আরো বেশি বেগবান করেছে, যাতে করে মানুষ তাদের যাকাত বা দানের টাকা খুব সহজে অভাবী ও গরিবদের কাছে পৌঁছে যায়।

নগদ-এর নির্বাহী পরিচালক ও নগদ ইসলামিক-এর শরিয়াহ সুপারভাইজরি কমিটির সদস্য আমিনুল হক বলেন, ‘আমরা লক্ষ্য করি অনেক মানুষ ইচ্ছা থাকা সত্ত্বেও সময় ও সুযোগের অভাবে জাকাত ও আর্থিক অনুদান প্রদান করতে পারে না। দাতা, বিতরণকারী ও উপকারভোগীদের এই সমস্যার সমাধান নিয়ে এসেছে নগদ ইসলামিক।’

‘আমাদের এমন উদ্যোগ সকল পক্ষকে এক করেছে। এর ফলে গরিব ও অসহায় মানুষের মধ্যে যাকাত বিতরণ নিশ্চিত হয়েছে,’ বলেন আমিনুল হক।

নগদ সব সময় মানুষের জন্য কাজ করে এবং মানুষের জীবন উন্নয়নে চেষ্টা করে যাচ্ছে বলেও যোগ করেন তিনি।

মুসলিম জীবনধারার সঙ্গে সঙ্গতি রেখে ২০১৯ সাল থেকে চালু রয়েছে ‘নগদ ইসলামিক’ অ্যাকাউন্ট। যার মাধ্যমে সুদবিহীন সঞ্চয়, হজ্জ্ব ও ওমরাহ’র যাতায়াত ও ইসলামিক জীবন বীমার পেমেন্ট, রোজা ও নামাজের সময়সূচি দেখা, বাংলা অর্থসহ আল কোরআন ও হাদিস পাঠসহ প্রতিদিনের ইবাদত সংক্রান্ত যাবতীয় সব সেবা উপভোগ করতে পারছেন গ্রাহকরা।

Tags: নগদ ইসলামিক
Previous Post

নিউ সুপার মার্কেটের আগুন পুরোপুরি নিভেছে

Next Post

ব্যাটে-বলে মিরপুর মাতালেন নাসির

Next Post
নাসির ব্যাট হাতে ব্যাটিং করছেন, মাঠে একজন আম্পায়ার দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্যাটে-বলে মিরপুর মাতালেন নাসির

তাপপ্রবাহে মানুষজন পানির জন্য ছুটে আসছে, তাপমাত্রা বৃদ্ধি. Channel i News - চ্যানেল আই নিউজ

তাপমাত্রাজনিত কারণে জারি হতে পারে 'জরুরি অবস্থা’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT