চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যাকাত আদায় না করার ভয়াবহ পরিণাম

মিসবাহুল ইসলাম আকিব by মিসবাহুল ইসলাম আকিব
7:05 অপরাহ্ন 27, মে 2019
in - সেমি লিড, অন্যান্য, ধর্ম ও জীবন
A A
যাকাত

ছবি: ইন্টারনেট

যাকাত ইসলামের পঞ্চস্তম্ভের একটি। যা নেসাব পরিমাণ সম্পদের অধিকারী প্রত্যেকের ওপর আদায় করা ফরজ। নেসাব বলতে বোঝানো হয়, সাড়ে সাত তোলা স্বর্ণ বা সাড়ে বায়ান্ন তোলা রৌপ্য বা তৎসমমূল্যের সম্পদকে।

এ পরিমাণে কারো সম্পদ একবছর মালিকানায় থাকলে ঐ বছরই তাকে সম্পদের আড়াই শতাংশ যাকাত দিতে হয়। ইসলামে যাকাত নেয়া হয় দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে।

প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, “যাকাত নেয়া হবে ধনীদের কাছ থেকে এবং অভাবীদেরকে ফিরিয়ে দেয়া হবে” (বুখারি)।

এই হাদিসটি আমাদেরকে যাকাত সম্পর্কে একটি মৌলিক ধারণা দেয়, তা হলো, যাকাত ধনীদের কাছ থেকে নিয়ে গরিবদের কাছে ফিরিয়ে দেয়ার নাম। অন্যদিকে ধনীদের কাছ আদায়ের যাকাত ব্যাহত হলে সমাজের দারিদ্রসীমা কিন্তু বর্ধিত হয়। যাকাত আদায় না করার যেমন পার্থিব জীবনে ভয়াবহ পরিণাম রয়েছে, তেমনি রয়েছে আখেরাতেও।

যাকাত আদায়ের ব্যাপারে সতর্কবাণী উচ্চারণ করে পবিত্র কোরআনে বলা হয়েছে, আর যারা স্বর্ণ ও রৌপ্য পুঞ্জিভূত করে এবং আল্লাহর রাস্তায় ব্যয় করে না, তাদেরকে কঠিন আযাবের সুসংবাদ প্রদান করুন। সেদিন স্বর্ণ ও রৌপ্য জাহান্নামের আগুনে উত্তপ্ত করা হবে এবং তা দ্বারা তাদের ললাট, পার্শ্বদেশ ও পৃষ্ঠদেশে দাগ দেয়া হবে। সেদিন বলা হবে, “এটা তা, যা তোমরা নিজেদের জন্য পুঞ্জিভূত করেছিলে।

অতএব তোমরা যা পুঞ্জিভূত করেছিলে, তা আস্বাদন করো’ (সূরা তাওবা ৩৪-৩৫)।  এ আয়াতে যাকাত আদায় না করার ভয়ংকর পরিণতির বর্ণনা উঠে এসেছে। এক হাদিসে নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, “যাকে আল্লাহ পাক সম্পদ দিয়েছেন, কিন্তু সে তার যাকাত আদায় করে না, উক্ত সম্পদকে কিয়ামতের দিন তার জন্য বিষধর সাপে পরিণত করা হবে।

যার চোখের ওপর কালো দাগ আঁকা থাকবে। অতঃপর তা স্বীয় চোয়ালদ্বয় দ্বারা তাকে কামড়াবে এবং বলতে থাকবে, আমি তোমার ধনভাণ্ডার। আমিই তোমার সম্পদ” (বুখারি)।

যাকাত আদায়ের ভয়াবহ পরিণতি প্রসঙ্গে অপর হাদিসে এভাবেই এসেছে, “যেসকল স্বর্ণ ও রৌপ্যের মালিক তার হক (যাকাত) আদায় করে না, কিয়ামতের দিন তার জন্য আগুনের বহু পাত তৈরি করা হবে এবং সেগুলোকে জাহান্নামের আগুনে উত্তপ্ত করা হবে।

এরপর তার পাঁজর, কপাল ও পিঠে তা দিয়ে দাগ দেয়া হবে। যখনই তা ঠা-ঠা হয়ে যাবে, সাথে সাথে তা পুনরায় উত্তপ্ত করা হবে। সেদিন, যার পরিমাণ হবে পঞ্চাশ হাজার বছরের সমান। যতদিন বান্দাদের বিচার নিষ্পত্তি না হয়, তার শাস্তি ততদিন চলমান থাকবে। অতঃপর সে তার পথ ধরবে, হয়ত জান্নাতের দিকে, নয়ত জাহান্নামের দিকে” (মুসলিম)। এই হাদিস থেকে আমরা জানতে পারি, আমাদের জান্নাত-জাহান্নাম নির্ধারণে এক যাকাতই যথেষ্ট।

ইসলামের ইতিহাসের পাতা খুললেই আমরা দেখতে পাই, খোলাফায়ে রাশেদীনের যুগেও কিছুসংখ্যক লোক যাকাত আদায়ে অবহেলা করত এবং এদের বিরাট একটি অংশ হযরত আবু বকর রাদ্বিয়াল্লাহু আনহু- এর আমলে যাকাত আদায়ে অস্বীকৃতি জানায়।

দ্বীনের অপরিহার্য একটি বিষয় অস্বীকারের কারণে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে হযরত আবু বকর রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “আল্লাহর কসম, আমি সেসব লোকের বিরুদ্ধে যুদ্ধ করব, যারা নামায ও যাকাতের মধ্যে পার্থক্য করবে, কেননা যাকাত হলো সম্পদের অধিকার” (বুখারি ও মুসলিম)। ইসলামের প্রথম খলিফার এই উক্তিটুকুই প্রমাণ করে যাকাত আদায় করা একজন মুসলমানের জন্য কতটা গুরুত্বপূর্ণ।

এছাড়া পবিত্র কোরআনে ও হাদিস শরিফে যে ভয়াবহতার কথা উল্লেখ আছে, তা নিঃসন্দেহে অপরিমেয়। তাই কিয়ামত দিবসে ভয়াবহ শাস্তি থেকে রেহাই পেতে চাইলে সম্পদের নির্ধরিত যাকাত অবশ্যই আদায় করতে হবে। আল্লাহ পাক যেন প্রত্যেক ধনীকে যাকাত আদায়ের মাধ্যমে অভাবির হক ফিরিয়ে দেয়ার তাওফিক দেন, আমিন।

Tags: দারিদ্র্য বিমোচনযাকাত
Previous Post

৭ জুন শেখ হাসিনা-নরেন্দ্র মোদির সৌজন্য সাক্ষাত

Next Post

বিশ্বকাপের মোড় ঘুরিয়ে দেয়া জাদুকরী মুহূর্তগুলো

Next Post

বিশ্বকাপের মোড় ঘুরিয়ে দেয়া জাদুকরী মুহূর্তগুলো

মোদি নয়, ভারতের বক্স অফিসে ‘আলাদিন’-এর দাপট

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT