চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যশোরে দুই জনকে কুপিয়ে হত্যা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:50 অপরাহ্ন 06, জুন 2016
in বাংলাদেশ
A A

যশোর-নড়াইল সড়কের বাঘারপাড়ায় একটি ফিলিং স্টেশনের ম্যানেজারসহ দু’জনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার সকালে ফিলিং স্টেশনের ভেতর থেকেই তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ। তবে পাম্পের কোনো টাকা লুট হয় নি। পূর্ব শত্রুতার জের ধরে তাদের হত্যা করা হতে পারে বলে ধারণা করছে পুলিশ।

প্রতিদিনের মতো কাজ শেষে পাম্পে ঘুমিয়ে ছিলেন যশোর বাঘারপাড়ার চারাভিটায় আব্দুল বারিক ফিলিং স্টেশনের ম্যানেজার ওবায়দুর রহমান। তার সঙ্গে ছিলেন এমএম কলেজের মাস্টার্স প্রথম বর্ষের ছাত্র লিজন আহমেদ অপু। বাড়ি সংস্কারের কারণে অপু সেখানে ঘুমাতো বলে জানিয়েছে এলাকাবাসী।

রোববার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা পাম্পে ঢুকে ঘুমন্ত অবস্থায় তাদের কুপিয়ে হত্যা করে। সোমবার সকালে ঘটনাটি জানতে পেরে স্থানীয় থানা পুলিশকে খবর দেয় তারা। সিরাজুল ইসলাম নামে ফিলিং স্টেশনের এক কর্মচারী নিখোঁজ রয়েছেন।

পাম্প মালিক মাসুদুর রহমান বলেন,‘ পাম্পে এই ঘটনা ঘটেছে বলে আমাকে খবর দেয় এলাকার লোকজন। এরপর এসে দেখলাম ম্যানেজারসহ আরেকজনকে হত্যা করা হয়েছে।’

পুলিশ গিয়ে ফিলিং স্টেশনের বাইরের দরজার তালা ভেঙে দু’জনের মরদেহ উদ্ধার করে। নিহতের শরীরে বহু আঘাতের চিহ্ন পাওয়া গেছে। পাম্পের ক্যাশবাক্স অক্ষত থাকায় ডাকাতি নয় বরং পূর্বশত্রুতাকে হত্যার কারণ বলে সন্দেহ করছে পুলিশ।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার কে এম আরিফুল হক বলেন,‘ এ ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে। আশা করছি খুব শীঘ্রই রহস্য উন্মোচিত হবে’।

নিখোঁজ কর্মচারীকে খুঁজছে পুলিশ। ফিলিং স্টেশনের মালিক বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং বাঘারপাড়া উপজেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব। তিন বছর আগে তার কাছ থেকে মাসুদুর রহমান স্টেশনটি লিজ নেন।

Tags: কুপিয়ে হত্যা
Previous Post

শৈশবের শহরে ফিরলেন মোহাম্মদ আলী

Next Post

মঙ্গলবার থেকে রোজা শুরু

Next Post

মঙ্গলবার থেকে রোজা শুরু

মীর কাশেমের মৃত্যু পরোয়ানা জারি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT